আমার সাথে যারা শোকাবহ সবাই এই ব্লগে শোক প্রকাশ করুন।
শোক বই খোলা হলো।
বিস্তারিত দেখুনঃ
কারাগারে জনপ্রিয় ইরানি ব্লগারের রহস্যজনক মৃত্যু
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমালোচনা করে ব্লগে লেখা প্রকাশ করার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত এক ইরানি ব্লগারের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাজধানী তেহরানের এভিন কারাগারে ওমিদ মীর সায়াফির মৃত্যু হয়।
কারা কর্মকর্তাদের দাবি, ওমিদ মীর সায়াফি আত্মহত্যা করেছেন। কিন্তু ওমিদের আইনজীবী মোহাম্মদ আলী দাদখাহ এ দাবি প্রত্যাখ্যান করেছেন এবং লাশের ময়নাতদন্তের দাবি জানিয়েছেন। একই দাবি করেছে প্যারিসভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস।
খামেনির সমালোচনা করে ব্লগ লেখার অভিযোগে ২৫ বছর বয়সী ব্লগার ওমিদকে গত বছরের এপ্রিলে গ্রেপ্তার করা হয়। ৪১ দিন কারাভোগের পর জামিনে বেরিয়ে এলেও এ বছরের শুরুতে আবার গ্রেপ্তার করা হয়। গত মাসে আদালত তাঁকে আড়াই বছরের কারাদণ্ড দেন। রাষ্ট্র কিংবা ইসলামি মূল্যবোধে আঘাত হানে এমন লেখা ইন্টারনেটে প্রকাশের বিরুদ্ধে ইরান সরকার অভিযান চালিয়ে থাকে। সূত্রঃ টেলিগ্রাফ ও বিবিসি
সূত্রঃ
Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



