অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

ফেইছবুক বন্ধের জন্য সরকারকে সাধুবাদ :)

৩০ শে মে, ২০১০ ভোর ৬:০৩ |

শেয়ারঃ
0 0


সকল প্রকার অনলাইন নষ্টামীর মূল সাইট ভদ্রবেশী ফেইছবুক বন্ধ করায় সরকারকে, আমাদের পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করে
ধন্যবাদ দেওয়া উচিত।আমাদের যুব সমাজের বর্তমান অবক্ষয়ের অন্যতম মূল উৎস হচ্ছে ফেইছবুক।যদিও আপাতদৃষ্টিতে তা না মনে হলেও একটু মাথা খাটিয়ে চিন্তা করলে এর ভয়াভয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাওয়া যায় ।ফেইছবুকের জন্য সৃষ্ট হচ্ছে নানা প্রকার নিষিদ্ধ অসম ভালোবাসা ,যা যুব সমাজ নষ্টের অন্যতম মূল হেতু।আমাদের যুব সমাজ তাদের মূল্যবান সময়ের একটি বড় অংশ এইসব তথাকথিত সোশ্যাল নেটওয়ারকিং সাইটে ব্যয় করছে।

যেসময় ওদের খেলার মাঠে বন্ধুদেরকে নিয়া খেলার কথা অথবা হোমওয়ার্ক করার কথা ,সেইসময় মোবাইল বা কম্পিউটার নিয়ে সোশ্যাল নেটওয়ারকিং এর নামে পরকীয়ায় বা ভার্চুয়াল ডেটিংয়ে (কিংবা অন্য কিছুতে) ব্যস্ত ,যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক :(

এরচেয়েও সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে দেশের ৯৫ ভাগ মানুষই যদি ফেইছবুক ছাড়া সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের এ সাইট বন্ধে অভিযোগ না থাকে, তাহলে বাকী ৫ ভাগের এই ব্লগ লাফালাফিতে সরকারের উচিত কর্ণপাত না করে যুগপযোগী এবং দূরদৃষ্টি মূলক সিদ্ধান্তে অটল থাকা।
আর সামহোয়ারের মত একটি বিচক্ষন সাইটের উচিত এবিষয়ে মায়াকান্নামূলক পোস্টগুলো প্রথম পাতায় প্রকাশ না করা ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেইছবুকফেসবুকযুবসমাজঅবক্ষয়মূল্যবোধ ;
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ ভোর ৬:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৪৮টি মন্তব্য

১. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:০৫

ঢাকাইয়া টোকাই বলেছেন: সামু বাচানোর লাস্ট চেষ্টা?

২. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:০৬

বাংলাদেশী পোলা বলেছেন: বালা লাইগলো

৩০ শে মে, ২০১০ ভোর ৬:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:১২

হাসান মোহাম্মাদ বলেছেন: আর সামহোয়ারের মত একটি বিচক্ষন সাইটের উচিত এবিষয়ে মায়াকান্নামূলক পোস্টগুলো প্রথম পাতায় প্রকাশ না করা ।



৫ ভাগের এই ব্লগ লাফালাফিতে সরকারের উচিত কর্ণপাত না করে যুগপযোগী এবং দূরদৃষ্টি মূলক সিদ্ধান্তে অটল থাকা।


:) :)

৩০ শে মে, ২০১০ ভোর ৬:১৬

লেখক বলেছেন: প্রকৃত বাংলাদেশের পেইছবুক ব্যবহারকারীর সংখ্যা আরো অনেক কম হতে পারে,
তবে কোনভাবেই ৫ ভাগের বেশী হবেনা আমি মনে করি ।

৪. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:১৪

বাশিওয়ালা বলেছেন: লেখক একজন সমাজ সচেতন মানুষ বলেই মনে হচ্ছে। খুব ভাল লাগল।

৩০ শে মে, ২০১০ ভোর ৬:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ,
আসুন এভাবে হাতে হাত মিলিয়ে দেশটাকে বদলে দেই।যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করি ।

৫. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:৩৭

বিজ্ঞ পোকা বলেছেন: ফেসবুক বন্ধ করলো, এবার পর্ন সাইটগুলা বন্ধ করা হউক। তারপর ইন্ডিয়ান কেবল চেনেল গুলা, উফ্ বিরক্তিকর চেনেল, ঐগুলাও বন্ধ করা হউক।

৩০ শে মে, ২০১০ ভোর ৬:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার সুচিন্তিত মতামত প্রদানের জন্য।

