সব কটা জানালা খোলে দাও না ।
আমি ঐ দিন আমার ঘরের সব কটা জানালা খোলে দেই।
পতাকা যখন উড়ে ,
ওদের কথা শোনা যায়।
আমি ঐ দিন কান পেতে রই।
ওরা যা বলে বুঝতে পারি,
মাঝে মাঝে আমার ক্রিসমাস ট্রি উপরে
দোয়েলের নাচানাচি।
বড়ই বে মানান লাগে ।
দোষ টা কি ঐ বিদেশী গাছের ।
দোয়েল তো জানেনা,
ঐ বিদেশী গাছের দেশের মানুষরা কত বিষাক্ত।
নগ্ন পায়ে ভিজা দূর্বা ঘাসের পানিতে
নিজেকে পবিত্র করার সূযোগ ।
বছরে যে কয়দিন পাওয়া যায়
তাকে নিয়েও একটি ভালোবাসার গল্প
লেখে ফেলা যায়।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



