somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন/প্রকৃতি চলে জটিল গাণিতিক নিয়মে, ঈশ্বরে বিশ্বাস/অবিশ্বাস আপনার উপলব্ধির উপর নির্ভর করে

২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা জীবনের অনেক নিয়ম-কানুন বলে থাকি। অনেকে ঈশ্বরে বিশ্বাস করি। কেউ একেশ্বরবাদী, কেউ ভাবেন একাধিক। অনেকে ঈশ্বরে বিশ্বাস করেন না, কেউ কেউ আবার সংশয় প্রকাশ করেন।

আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমার ধারণা যে, মহান আল্লাহ্‌পাক আমাদের জীবন-পদ্ধতি রচনা করে রেখেছেন। আমরা তার রচিত গ্রন্থের মঞ্চায়ন করি মাত্র। অবশ্য, এই মঞ্চায়নে/অভিনয়ে পরিবর্তন আনতে পারি আমরা। এটা আমাদের ইচ্ছাধীন, আমি এটা বিশ্বাস করি।

ঈশ্বরে যারা বিশ্বাস করেন তাদের মধ্যে যাদের বিশ্বাস সঠিক, জগতে শুধু তাদেরই প্রভাব থাকার কথা ছিল। জ্ঞান-বিজ্ঞানে নাস্তিকগণ এগিয়ে আছেন। তার মানে কি ধরে নেব নাস্তিকদের বিশ্বাসই ঠিক!! আবার আছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান-যৈন-শিখ-ইহুদী ইত্যাদি। এদের মধ্যে যাদের বিশ্বাস সঠিক, ঈশ্বরের অনুকম্পা তাদেরই পাওয়ার কথা ছিল। আসলে ব্যাপারটা তা ঘটছে না। তার মানে তাদের কেউই কি সঠিক নয়!!! তাহলে কারা আসলে ঠিক!!! আসলে বলা যায়, যারা কাজ করবে তারাই টিকে থাকবে; ঈশ্বরের অনুকম্পায় নয়। মূলকথাঃ যোগ্যতমের জয়। মানে যে যত শক্তি অর্জন করবে সে টিকে থাকবে, ঈশ্বর ঠিক করে দেন না কে টিকে থাকবে।

এক ধর্মের লোক অন্যধর্মের লোককে খুন করলে নিহতের ঈশ্বর এসে খুনিকে খুন করেন না, বা খুনি ঠাডা পড়ে মরে না, অথবা ঈশ্বরে-ঈশ্বরে ঝগড়াও লাগে না।

আমি যদি ঈশ্বরে বিশ্বাস না করতাম তাহলে ভাবতাম অন্যভাবে। মানুষের জীবন ঈশ্বর কর্তৃক পরিচালিত নয়, বা তিনি নিয়ন্ত্রন করেন না। মানুষ/প্রকৃতিকে তিনি স্বাধীন করে দিয়েছেন। জীবন হচ্ছে একটা গাণিতিক ফর্মূলা, যার ভ্যারিয়েবলগুলো নিজেরাই পরিবর্তনশীল। y=f(x) সূত্রে আমরা x এর মান যেভাবে দেব, y এর মান সেভাবেই পাব। সুনামীর কথাই ধরুন, এটা ঈশ্বর কর্তৃক কোন অভিসাপ/গজব নয়। জাষ্ট y=f(x) এর মত ফল, এখানে x হচ্ছে প্রাকৃতিক পরিবর্তক আর y হচ্ছে সুনামী। ঠিক, আমরা জগতের তাপমাত্রা বাড়িয়ে চলেছি। এতে যদি ওজোন স্তর ফুটো হয়ে যায় এবং আমরা যদি গামা রশ্মিতে পুড়ে মরে যাই তাহলে একে ঈশ্বরের গজব বলতে পারি না।

কারো জীবন সবসময় এক সূত্রে চলে না। সময় এবং অবস্থার সাথে পরিবর্তন হয়। তবে সেটা অবশ্যই গাণিতিকভাবে প্রকাশ করা যায়। এমনকি অনেকের জীবনের গতিবিধি একই গাণিতিক সূত্রে (একটা নির্দিষ্ট সময়ের জন্য, সময়ের সাথে পরিবর্তিত হবে) প্রকাশ করা যায়। মানুষ, প্রকৃতি(সুনামী/ভূমিকম্প/আবহাওয়া), পশু-পাখীসহ যেকোন জীব/জড়ের গতিবিধি/অবস্থা সবকিছুই গাণিতিকভাবে প্রকাশ করা যায়।

একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, আমি বাসা থেকে ক্যাম্পাসে আসব। সিম্পল গাণিতিক নিয়ম y = vt, ত্বরণ থাকলে y = vt + (½)at^2. এবার ধরুন, মাঝপথে কারও সাথে দেখা হলো। সেই দেখা হওয়ার ব্যাপারটা যদি z হয় তাহলে y = vt + at^2 + z. এবার z যদি t এর উপর নির্ভরশীল হয়, মানে সে কতক্ষন আমার সাথে কথা বলবে তাহলে y = vt + at^2 + z(t). এবার আমাদের কথা-বার্তার মাঝে আরেকজন এসে পড়লে আবার একটা ভ্যারিয়েবল যুক্ত হয়ে যাবে যা t এর উপর নির্ভরশীল। সেটা ধরে নিলাম p(t), তাহলে সমীকরণ দাঁড়ালো y = vt + at^2 + z(t) + p(t). এবার ধরুন বৃষ্টি এসে গেল, আমরা অপেক্ষা করলাম y = vt + at^2 + z(t) + p(t) + r(t). বৃষ্টির কারণে আমার আর ক্যাম্পাসে যাওয়াই হলো না, y = vt + at^2 + z(t) + p(t) + r(t) = 0.

এভাবে আপনি ঘটে যাওয়া ঘটনার গাণিতিক ব্যাখ্যা দিতে পারবেন, অথবা ভবিষ্যতে কি ঘটবে সেটাও বলতে পারবেন। তবে, আপনার কাছে যাবতীয় তথ্য থাকতে হবে এবং সকল মেকানিক্স জানতে হবে।

এবার আসছে ঈশ্বরে বিশ্বাস/অবিশ্বাসের প্রশ্ন। আপনি যদি বিশ্বাস করেন যে, এইসব পরিবর্তন কেউ একজন করাচ্ছেন অথবা তিনি গতিবিধির এই ম্যাথেমেটিক্যাল রুল ঠিক করে দিয়েছেন তাহলে আপনি বিশ্বাসী, আর অবিশ্বাস করলে নাস্তিক।

ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×