পর্ব-১
(ভাষাভিত্তিক কোন ভুল থাকিলে অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন )
মেঘের সুর সেই কখোন থেকেই বাজিয়া চলিল ।বৃষ্টির যাত্রা নামি নামি করিয়াও হইল না ।খানিকটা প্রহর কাটিয়া গেল ।অকস্মাৎ ঝুমঝুম শব্দে বৃষ্টি নামিল । আমি শুনিবামাত্র ছুটিয়া চলিলাম বারান্দার কোনে ।হস্ত দুখানা বাড়ায়ে দিলাম খোলা আকাশের পানে । বৃষ্টির খানিকটা ফঁোটা আসিয়া আমার হস্তখানা ভিজায়ে দিল ।জল ধরিবার বৃথা চেষ্টা করিতে লাগিলাম ।হঠাৎ কলিংবেল বাজিয়া উঠিল । সুন্দর মুহূর্ত ছাড়িয়া যাইতে ্ইচ্ছা করিল না । আগের মতোই দাড়ায়ে রইলাম । আবার বেল বাজিল, বাধ্য হইয়াই ছুটিয়া চলিলাম দরজার দিকে । মনে ভাবিলুম এই অসময়ে কাহারো তো আসিবার কথা ছিল না ।দরজার ফাঁকখানা দিয়া তাকাতেই রীতিমত চমকে উঠিলাম । কাক ভেজা হয়ে কে যেন দাড়ায়ে । চিনিতে পারিলাম । পথের ধারের সেই ছেলেটি । কিন্তু ভাবিয়া কুল পাইলাম না সে কেমন করিয়া জানিল আজ গৃহে কেউ থাকিবে না । আবার বেল বাজিল, বড্ড বিরক্ত হইলাম । দরজা খুলিবার ইচ্ছা হইল না । বেল বাজিয়াই চলিল । চোখেমুখে বিরক্তির রেখা ফুটায়ে দরজা অবশেষে খুলিলাম । খুলিয়া জানতে চাইলাম জনাব কি চাই আপনার ? আমায় যে জ্বালায়ে মারছেন । সে পলক ফেলিবার কথা ভুলিয়া আমায় একদৃষ্টিতে দেখিতে লাগিল । এবার ধমকের সুরে বলিয়া উঠিলাম কিছু বলিবার না থাকিলে দয়া করে চলিয়া যান । সে ভিজা বিড়ালের মতোন মিনতির সুরে বলিয়া উঠিল গৃহে কি ডুকিতে বারন আছে ।আমাকে পাশ কাটায়ে চেয়ার টানিয়া বসার ঘরটায় বসিয়া পড়িল । ভাবখানা এমন যেন সে তার ঘরে বসিয়াছে । সে এবার বলিল অতিথিকে খাওয়ানোর নিয়ম বুঝি নেই ।আমি রান্না ঘরে পা বাড়ায়ে আবার ফিরিয়া আসিলুম ।চা খাওয়া হইলেই আপনার বিদায় হওয়া চাই বলিয়া রাখিলাম । সে নিশ্চুপ হইয়া কি যেন ভাবিতে লাগিল । চা বানায়ে টেবিলে রাখিলাম । সে কাপখানা তুলিয়া বলিল, তোমার চা খাওয়া নিষেধ বুঝি ? জনাব কথা না বাড়ায়ে জলদি খেয়ে চলুন । তাড়া কিসের ভাত কি চুলায় গড়িয়ে পড়ল । আগুন না হয় কমিয়ে দিয়ে আসো । মশ্করা করিবেন না মশাই, আপনার ভাল করিয়াই জানা আছে আমি আপনায় সহ্য করিতে পারিতাম না । এখোন করো বুঝি ? জনাব এবার উঠিয়া পড়ুন । কেন? কোথাও নিয়া যাবা নাকি ? দরজা খুলিয়া দিলাম দয়া করে বাহির হইয়া পড়েন । সে কি ! কথা যে অনেক বাকী শুরুই তো হল না । শুরু করিবার প্রয়োজন বোধ করি নাই ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


