somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ ও কোরবানি...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ছোট বেলার ঈদটা ছিল একেবারেই অন্য রকম। গ্রামে সাত ভাগে একটি গরু কেনা হতো। তাতে আমাদেরও একটি ভাগ থাকতো। একেক ভাগে খরচ পড়তো এক হাজার থেকে বারো শ টাকা। সেই টাকা যোগাড় করতেও অনেক কষ্ট হতো। অনেক সময় আব্বা ঢাকা থেকে টাকা পাঠাতে দেরি করতেন। কিংবা বলতেন, "এবার বোধ হয় পারবো নাহ"।

একটা আশঙ্কায় কাজ করতো ভেতরে। কোরবানি দেওয়া হবে কি না......। আমার লৌহমানবী দাদি জানের হাতে তখন সংসারের দায়ভার। তিনি বাজারে কিছু ধান পাঠিয়ে দিতেন বিক্রির জন্য। সেই টাকা দিয়ে আমাদের কোরবানি হতো কোন কোন বছর।

ঈদের আগের দিন কনফার্ম করা হতো যে, হ্যা আমাদেরও একটি নাম থাকবে।

ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে গরু জবাই দেয়া হতো। বরাবরই চামড়া ছিলার সময় গরুর পেছনের একটা পা ধরে দাঁড়িয়ে থাকার দায়িত্ব পড়তো আমার উপর। বেশ উপভোগ করতাম বিষয়টা।

আব্বা আগের দিন রাতের লঞ্চে রওনা দিয়ে ঈদের দিন ফজরের পর পর বাড়িতে পৌছতেন।

বাড়ির সামনের কাছারি ঘরে কলাপাতা বিছিয়ে মাংস ভাগাভাগি করতে করতে বিকেল হয়ে যেত। আনন্দ চিত্তে মাংস নিয়ে ঘরে ফিরতাম। সেসময় গ্রামে কোন ফ্রিজ ছিল না। ফ্রিজ জিনিসটা যে কি, সেটাই আমাদের জানা ছিল না। জাল দিয়ে মাংস সংরক্ষণ করা হতো। সারা বাড়ি মাংসের ঘ্রাণে ভরে যেত।

কারো ঘরে আগে রান্না হলে ডাক দিয়ে বলতেন, "আয় আমগো রান্না শেষ একটুকরা খাইয়া যা।"

আনন্দ-বেদনা মিশ্রিত সেই সব ঈদগুলো বেশ ছিল......

এখন আমাদের কম করে হলেও দু-তিনটা গরু ও গোটা দু-তিনেক খাসি কোরবানি দেয়া হয়। মহান আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেছেন। দিন পনেরকের খাবারের মতো মাংস রেখে বাকি সব মাংস আব্বা নিজ হাতে আমাদের সেই সব আত্মীয়-স্বজনদের বাসায় পাঠিয়ে দেন, যাদের কোরবানি দেবার সামর্থ্য হয় নি। তারপর বাকিটুকু প্রতিবেশি ও অন্যান্যদের মাঝে বিলি করা হয়।

আমাদের অনেক দূর সম্পর্কের আত্মীয় রয়েছেন, ঈদের এক সপ্তাহ আগ থেকে আব্বা তাদের খুঁজে খুঁজে বের করে তালিকা করেন। গতবার খুঁজে বের করলেন, আমার দাদি জানের জ্যাঠাতো ভাইয়ের এক ছেলে টঙ্গী থাকেন। আমাকে একটা মাংসের পোটলা দিয়ে তার বাসায় পাঠিয়ে দেয়া হলো.....। তারা কেউই আমাকে চিনেন না। অনেক সময় ধরে পরিচয় দেবার পর চিনতে পেরে বুকে জড়িয়ে ধরলেন....।

ছোট বেলার ঈদের আনন্দটা ছিল এক রকম। আর এখনকার আনন্দটা অন্য রকম। কোনটার চে কোনটা কম নয়..... ছোট বেলায় আতঙ্কে থাকতাম, শেষ মেষ কোরবানি দেয়া হবে তো! আর এখন আশঙ্কায় থাকি, ইস্ আমাদের কোন আত্মীয় কিংবা প্রতিবেশি ভুল করে তালিকা থেকে বাদ পড়লো না তো!!.....






সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×