৬. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:৩৮

প্রলাপ বলেছেন: স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য আর কি কি লজ্জাজনক যদি একটা ফিরিস্তি দিতেন ভালা হইত। রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কিন্তু আমরা জনগণ, সরকার না। এহন কন ফেসবুক বন্ধ করণের আগে কয়জন জনগণের মতামত লইছে এই গণতাণ্ত্রিক সরকার।

ও হ্যাঁ, বালপুষ্টে মাইনাস।

৩০ শে মে, ২০১০ ভোর ৬:৪০

লেখক বলেছেন: আপনার প্রোফাইল ছবিতেই আপনার পরিচয় প্রকাশিত।

৭. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:৫৭

বিতর্কিত মানব বলেছেন: ফেসবুক বন্ধের কোন যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমি মনে করিনা। মাইনাস।

৮. ৩০ শে মে, ২০১০ সকাল ৭:০১

ধ্রুবতোষ বলেছেন: facebook কি শুধুই যুব সমাজের বর্তমান অবক্ষয়ের, নিষিদ্ধ অসম ভালোবাসা ইত্যাদির জন্য দায়ী? লেখককে বলছি আপনি নিজে মনে হয় ফেসবুক-এ, এধরনের কাজই করতেন!
ফেসবুক কি মানুষের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার হতো না? এই ধরনের যোগাযগ কি আমাদের বন্ধুত্ত, হৃদ্যতা, পারস্পারিক যোগাযোগ বাড়াতো না?
somewhereinblog -এ তো অনেকে অনেক কিছু লেখছে, যা অনেক সময় অনেকের বিরুদ্ধে যায়, তাই বলে কি somewhereinblog বন্ধ করে দেবেন?

৯. ৩০ শে মে, ২০১০ সকাল ৭:১৪

বিপ্লবী স্বপ্ন বলেছেন: ভাই, আপনে তো দারুন পোষ্ট দিলেন। আসেন আমরা আন্দোলন করি - এদেশে ইন্টারনেট নিষিদ্ধ করা হোক, কেবল চ্যানেল সবই নিষিদ্ধ করা হোক(কারণ আমরা শুধু BTV দেখতে চাই), সবাইকে বাসার ছোট্ট ছাদ এ খেলতে উৎসাহ দেই(কারন আমরা ২০১৪ World Cup খেলব), আর যুব সমাজ কে বাংলা সিনেমা দেখতে অনুপ্রাণিত করি। আসেন সবাই একসাথে বলিঃ আমরা আধুনিক হতে চাই না, আমরা পৌরানিক থাকতে চাই...(সাথে সাথে আমি সরকার কে সতীদাহ প্রথা, যৌতুক প্রথা, ফতোয়া ইত্যাদি চালু করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি)

১০. ৩০ শে মে, ২০১০ সকাল ৭:১৯

ইজীটক বলেছেন: সব sex webside খুলা রাইখা ফেসবুক বন্ধ করলে কি যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা যাবে?

১১. ৩০ শে মে, ২০১০ সকাল ৭:৪৭

আবদুল হক বলেছেন: আমি ফেইসবুক পছন্দ করি না, তবে বন্ধ করে দেওয়াও সমর্থন করি না।

১২. ৩০ শে মে, ২০১০ সকাল ৭:৪৯

মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন: নৈতিকতার ধারনাটা আমরা অনেক সময় খেয়াল রাখি না। নৈতিকতা বাহ্যিক না আভ্যন্তরীণ এ নিয়ে তাত্ত্বিকদের মধ্যে প্রবল বিতর্ক। সেটি বড় জোর বিংশ শতাব্দীর বলা যায়। একবিংশ শতাব্দীর নৈতিকতা হবে মূলতঃ আভ্যন্তরীণ (ইনট্রিনজিক)। এ ছাড়া পথ নাই। অতএব, নিষিদ্ধ করে এটির প্রচারই করা হলো। কারন, যারা ব্যবহারকারী নন, তারাও এটি সম্পর্কে জানতে চাইবে।
নীতিগতভাবে আমি যে কোন নিষিদ্ধের বিরুদ্ধে।

১৩. ৩০ শে মে, ২০১০ সকাল ৭:৫০

রুদ্রমরু বলেছেন: লেখক: "সেইসময় মোবাইল বা কম্পিউটার নিয়ে সোশ্যাল নেটওয়ারকিং এর নামে পরকীয়ায় বা ভার্চুয়াল ডেটিংয়ে (কিংবা অন্য কিছুতে) ব্যস্ত ,যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক" =p~ =p~ ;) ;) B-) B-) :D ;)

আপনি কত বার ট্রাই করছিলেন???

