ভারত বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়াতে চায়। সহযোগিতার হাত বাড়াও বিনিময়ে যদি কিছু না চাও। তাহলে ভালো। তাহাদের পুর্বের কৃতকর্ম চেপে যেতে বা ভূলাতে এখন বাংলাদেশকে শুধু সহায়তাই দিতে হবে।
যদি তাহাদের কথা শেষ পর্যন্ত ঠিক থাকে।
সহায়তার নামে সময়ক্ষেপন এবং নিজের স্বার্থ বাগিয়ে নিতে ভারতকে দেখেছি সিদ্বহস্ত।
এই দিবে সেই দিবে পরবর্তীতে মুলা ঝুলিয়ে তাদের আগ্রহ লোপ পায়।
তাদের সাথে বাংলাদেশের অমীমাংসিত অনেক সমস্যা দীর্ঘ ৩৮ বছর ধরে চলে আসছে। প্রতিবেশী দেশের প্রতি অবজ্ঞা দু-দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রধান কারণ।
সব চেয়ে বড় সমস্যা সীমান্তে বি এস এফের সীমান্ত সংলগ্ন অধিবাসিদের উপড় গুলিবর্ষন। এযাবত অনেক বাংলাদেশী তাদের গুলিবর্ষনের কারণে নিহত হয়েছেন। এই সম্পর্কে যুক্তি সঙ্গত কোন জবাব বি এস এফ দিতে পারে নি।
এখন দিবে বলছে বিদ্যুৎ তা আবার মাত্র ১০০ মেগাওয়াট। দিবে যখন বলেছে তাহলে শুরুটা বা আলোচনা শুরু হতে পারে ১০০০ মেগাওয়াট থেকে। এরপর পর্যায়ক্রমে তা বৃদ্ধি পেতে পারে। আর কোন বিনিময় করতে চাইলে আলোচনা শুরু করতে হবে ৫০০০ মেগাওয়াট থেকে।
এরপর ট্রেন দেবে বাস দিবে লাইন বসাইয়া দিবে । নেপাল যাবার সুযোগ দিবে ভুটান যাবার সূযোগ দিবে। বাণিজ্য শুল্ক পুরোপুরি প্রত্যাহার করবে। আরো কত প্যাকেজ ।
তারপর বানাতে চাইবে হিরক রাজার দেশ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


