somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি আমাদের সাথে, সৌদি আরবের কোন সম্পর্ক না থাকে !!!!

১০ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসি অধ্যুসিত সৌদীআরব তেলের কারনে অর্জিত সম্পদ এর মাধ্যমে বাংলাদেশের সস্তা শ্রমের বিনিময়ে গড়ে উঠছে তাদের অবকাঠামো এবং উন্নয়ন। সেই সাথে সারা মুসলিম জাহানের প্রেরিত পবিত্র স্থানের কল্যানে অর্জিত বৈদেশিক মুদ্রা সৌদী উন্নয়নের মুল চালিকা শক্তি।

আজ থেকে ৮০/৯০ বছর আগে যখন তেল খনি আবিস্কার হয়নি তখন ঐ সৌদী রাজপরিবার গুলো এশিয় হাজীগনের দান খয়রাতের উপর তাদের আয় উন্নতি নির্ভর করতো।
২৫০০০০০(পচিঁশ লাখ ) শ্রমের বাজার সৌদীআরবে এমনি এমনি তৈরী হয়নি। বাংলাদেশের শ্রমিক মুখ বুজে সৌদি মালিকদের অনেক নির্যাতন মেনে নেয়। সৌদি আরব কর্তৃপক্ষ বিচারের নামে যে প্রহসন চালায় তা বিশ্বব্যাপি প্রমাণিত।

কোরআনের ভাষায় মৃত্যুদন্ডের কার্যত ঘোষনা একটি মৃত্যুর বিনিময়ে একটি মৃত্যুদন্ড, সেখানে এক মিশরিয় হত্যাকান্ডের জন্যে ৮ জন বাংলাদেশী কে জীবন দিতে হলো। শুধু বাংলাদেশ বলেই এই রায় কার্যকর করতে পেরেছে। যদি তাদের বাপ আমেরিকা বা বৃটেনের কোন ব্যাক্তি এই ভাবে মৃত্যু দন্ড কার্যকর করার আগেই ক্ষমা পেযে যেত। কারন তাদের মসনদে বসার শক্তি যোগায় আমেরিকা এবং বৃটেন।
যদি আমরা আমাদের ২৫লাখ শ্রমিক কে ফেরত নিয়ে আসি তাহলে কি হবে। এমনিতেই অনেক অনেক চাপের মধ্যে থেকে তাদের কাজ করতে হয়। অনেকে নিয়মিত বেতন পায় না। তাছাড়া বিগত এক দশকে রেমিটেন্স আনতে যেয়ে প্রাণ দিতে হয়েছে প্রায় ৩০হাজারের অধিক প্রবাসী শ্রমিককে ,যারা ঝুকি পুর্ন কাজ করতো। এই ঝুকি যদি সরকার কমাতে না পারে, তাহলে আগামীতে রেমিটেন্স কমে যেতে পারে।

এখন এই শ্রমিকের উপর নেমে আসবে অমানবিক নির্যাতন , মৃত্যু ভয়ে কাতর বাংলাদেশী শ্রমিকদের দিয়ে বেশী বেশী কাজ করিয়ে নেবে। বেতন কমে যাবে।
যদি এখনই কুটনৈতিক মহল কোন দৃষ্টান্ত স্থাপন করতে না পারেন । তাহলে আগামীতে আরো কঠিন পরীক্ষার সম্মুখিন হতে হবে বাংলাদেশ কে। আর আমরা যদি জেনে বুঝে প্রতিবাদ করতে শিখি তাহলে একটু মান সম্মান নিয়ে প্রবাসী বাংলাদেশীরা কাজ করবে।

যদি কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয় , ক্ষতিগ্রস্থ হবে সৌদীআরবীয়া তাদের আবার নুতুন করে শ্রমিক খোঁজতে হবে মুখ থুবরে পড়বে তাদের উন্নয়ন। তাছাড়া হাজী সাহেব গন যদি বেশ কয়েক বছর হজ্ব করতে সৌদী আরবে না যায় কমে যেতে পারে তাদের পর্যটন আয়। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র্ । আন্তর্জাতিক ভাবে মুসলিম উম্মার সাথে এই একটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে । আমরা প্রহসনের বিচার চাই না। ইসলামী আইনেই আছে একটি খুনের বদলা পাল্টা একটি খুন , সংখ্যায় ৮ আট টি নয়। এই ঘটনা ইচ্ছাকৃত ভাবে সৌদী সরকার বাংলাদেশী শ্রমিকদের ভয় দেখানোর জন্যে করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৬
১৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×