আমার প্রিয় পোস্ট

আমি , যে কোনদিন মুক্তিযুদ্ধ দেখিনি ..........

১৯ শে মে, ২০০৮ ভোর ৪:৩২

শেয়ারঃ
0 0 0



কেমন আছেন?? .... এই বলে ম্লান হেসে দুহাত জড়োকরে নমস্কার করলো অনুরাধা ..........
অনুরাধা , এককালে বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রী ........ এখন ----
পঙ্গু বাবার চিকিৎসার টাকা যোগার করতে হন্যে হয়ে চাকরি খুজেঁ ,
ওর শুকনো মুখের ম্লান হাসি বলে দেয়, আজও ওর সকালটা না খেয়ে কেটেছে ।

বিকেলে দেখা হয় সোহেলের সাথে
সেই পুরাতন প্যান্ট , শুকনো গায়ের সাথে লেপ্টে থাকা আধময়লা গেন্জি
মুখে খোচা খোচা দাড়ি...........
আমায় দেখে যেন ওর মিইয়ে যাওয়া বুকে ধপ করে আগুনের মতো আশা এসে ভর করে
.''......... দোস্ত পঞ্চাশটা টাকা ধার দে ...... খুব দরকার
সামনের মাসে চাকরিটা হয়ে গেলেই সব একসাথে শোধ করে দেব ......''
আমি ভাবলেশহীন মুখে মানিব্যাগ বের করি
যদিও জানি সোহেলের চাকরি কোনদিন হবেনা .............
ছোটবোন আর মায়ের সংসারটা ওকে আরো বহুদিন এভাবেই টেনে নিয়ে যেতে হবে ...........

রাত এলে শহরের উচুঁ উচুঁ প্রাসাদের মতো দালানগুলো কুৎসিত নীলচে আলোয় জেগে ওঠে
আর সেই নীল রক্তের আহ্বান আমায় টেনে নিয়ে যায় কোন গভীর থেকে গভীরতর নিষিদ্ধ আনন্দের দিকে
বুড়ো দারোয়ানটা আমায় পথ দেখিয়ে দেয়
বস্তির নোংরা আবর্জনা ছাপিয়ে নাকে ভেসে আসে দেশি মদের গন্ধ
তড়িঘড়ি পা চালিয়ে একছুটে আমি তরুবালার ঘরের দরজায় কড়া নাড়ি
দুটো শুকনো ফর্সা হাত দরজা খুলে দেয়
ভেতরে টিমটিমে হারিকেনের চিমনিটা গতকালের চেয়েও কালো হয়ে গেছে
দেয়ালে দুটো নতুন হিন্দি সিনেমার পোস্টার এসে লেগেছে '
তরুবালার চোখের নীচের কালচে রঙটা আরও একটু গাঢ় হয়েছে .........,
সে চোখে কাম নেই , ঘৃনা নেই , ভালোবাসা নেই ...... বরং কেমন যেন একধরনের নির্লিপ্ততা ...............
আমি তা আর সহ্য করতে পারি না .........
দুহাতে দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসি
পেছন থেকে তরুবালার শীর্ন হাতদুটো আমার শার্টের কলার আকড়ে ধরে
.''.......... যাবেন না ........ তাহলে যে আজও আমার বুড়ো মা টা না খেয়ে থাকবে .............. ''
আমি কোনও কথা না বলে ওর দিকে বিশটা টাকা ছুড়ে দেই ..........

এই সেই তরুবালা ,
যার মাকে একাত্তরে নরপশুরা একমাস আটকে রেখেছিল ........
অত:পর এই পল্লী ভিন্ন পৃথিবীর অন্য কোথাও যার জন্য একটুকরো আশ্রয় ছিলনা .........

......... সোহেল , যার মুক্তিযোদ্ধা বাবাকে ব্রক্ষ্মপুত্রের পাড়ে বদর বাহিনী কুড়াল দিয়ে কুপিয়ে মেরেছিল , অত:পর তার দেহটা গন্জের হাটে ঝুলিয়ে রাখে তিনদিন ...........
অথচ তার ছেলে আজ সকাল থেকে সন্ধ্যা অবধি একটা চাকুরীর জন্য পাগলের মতো ঘুরে বেড়ায় ............

