ঢাকা বিশ্ববিদ্যালয়।বাংলাদেশের প্রথম উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান।প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত প্রতিষ্ঠানটি তার স্বর্ণালি অতীত অনেক আগেই ফেলে এসেছে।তবুও দেশের সেরা বিদ্যাপীঠের তকমাটা এখনো এর গায়ে।শুধুই শিক্ষা প্রতিষ্ঠান বললে ভুল হবে ;৫২'র ভাষা আন্দোলন,৬৬'র ৬দফা,৬৯'র গণঅভ্যুত্থান,৭১'র মুক্তিযুদ্ধসহ সকল ঐতিহাসিক ঘটনার সূতিকাগার এই প্রতিষ্ঠানটিকে ঘিরে যান্ত্রিক নগর মেতে উঠে উৎসবে।
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সারা দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী ছাত্রছাত্রীদের অবতীর্ণ হতে হয় কঠিম মেধাযুদ্ধে।সৌভাগ্যবান মেধাবীদের মিলনমেলায় পরিণত হয় বিম্ববিদ্যালয় প্রাঙ্গন।স্কুল,কলেজের ক্ষুদ্র গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় নামক মহাসাগরে পতিত হয়ে অনেকেই খেই হারিয়ে ফেলে।নিজেদের জড়িয়ে ফেলে বর্তমান সাংঘর্ষিক লেজুড়বৃত্তিক রাজনীতির আষ্ঠেপৃষ্ঠে।
ছাত্র রাজনীতির বিরুদ্ধাচরণ করার স্পর্ধা আমার নেই।কিন্তু সবকিছুর উপরে স্থান দিতে হবে আমাদের শিক্ষাকে,শিক্ষার পরিবেশকে।কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরিচয়- এটি একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান।বাস্তবিক অর্থে আমরা দেখতে পাই ভিন্ন চিত্র,ক্লাস চলাকলীন সময়ে,এমনকি পরীক্ষার সময়ও বাদ যায় না বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সভা,মিছিল ও বিভিন্ন কর্মসূচি ;যার দরুন ব্যাহত হয় শিক্ষার সুস্থ পরিবেশ।সাথে আছে নাটক,সিনেমা,বিজ্ঞাপনের শূটিং আর কনসার্ট।কখনো কখনো মাইকের ব্যবহারও লক্ষ্য করা যায়।অথচ এ ব্যাপারে কর্তৃপক্ষের নেই কোন নজরদারি।আমরা অনেকেই জানিনা,এসবের অভিযোগ করবো কার কাছে।উপাচার্য,ডীন,চেয়ারপারসন আর অমাবস্যার চাঁদ যেন সমার্থক শব্দ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


