কিছু আচলের টুকরো ইত:স্তত ছড়ানো
ছেড়া জানালার কাপড়...... সর্বত্র আধখাওয়া সিগারেট...... বোঁটকা গন্ধ......
বিছানায় একটিমাত্র তেল চিটচিটে বালিশ
বালিশে রক্তের দাগ........ শুকিয়ে কালচে হয়ে গেছে.......''
মেঝেতে বুটের দাগ ........ শতশত..... অস্পস্ট.....
বিছানার পাশে এক নড়বড়ে টেবিল
টেবিলে আধভাঙা প্লেট....... স্টিলের মুচড়ানো জংধরা গ্লাস
গ্লাসের পাশে এক আধখোলা খাতা
পাতাগুলো বিবর্ন,ধূসর , মলিন .........
মাঝে মাঝে আকিবুঁকি....... নয়তো অসহ্য কাটাকুটি....
মাঝের কয়েকটি পাতা কে যেন টেনে ছিড়ে ফেলেছে
খাতার কোথাও কিচ্ছু লেখা নেই ............শুধু শেষ পাতায় ...
শুধু শেষ পাতায় কাপা কাপা হাতের কয়েকটি শব্দ যেন
চিৎকার করে বলছে..............
হে ঈশ্বর , আমাকে মুক্তি দাও................ মুক্তি দাও .......
''এ ক্যাম্পেই অরুন্ধতীকে ছয়মাস আটকে রাখা হয়েছিল ..........''
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৮ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