১৪. ৩০ শে মে, ২০১০ সকাল ৮:০৪

হাসান খা বলেছেন: ++ দিলাম আপনার দৃষ্টিভংগির জন্য।

৩০ শে মে, ২০১০ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ৩০ শে মে, ২০১০ সকাল ৮:০৯

বাফ্রু মারমা বলেছেন: আপনি কি গাজা খাইয়া এই পোস্ট লিখলেন ?????????????

১৬. ৩০ শে মে, ২০১০ সকাল ৮:১৭

সৌরদীপ্ত বলেছেন: ভাইজান আপনার শিরোনামটা ঠিক হয়নি, ফেইছবুক না হয়ে তা হবে ফেসবুক।

আমি নিজেও ফেসবুক ব্যবহার খুব করতাম না। কিন্তু এর মাধ্যমে দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুদের সাথে আবার যোগাযোগ হয়েছিল। তাই এটা আমার কাছে দরকারি ছিল। এখন তাদের আমি কিভাবে পাব ? আপনি জানাবেন কি ?

আর প্রেমের কথা যখন বললেন তখন বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ করে দেয়া উচিৎ, সেখানে এসব অসংখ্য প্রেমের নজির আছে।

তাই আপনার সাথে একমত হতে পারলাম না। সজ্ঞানে মাইনাস।

১৭. ৩০ শে মে, ২০১০ সকাল ৮:২৮

মাহমুদুর রহমান রাজু বলেছেন: লেখকের বুদ্ধি দেখছি হাটুতে। অবাক হইনি। সামুর ব্লগারদের কাছ থেকে এরচেয়ে ভালো অাশা করিনি। চালিয়ে যান, এই দেশে শাইন করতে পারবেন।

৩০ শে মে, ২০১০ সকাল ৮:৩৫

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

১৮. ৩০ শে মে, ২০১০ সকাল ৮:৩৯

সাত্ত্বিক বলেছেন: ফেসবুক সম্পর্কে আপনার ধারনা দেখে অবাক হলাম। আপনার মত ভাল মানুষেরা ফেসবুকে নেই বলেই ফেসবুকের নামে এত দুর্নাম। যেখানে ভাল লোক থাকে সেখানে ভাল কাজ হয়। সব কিছুরই ভাল-মন্দ দু'টি দিক আছে।
ভাল লাগত যদি সরকার যুবসমাজের কথা বিবেচনা করে এটা করত কিন্তু পর্নো সাইটগুলোতো বন্ধ হয়নি।। তাহলে? ভাই আপনি অবাক হবেন এই জেনে যে এটিও এক ধরনের রাজনৈতিক কারনে করা হয়েছে।

১৯. ৩০ শে মে, ২০১০ সকাল ৯:৩১

রেড ওয়াইন বলেছেন: গু খা। মাইনাস।

৩০ শে মে, ২০১০ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: উশৃঙ্খল যুবসমাজের একজনকে পাওয়া গেলো ।

২০. ৩০ শে মে, ২০১০ সকাল ৯:৩৬

বিডি আইডল বলেছেন: হক কথা..উচিৎ কথার দাম নাই আজকাল ;)

৩০ শে মে, ২০১০ সকাল ৯:৪২

লেখক বলেছেন: আপনার জন্য অন্যব্লগের লিংক দেওয়া আছে ;)

২১. ৩০ শে মে, ২০১০ সকাল ১০:০০

রাজিন বলেছেন: ফেইসবুকের বানান আগে ঠিক করেন ... তারপরে কিছু লিখেন

৩০ শে মে, ২০১০ সকাল ১০:০৩

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

২২. ৩০ শে মে, ২০১০ সকাল ১০:০৩

একজন সৎ মানুষের খোঁজে...... বলেছেন: আপনি কি গাজা খাইয়া এই পোস্ট লিখলেন ?????????????

আস্তা পাগল!!!

২৩. ৩০ শে মে, ২০১০ সকাল ১০:০৪

কার্টুন পাগল বলেছেন: মানুষের ব্যক্তিত্ত নিজের কাছে। যুব সমাজ মএই যে তারা খারাপের দিকা যাবে তা ঠিক নয়। আপনার মত অনু্যায়ি ই মেইল ও তো বন্ধ করা দরকার কারন ই মেইল দিয়ে তো স্পেমিং ফিশিং চিটিং করা হয়।

২৪. ৩০ শে মে, ২০১০ সকাল ১০:০৯

নাজমুস বলেছেন: আপনি ফেসবুক ব্যবহার না করেই এভাবে বখলেন কেমনে? আশ্চাইর্য মানলাম

৩০ শে মে, ২০১০ সকাল ১০:১৪

লেখক বলেছেন: কিভাবে বখলাম মানে??
খোলাসা করেন?