..........সম্পন্ন হিন্দু গৃহস্থ কন্যা অনুরাধা,
লুটপাটের পর যার বাবাকে আল শামস বাহিনী চিরতরে পঙ্গু করে দেয় ...
টাকার অভাবে সেই অনুরাধার আর বেশিদিন পড়া হয়নি .........

অথচ এই আমি , যে কোনদিন মুক্তিযুদ্ধ দেখিনি , যুদ্ধ করিনি ---
বাতাসে ফুল ভিন্ন গন্জের হাটে লটকে থাকা কোন লাশের গন্ধ পাইনি ---
শরীরি মত্ততায় মৃদু শীৎকার শুনেছি..... কোন গগনবিদারী চিৎকার শুনিনি ......
সেই আমি ...........

সেই আমি আজ তরুবালা, অনুরাধা , সোহেলদের স্বাধীন দেশের পথে ঘাটে অহর্নিশি ঘুরে বেড়াতে দেখি ............
তখন সেইসব যুদ্ধাপরাধীদের প্রতি কেমন এক ধরনের নির্লিপ্ততা অনুভব করি
রাগ নয়, ঘৃনা নয়, করুনা নয় বরং ...........


বুকের সবটুকু ঘৃনা শেষ হয়ে আজ সেখানে শুধুই নির্লিপ্ততা এসে ভর করে ..........





 

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৯ শে মে, ২০০৮ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কানু ........

১৯ শে মে, ২০০৮ ভোর ৪:৫১

লেখক বলেছেন: থেঙ্কু বিমা ভাই ......... :)

১৯ শে মে, ২০০৮ ভোর ৪:৫২

লেখক বলেছেন: হুমম ...... ( দীর্ঘশ্বাস )

৫. ১৯ শে মে, ২০০৮ ভোর ৪:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: লেখলা কেমনে এইটা !!! রেগুলার লেইখো তুমি ..
১৯ শে মে, ২০০৮ ভোর ৫:০৪

লেখক বলেছেন: নিজামীর ধরা পড়ার কাহিনী শুইনা লেখলাম ..........

১৯ শে মে, ২০০৮ ভোর ৫:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শিপনদা ........ অনেক .......

১৯ শে মে, ২০০৮ ভোর ৫:০৮

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এতো বড় লেখা পড়ার জন্য ...... :)

১৯ শে মে, ২০০৮ ভোর ৫:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পেঁচালি ভাই .........

৯. ১৯ শে মে, ২০০৮ ভোর ৫:১২
দোলাহাসান বলেছেন: লেখা খুব ভাল হয়েছে। খালি দীর্ঘশ্বাস অসহায়দের জন্য।
১৯ শে মে, ২০০৮ ভোর ৫:১৫

লেখক বলেছেন: হুমম ......... দীর্ঘশ্বাস ...... :(

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ দোলাহাসান .......

১০. ১৯ শে মে, ২০০৮ সকাল ৭:১৬
মিয়াভাই সিলটী বলেছেন: আপনার কলমে দার আছে চালিয়ে যান।
খুব ভালো লেগেচগে তাই প্লাস+
১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: ধন্যবাদ মিয়াভাই ......... :)

১১. ১৯ শে মে, ২০০৮ সকাল ৮:১৯
এস্কিমো বলেছেন: হনলুলু - আবারো বলছি - লিখুন - আরো .........
১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: এস্কিমোদা'র কমেন্ট পেয়ে অনেক ভালো লাগছে .........

১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: আপ্নাকেও অনেক শুভেচ্ছা .......... :)

১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: হুমম ........

১৪. ১৯ শে মে, ২০০৮ সকাল ১১:২১
বৃত্তবন্দী বলেছেন: আমার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে।
১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: হুমম ........ :)
পড়ার জন্য বৃত্তবন্দীকে অনেক ধন্যবাদ ..........

১৫. ১৯ শে মে, ২০০৮ দুপুর ১:৩১
একরামুল হক শামীম বলেছেন:
বুকের সবটুকু ঘৃনা শেষ হয়ে আজ সেখানে শুধুই নির্লিপ্ততা এসে ভর করে ..........
১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: হ্যা ......... শুধুই নির্লিপ্ততা ........

১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ঠিকাছে ......... :D
চিকনারে ধইন্যাপাতা ......... :)

১৯ শে মে, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: তোমারে ধইন্যাপাতা ......... :D
ষাড়ের ছবিডারে মিস করি .......... :(

১৮. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:১৭
আরিফুর রহমান বলেছেন: তখন সেইসব যুদ্ধাপরাধীদের প্রতি কেমন এক ধরনের নির্লিপ্ততা অনুভব করি...

