যে সময়ের প্রয়োজনে লিখবো ভাবছিলাম ,তখন কম্পিউটার ছিল না। হাতের লিখাও তেমন সুবিধা জনক ছিল না। তবে প্রেম এসেছিল সত্যি।
সবার জীবনে একবার দুইবার গোপনে কড়া নাড়ে।
কেউ বুঝতে পারে কেউ পারে না।
সবার আগে একটা ভয় কাজ করতো। তবে আমি এতো ভীত ছিলাম না।
তবে প্রেম বা সুন্দরীদের প্রতি বরাবর একটা আবেগ কাজ করতো। আর কোন সুন্দরী নারীর প্রতি প্রেম সেটাতো যৌবনের কাংখিত রুপ মাত্র।
যৌবনের শেষ প্রান্তে প্রেমপত্র ভাবতে অবাক লাগে।
তবে কখন কোন সময় যৌবন শেষ হয় বলতে পারি না।
তবে এবার লিখবো একখানা প্রেমপত্র। লিখবো কি ?
ফেলে আসা জীবনের দায়ে জর্জরিত , যে প্রেমপত্র লিখা হয়নি। চুপিসারে প্রেম এসেছিল সেই ক্ষনের স্মৃতি চারনে। মনের অজান্তে একসময় সব হারিয়ে যায়। যদি ফিরে যাই সেই অতিতে। ফেলে আসা সেই মুখরিত জীবনে।
যেখানে বেশ কয়েকবার ভূল হয়েছিল।
একটা প্রেমপত্র লিখবো ভাবছি। ভাবনার মনিকোঠায় উকি দিচ্ছে অনেক পরিচিত প্রিয় মুখ। তাদের উদ্দেশ্যে বিলম্বিত প্রেমপত্র পাঠিয়ে দিব। সবাই এখন সংসারী, সংসার জীবনে মধ্যে হঠাৎ পেয়ে বসলেন পুরোনো একটা প্রেমপত্র। খোলার সাহস আছে তো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