২৫. ৩০ শে মে, ২০১০ সকাল ১০:১৪

সাদিয়া বলেছেন: সকল প্রকার অনলাইন নষ্টামীর মূল সাইট ভদ্রবেশী ফেসবুক না,আপনার
বরং আরো গভীর ভাবে চিন্তার প্রয়োজন.

৩০ শে মে, ২০১০ সকাল ১০:১৭

লেখক বলেছেন: ও আইচ্ছা , তাই নিকি?

২৬. ৩০ শে মে, ২০১০ সকাল ১১:৩৯

িরয়াজ উিদ্দন বলেছেন: এরকম আরো একটি ব্লগ : আপনার মুল্যাবন মন্তব্ব দরকার
Click This Link

২৭. ৩০ শে মে, ২০১০ দুপুর ১২:১৮

উপদেশ গুরু বলেছেন: বেডা রামছাগল কোথাকার

২৮. ৩০ শে মে, ২০১০ দুপুর ১২:২৭

ক্লান্ত দুচোখ বলেছেন: নিরেট ভোদাই!

২৯. ৩০ শে মে, ২০১০ দুপুর ২:৩৭

বিপ্রতীপ অন্ধকার বলেছেন: এই আবাল আইলো কই থাইকা?

৩০. ৩০ শে মে, ২০১০ বিকাল ৩:৩৯

েপচাইললা বলেছেন: @ মাহমুদুর রহমান রাজু: ওই মিয়া, আপনি নিজে সামুর ব্লগার হয়া সামুর ব্লগারদের নিয়অ উল্টাপাল্টা কথা কন ক্যামনে? ফাইজলামি করেন জনগণের লগে।

লেখক মানুষ বইলা মনে হইল। তয় কমনসেন্স এত কম নিয়া লেখেন কেমনে, কি-ই বা লেখেন?

আপনে আপনার তল্পিতল্পা গুটাইয়া অন্যব্লগের দিকে রাস্তা মাপেন। ফালতু লোক কোথাকার!

৩১. ৩০ শে মে, ২০১০ বিকাল ৩:৪৩

েপচাইললা বলেছেন: লেখকরে মাইনাস।
যাদের যা করার কথা তারা তা করবে। পোলাপাইনের বাপ-মায়েরা ক্লাস থ্রি-তে মোবাইল কিনে দেয়, কম্পিউটার তারও আগে। তাইলে হেগোর পোলাপাইন কি করব? ব্যাটের বদলে মোবাইল(মাল্টিমিডিয়াওয়ালা) দিলেই তো এক্স রেটেড ছবি দেখবই। দোষ কার? রুম বন্ধ কইরা অল্পবয়স্ক পোলাপাইন কম্পিউটার নিয়া কি করে হেইডা তো সরকার দেখব না, গার্জিয়ানগো দেখতে হইবো। মাথার মইদ্যে কিছু রাইখ্যা কতা কইয়েন মিয়া।

৩২. ৩০ শে মে, ২০১০ বিকাল ৩:৫০

সবুজপাতা বলেছেন: ভাই আপনি কিন্তু ভাল মজা করেন.........!!!!!

তাই আপনার সাথে একমত হতে পারলাম না। সজ্ঞানে মাইনাস।

৩৩. ৩১ শে মে, ২০১০ সকাল ১০:০৭

আমিনুল ইসলাম বলেছেন: মাইনাস। সবকিছুরই ভালো ও খারাপ উভয়প্রকার ব্যবহার রয়েছে। আপনি ফেসবুক নষ্টামির কাজে ব্যবহার করেন বলে সবাই যে তা-ই করে এটা ভাবা ছাগলীয় মনোভাবের বহিঃপ্রকাশ। কেউ যদি ফেসবুক বাজে কাজে ব্যবহার করে, তাহলে সেটা তার দোষ, ফেসবুকের নয়।

আমার মতে ফেসবুকের মতো সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর জন্য মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে।

৩১ শে মে, ২০১০ দুপুর ১২:০২

লেখক বলেছেন: তাই নাকি?

৩৪. ০২ রা জুন, ২০১০ দুপুর ১:২৪

নাজমুস বলেছেন: ইয়ে মানে হয়েচে কি দাদা, আপনার চেহারা দেখলেই আপনাকে অবক্ষয়িত বখা যুবক বলিয়া ভ্রম হয় 8-| 8-| 8-|

৩৫. ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

আদম_ বলেছেন: বিডি আইডল বলেছেন: হক কথা..উচিৎ কথার দাম নাই আজকাল

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন