জাতীয় সংগীত
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ , তোমার বাতাস , আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা , ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায় , হায় রে-
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ।।
কী শোভা , কি ছায়া গো , কী স্নেহ , কী মায়া গো -
কী আঁচল বিছায়েছ বটের মূলে , নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায় , হায় রে -
মা , তোর বদনখানি মলিন হলে , ও মা , আমি নয়ন জলে ভাসি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


