somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মিয়া আফনে একটা ফাজিল। ঘোড়ারে কন গাদা। আফনে গাদা। আফনার চইদ্দগুষ্ঠী গাদা।"

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোয়ার শেষে ভাটার টান শুরু হলো। তীর ছেড়ে পানি ক্রমশ দূরে সরে যেতে লাগলো। বালুর খাঁজে জমে থাকা জলের উপর সূর্যের আলো পড়ে চিক চিক করছে।

বেশ মনোরম দৃশ্য।

জুতা জোড়া হাতে নিয়ে জীবনে প্রথম বারের মতো নেমে পড়লাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। পায়ের গভীর ছাপ ফেলে ফেলে হাঁটতে লাগলাম। খানিক জোর দিয়ে যতটুকু সম্ভব নরম-শীতল বালির মাঝে ডুবিয়ে দিচিছলাম পায়ের পাতা।

"স্যার ঘোড়ায় উঠবেন?"
"ঘোড়া? ঘোড়া কই, এটা দেহি গাঁধা। দেখতে একটু বড় এই যা। ঘোড়া না বলে, বলো বড় গাাঁধায় উঠবেন?"
"জ্বি। আচ্ছা।"
"গুড।"
"স্যার বড় গাঁধায় উঠবেন?"
"নাহ বড় গাঁধার পেছনে পায়খানা লেগে আছে, কাপড়-চোপড় মাখায়া যাবার সম্ভাবনা আছে।"
"মিয়া আফনে একটা ফাজিল। ঘোড়ারে কন গাদা। আফনে গাদা। আফনার চইদ্দগুষ্ঠী গাদা।"

আমি হাসলাম। আসলে ঘোড়ার পিঠে চড়ার চেয়ে পায়ে হাঁটতেই বেশ লাগছিল।

সূর্যের আলো একটু একটু করে ম্লান হতে লাগলো। আমি হেঁটে চলছি আপন মনে।

"স্যার লাগবো?"
"কি?"
"বতল-টতল লাগবো?"
"কিসের বোতল?"
"মাল। একদম খাঁটি বার্মিজ মাল।"
"নাহ লাগবে না। তুমি বরং পারলে একটা খালি বোতল দাও।"
"খালি বতল?"
"হুম। আমার ছোট বাথরুম পেয়েছে। কিন্তু এত সুন্দর একটা জায়গায় কোথাও ছাড়তে ইচ্ছে হচ্ছে না।"
"খালি বতল নাই। তয় একটা বুদ্ধি দিবার পারি। একটা কচি ডাব কিনেন। ঢক ঢক কইরা আগে পানিডা খাইবেন- তারপর অর ভিতরে ছোড বাথরুম ছাইড়া দিবেন। ফাজিল জানি কোনহানকার......।"

হন হন করে বোতলঅলা চলে যেতেই বোরখা পড়া দুই মহিলা ভিক্ষুক সামনে এসে দাঁড়ালেন।
১ম জন: স্যার দশটা ট্যাহা দেন।
২য় জন: স্যার আমারেও দশটা ট্যাহা দেন।
"তোমাদের ডিমান্ড তো অনেক বেশি।"
"স্যার এইহানে জিনিসপত্রের দাম অনেক বেশি।"
বুক পকেটে ভাংতি ছিল। দুজনার হাতে দুই টাকার দুইটা নোট দিয়ে আবার হাঁটতে লাগলাম।
কানে ভেসে আসলো-
১ম জন: কুঞ্জুস একটা কইত্তে আইছে।
২য় জন: আরে কুঞ্জুস না, কুঞ্জুস না। ফইন্নি, ফইন্নি....

সূর্যটা লাল রঙ ধারণ করেছে। আর কিছুক্ষণ পরই টুপ করে অতল গহ্বরে হারিয়ে যাবে।

আমি হাঁটছি।

"মামা ফুচকা খাইবেন?"
"নাহ।"
"ডাব খাইবেন?"
"নাহ।"
"বাদাম খাইবেন?"
"নাহ।"
"আচাড় খাইবেন?"
"নাহ।"
"কফি খাইবেন?"
"নাহ।"
"ঝাল লেবু দিয়া চানাচুর খাইবেন?"
"নাহ।"
"ডিম খাইবেন? সিদ্ধ ডিম? এক্কেবারে গরম।"
"নাহ। ঠান্ডা হইলে খাইতাম।"
"ফাইজলামি করেন?"
"কেন?"
"সবাই চায় গরম ডিম। আফনে চান ঠান্ডা?"

"যাও বিরক্ত কইরো না। এখন আমি সূর্য ডোবা দেখবো। আমাকে প্রাণভরে একটু দেখতে দাও..... তোমাদের পায়ে পড়ি, একটুি দেখতে দাও.....।"
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×