দিও নাকো অভিযোগ
আমরা দুজন একদিকে , ঘটছে বিকর্ষন
দূর থেকে বেহালার সুর, কান পাতো ডাকছে
তুমি দূরে কেন দাড়িয়ে?
নির্মল প্রকৃতিও যে কাব্যকথা লিখছে
জানি আমায় নিয়ে তোমার অনেক অভিযোগ
ভয়ে আমি ভীত,
হৃদয় সাগরে তা কবে না ঘটায় দূর্যোগ,
ভোরের শিশিরকনা দেখো জমা হয়ে বসে থাকে ফুলে
রোজকার ব্যস্ততা আমি নিমিষেই যাই ভুলে
দুচোখ তোমার মুখচ্ছবি বারেবারে টেনে তুলে।
বৃষ্টিস্নাত আবছা আঁধারিত দিনে
আমি হারিয়ে যাই তোমাতে আপন মনে
হৃদয় আমার, ভালবাসার নির্ভুল সুতা বুনে।
তোমারি দু:খে, ঝরে পড়ে আমার অশ্রুমেলা
তীব্র আশায় ভাসিয়ে দেই সুখের ভেলা।
তুমি আছো আমার কল্পনা জুড়ে হৃদয়ের প্রতিটি স্পন্দনে
স্মৃতির মাঝারে তুলে রেখো আমায় শুধুই যতনে।
মিথ্যে অভিযোগ ডেকে দিও না দূরে ঠেলে
তবে অভিমানে পারব না তাকাতে, দুচোখ মেলে।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।