আমরা তো ঠিকই ছিঁচকে হাইজ্যাকারটাকে গনপিটুনি দিয়ে মারতে দ্বিধা করি না, বরং অনায়াসে যোগ করি একটা দুটা কিলঘুসি।

আমরা কেন দুধসাদা আচকান পরিহিত শশ্রুমন্ডিত গোলাম আজম, নিজামী্ বা এমনই অসংখ্য যুদ্ধাপরাধীদের দিকে তাকিয়ে শ্রদ্ধায় গদ্‌গদ্‌ হয়ে উঠি, কেন পাড়ার মসজিদে 'গোলাম আজম' মিলাদ পড়াতে আসলে একসাথে বসে সালামালাইকা কোরাসে যোগ দেই?

এই প্রশ্নটা কেন করি না নিজেদের?



(উত্তরটা আমি জানি, আপনারা?
২০ শে মে, ২০০৮ রাত ৩:৪৩

লেখক বলেছেন: আজ নিজামী ধরা পড়েছে ......... কাল আর একটা পড়বে ..... পড়শু আরও একটা ..........

খুব কষ্ট লাগে যখন দেখি এরাই এদেশের মন্ত্রী হয় , আমলা হয় ......

আর রাজনৈতিক ফায়দা লুটার জন্য যারা এদের সাথে হাত মেলায় তারা এদের চেয়েও ভয়ংকর ।

তবে এই দিন আর বেশিদিন না......... সকল অমানুষের বাচ্চা , জানোয়ারের বাচ্চাগুলোর মাথার উপরে মৃত্যু ঘনিয়ে এসেছে ........

একটাকেও ছাড় দেবনা ........ একটাকেও না ...........



১৯. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:২৬
স্বাপ্নিক বলেছেন: এইটা কি লিখলেন ... অসাধারন ...
২১ শে মে, ২০০৮ রাত ১২:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ স্বাপ্নিক ........ :)

২০. ১৯ শে মে, ২০০৮ রাত ৯:৪৪
স্ট্যানলি কুবরিক বলেছেন: অসাধারণ।
অধম একবার একটা কবিতা লিখার চেষ্টা করছিলো, সেটায় ঘৃণা ছাড়া আর কিছু আসে নাই Click This Link
২১ শে মে, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: আপনার কবিতাটা অসাধারন লেগেছে......... সত্যি অনেক ভালো লিখেছেন ........

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ..........

২০ শে মে, ২০০৮ রাত ৩:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তমা আপু ......... :)

২২. ২০ শে মে, ২০০৮ রাত ৩:৪৯
রাতমজুর বলেছেন:
স্যালিউট।

একটা মেইল করবেন, যাতে ম্যাসেন্জারে ধরতে পারি?
এখানে একটা মেইল করলেই হবে।
২০ শে মে, ২০০৮ ভোর ৪:০৮

লেখক বলেছেন: রাতমজুর ভাই, আপ্নেরে মেসেন্জারে অ্যাড কর্ছি ...... :)

২০ শে মে, ২০০৮ ভোর ৪:০৯

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ লাল মিয়া ভাই ...........

২০ শে মে, ২০০৮ ভোর ৪:১৭

লেখক বলেছেন: অল্কাম ........ :D

২৫. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:১৩
রাশেদ বলেছেন: হেল্লো চাশ্মিশ তিন ডট!
২০ শে মে, ২০০৮ ভোর ৪:১৬

লেখক বলেছেন: তিন ডট দেওনের কি হৈল .......X(

ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ....... X(

২৬. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:১৯
রাশেদ বলেছেন: ফটুকে যেই প্রাণী ঐটার নাম নিলে তো গালি মনে কর্তে পারো! তাই তিন ডোট! :D
২০ শে মে, ২০০৮ ভোর ৪:২৫

লেখক বলেছেন: যা ভাবতেছিলাম ......... :( X( :((

২০ শে মে, ২০০৮ ভোর ৪:২৬

লেখক বলেছেন: আউলাদিরে বলতে হৈব পরের পোস্টে আপ্নের পচানির ডোজটা বাড়াইয়া দিতে ........ B-)

২৭. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:২৮
রাশেদ বলেছেন: হে হে!

