গতকাল সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে। এ প্রশ্নের জবাবে গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন , সরকারী দলের মন্ত্রী , সাংসদরা ক্ষমতার অপব্যাপহার করেছেন । তাই নির্বাচনে আশার প্রতিফলন ঘটেনি।
এখন সিইসির এমন প্রশ্নে সাধারন মানুষের মনে জিজ্ঞাসা তাদের করনীয় কি।
আমরা মনে করি যেহেতু নির্বাচন পরবর্তি মন্ত্রি, সাংসদদের শপথ কালীন সময়ে তারা বলে থাকেন, কোন অবস্থাই ক্ষমতার অপব্যবহার করিব না। কিন্তু তারা পূর্বসূরিদের মতো ঠিকই গতকাল নির্বাচনে ক্ষমতার অপব্যাবহার করে জনগনকে দেখালেন।
তাই আমরা মনে করি ,ক্ষমতার অপব্যাবহারকারীদের নির্বাচন কমিশন সাহস নিয়ে তাদেরকে চিঠি দিয়ে আবার শপথ নেয়ার জন্য নোটিশ করা হোক। কারন তারা শপথ ভঙ্গ করে ক্ষমতার অপব্যাবহার করেছেন। এটা জনগনকে ধোকা দেয়ার সামিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



