অনেকদিন আগের কথা টাইপ রাইটারের যোগ , তখন বাবার অফিসে ছিল বেশ কয়েকটি টাইপ রাইটার মেশিন । ইংরেজি ও বাংলা টাইপ মেশিন ছিল। যিনি টাইপ রাইটার মেশিন টি চালাতেন তাকে অনেক অনুরোধ করার পর আমাকে ইংরেজি টাইপ-রাইটার মেশিন টি ধরতে দিলেন । তাও আবার ইশপিশ করতে লাগলেন। বসের ছেলে হওয়ায় কিছু বলতে চাইলেন না কিন্তু চেহারাটা বেশ মলিন দেখলাম। অনেক সহজে লিখতে পেরেছিলাম I LOVE YOU তারপর কাগজটি বুক পকেটে রেখেছিলাম অনেকদিন।
ঐ ব্যাক্তিটির কথা মনে পড়ে এই ভেবে যে, তার হয়ত অবসর নেয়ার সময় হয়েছে।
আর আমি এখন প্রায় সারাটা দিন কম্পিউটার এর সামনে বসে থাকি, পড়ে গেছি কম্পিউটার এর প্রেমে । আমার বাচ্চারা ও আলাহমাদুলিল্লাহ কম্পিউটার ট্রাবল সুটিং করতে পারে। অনেক প্রোগ্রাম আমার থেকে ভালো জানে।
সমস্যা হলো ইদানিং কম্পিউটার অপারেটর নিয়োগ নিয়ে , এই ডিজিটাল যুগে যাদের নিয়োগ দেয়া হয়েছে। যেখানে সব কিছু অনলাইনে হওয়ার কথা। যিনি কম্পিউটার চালাতে জানেননা কিন্তু ঐ ব্যাক্তির টেবিলে একটা কম্পিউটার।ঐ খানে হয়ে গেলো কম্পিউটার ক্রয় বিক্রয় বাণিজ্য।
আমাদের আমলারা তাই ভাবেন। কিভাবে সরকারের টাকা ব্যায় করে ও তাদের সিষ্টেম যেভাবে ছিল সেভাবেই থেকে গেল এবং থেকে যাবে ।
যে বিষয় বলতে চাইছিলাম , যাদের নিয়োগ দেয়া হয়েছে। তারা কি পারবে ডিজিটাল দেশ গড়তে। ছবি এডিট করতে পারেনা । ভালোভাবে ডাটা এন্ট্রি করতে পারেনা । অযোগ্য লোক নিয়োগ দেয়া আছে, তাদের থেকে আমার চার বছরের মেয়ে ভালো কম্পিউটার চালাতে জানে। আবার ঘুরে ফিরে আমার বাবার অফিসের সেই লোক আমার বাচ্চার সামনে।
এই চক্র থেকে কি আমার ভবিষ্যৎ প্রজন্ম বেরুতে পারবে বলে মনে হয় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