খ্যক খ্যাক খ্যাক (সৌজন্যে বিমা)

♪♪♪♪♪ (সৌজন্যে নাদু)
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: :-P :-P

২৮. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:২৯
রাশেদ বলেছেন: আউলা নেক্সট পর্ব দিতে এক মাস লাগবে! নো টেনশন! :-P
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৩২

লেখক বলেছেন: কোন ছমছ্যা নাই .......... তাইম্যা বান্দর আছেনা??

আর আমিও ভাবতেছি হাঙ্গর মাছের দু:সাহসিক কাহিনী নিয়া এক্টা প্যারোডি লেখুম ......... B-) B-)

২৯. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৩৪
রাশেদ বলেছেন: হনুলুলু ভাইয়া! কেমন আছো তুমি! :)
৩০. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৩৫
রাশেদ বলেছেন: সরি ভাইয়া, হনলুলু হবে। :)
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: ভাইয়া !!!! ....... চশ্মিশ তিন ডট থাইক্যা একেবারে ভাইয়া হৈয়া গেলাম ...!!!! B-)

পাম দিয়া কোন লাভ নাই ........ ;)

৩১. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: হেল্লু হনলুল ...

(খেয়াল কৈরা তিনটা ডট আচে কইলাম :P)
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪২

লেখক বলেছেন: মাইনাচ ........ X(

বিমাভাইরে নিজের লোক মনে কর্ছিলাম ...... ... কিন্তু সেও শত্রুপক্ষ ..... X(

৩২. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪১
রাশেদ বলেছেন: কি যে বলেন ভাইয়া! পাম দেবো কেন! :)

আপনার পুরান কবিতাগুলো কি সুন্দর। সেইরকম একটা কবিতা দিন। পরে যেন প্লাস দিতে মনে চায়! :)
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৫

লেখক বলেছেন: ঠিক আছে, আপ্নে কিভাবে সভ্য জগতের মানুষ হৈয়াও আদিম বর্বর গুহামানবের মতো হাঙ্গর মাছ কাচা চাবাইয়া খাইছিলেন ........ সেইটা নিয়া এক্টা সুন্দর (!) কোবতে লেখমুনে ........ ;)

৩৩. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: আমি তোমাদেরই লুক । চিন্তা কৈরো না ... বিপদে পাইবা আমারে ।
ড়াষুরে কিচু কৈতে হইবোনি কও !
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫১

লেখক বলেছেন: ড়াষু ভাই আমারে চশ্মিশ তিন ডট বৈলা অপমান কর্ছে ....... X(

আমিও এর প্রতিশোধ নিমু ....... হাঙ্গর মাছ কিভাবে লেটুস পাতা দিয়া কাচা খাইতে হয় সেইটা নিয়া এক্টা পোস্ট দিমু ভাবতেছি ...... ;)

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: কিছু না , কিছু না রাতমজুর ভাই .......... এমনেই ......:|

৩৫. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৮
রাশেদ বলেছেন: ঐ কোবতেতে তো প্লাস দিতে মনে চাইবে না ভাইয়া! প্লাস দিবার মত লেখা দাও ভাইয়া! :)

আর আমি মোটেও হাঙ্গর খাই নাই। বদলাইয়া আনছিলাম। :(
৩৬. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: রাতমজুর বলেছেন:
তিন ডট মানে কি?.. খ্যাক খ্যাক খ্যাক
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: X(

৩৭. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষু .. তোর পায়ে বলে বিলাই কামুড় দিছে ?
৩৮. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫২
রাশেদ বলেছেন: আরেকটা কামড় কবে দিবে সেইটার লাগি বইসা আছি! :D :D
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: কোন অসুবিধা নাই ..........
পচানির ডোজটা আরও এক ডিগ্রি বাড়ল ......... :) :D

৩৯. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫৩
রাশেদ বলেছেন: হনলুলু ভাইয়া,

বিষাক্ত মানুষ বলেছেন: রাতমজুর বলেছেন:
তিন ডট মানে কি?.. খ্যাক খ্যাক খ্যাক


আমি কিন্তু হাসি নাই। খেয়াল রাইখেন একটু!
২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: তিন ডট বলতে তিনবার বিবাহ পরিত্যাক্ত ( স্ত্রী কর্তৃক ) বোঝানো হয় ........ :D

