সিরাজগঞ্জে দুধের খামারী ফারুক মালেক সিরাজ—
দুধ ঢেলে দেয় রাস্তায় তারা,
দেশী দুধ আজ বাজারছাড়া;
প্রতিটি হাটেই করছে এখন ভারতীয় দুধ বিরাজ!
শরীরে আনবে ঝিম ঝিম ভাব—অত তেজ নেই গাঁজার,
তাই চলো খুঁজি ঘুরে আসি দেখি ফেন্সিডিলের বাজার—
যুবসমাজের মধ্যে এ নেশা বসেছে ব্যাপক জেঁকে;
ফেন্সিডিলের বাজারের মাল আসে কোন দেশ থেকে?
ধুতি পায়জামা শর্ট কামিসের কাটতি এখন অনেক!
হিন্দি চ্যানেলে দেখে সিরিয়াল,
এদেশী মেয়েরা দেয় বড় ফাল।
আচ্ছা!
ভারতীয়রা কি পরেছে কখনো আপনার সাজ ক্ষণেক?
ভারত সকল থ্রিপিসে-শাড়িতে!
ভারত সকল গ্যাসের গাড়িতে!
ট্রাকের বাজারে শুধু বেডফোর্ড হিন্দুস্তান টাটা!
আর—
এদেশী মাল তো ভারতে গেলেই খেতে হয় শত ঝাঁটা!
এদেশী চ্যানেল বন্ধ ভারতে,
ভারতী এদেশে চলে দিনরাত
ভারতী চ্যানেল অদর্শনে
হয় না হজম ভাত!
কিনতে যাবেন শার্ট-প্যান্ট পিস?
ভারতী কাপড় করে গিজগিজ!
তবে
খাবার বেলায় ভালোই বুঝি—
চাল ডাল তেল শুধু দেশী খুঁজি।
বুঝে আসছে না কেন তবে কারো—
ভারতীয় মানে নেই কোনো মান?
তাই মনোভাব আজি বদলান,
দেশী ভালোতেই মন দিন সবে আরো।
অনেক আগে, সম্ভবত ২০০৭-এ লেখা। দুই লাইন বাদ দিয়েছি; দুই লাইন এডিট করেছি।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



