নিস্তব্ধ রাতের আধাঁরের খেলায়
মন বারবার ডুবে যাচ্ছে ভাবনার ধারায়,
আকাশের জ্বলন্ত তারাগুলোও চেয়ে আছে, অদ্ভূত এক ভঙ্গিমায়।
আজ চাঁদের অস্তিত্বও নেই আকাশে
প্রকৃতি যেন ক্ষেপে আছে চরম আক্রোসে;
তা কম্পিত করছে হৃদয়ের ক্ষীন ভালবাসার নিবাসে।
হাতের মুঠোয় ধরে রেখেছি অসংখ্য চিঠি
জানিয়েও তা দিচ্ছে ভালবাসা হয় কতটা খাটি।
মেঝেতে পড়ে আছে রাশি রাশি গোলাপের তোড়া
কে যেন হৃদয়ের গভীরে শুধু নাড়ছেই কড়া।
অচেনা এক আবেগে চোখ ফেটে পড়ছে জল
খুঁজে তবুও পাইনি আজও ভালবাসারি তল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