( আউলাদির ''তুমি ছ্যাবলা টাইপ, ভালোবাসা এতো সস্তা নয়, পর্ব ১) এর তিনবার স্ত্রী কর্তৃক পরিত্যাক্ত ড়াষেধ ছ্যারের কলংকিত জীবনী দ্রস্টব্য .......... :#)

৪০. ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৫৬
রাশেদ বলেছেন: ভাইয়া ভাইয়া কেউ তোমারে তিন ডট ডাক্লে আমারে জানাইয়ো! তারে ফালা ফালা করে দেবো! :D
২০ শে মে, ২০০৮ ভোর ৫:০১

লেখক বলেছেন: X( :-P :-P

৪১. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:০০
রাতমজুর বলেছেন:
খারান, আইসিবিএম মারুম আপনেগো বাড়ী তাক কৈরা, তিন ডট না কৈলে।
২০ শে মে, ২০০৮ ভোর ৫:০২

লেখক বলেছেন: নাইট লেভার ওর্ফে উদ্দাম পাগল ভাইরে প্যারোডির কোন অংশে ঢুকানো যায় চিন্তা কর্তেছি ....... :P

৪২. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:০২
রাশেদ বলেছেন: ঐটা একেকজনের জন্য একেকরকম! যেমন আমার বেলায় তিন ডট মানে তিনবার ছ্যাকা দেওয়া! তোমার বেলায় তাইলে তিনবার ছ্যকা খাওয়া আর বউ ভেগে যাওয়া বুঝায়! B-)
২০ শে মে, ২০০৮ ভোর ৫:০৬

লেখক বলেছেন: অতীত ইতিহাস তুইলা ধরায় উল্টাপাল্টা বক্তেছে ........... B-)

আহালে , ড়াষু ভাইয়ের ঘাড়ে তাহার স্ত্রীরা কতোই না চলাকাঠ ভাঙিয়াছে .......... :#) :#)

৪৩. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:০২
রাতমজুর বলেছেন:
অখে ঘাউ ভাই, আইসিবিএম উইঠড্র। ভালা থাইকেন। বাইত যাওনের টাইম হৈ গেছে, ভালা থাইকেন।
২০ শে মে, ২০০৮ ভোর ৫:০৮

লেখক বলেছেন: হোকে , ঠা ঠা বাই ......... আমিও ঘুমাইতে গেলাম .........
কাল্কা অনেক সকালে উঠতে হৈব ........ :(

৪৪. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: রাঢ়েধ ছাড় .. লেকছাড় দেয়া শুরু কর্চে :D
৪৬. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:০৭
রাশেদ বলেছেন: লেখক বলেছেন: অতীত ইতিহাস তুইলা ধরায় উল্টাপাল্টা বক্তেছে ........... B-)

-----

একমত। ভাইয়া উলটাপালটা বকা থামাবা কখন! আহারে! /:)
২০ শে মে, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: :-P :-P

২০ শে মে, ২০০৮ ভোর ৫:০৯

লেখক বলেছেন: নাদান ভাইয়া কে অনেক থ্যাঙ্কু......... :)

২১ শে মে, ২০০৮ ভোর ৫:১১

লেখক বলেছেন: হ :(

৪৯. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: কিরে বেটা নাদা তুই কৈথিকা ?
৫১. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:১২
হনলুলু বলেছেন: ঘুমাইতে গেলাম ........ বেক্কেরে গুডনাইট ........ :)
৫২. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:১২
নাদান বলেছেন: ঘুমাইছিলাম। মাত্র উঠলাম। রাশেদ ছার কি বলে? বেচারা দুখী মানুষ, তাকে যন্ত্রনা দিও না।
৫৬. ২০ শে মে, ২০০৮ ভোর ৫:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: আমি আরো কিছুক্ষন আছি .. বিড়ি টান্তাছি
২১ শে মে, ২০০৮ রাত ২:৪১

লেখক বলেছেন: ডাং ........ :)

চিকনাভাইয়ের কোবতে সেরম হৈছে .... :)

৫৯. ২১ শে মে, ২০০৮ ভোর ৫:৩০
প্রিয়তি বলেছেন: "সে চোখে কাম নেই , ঘৃনা নেই , ভালোবাসা নেই ...... বরং কেমন যেন একধরনের নির্লিপ্ততা ............... "

অসাধারন অনুভুতির প্রকাশ।
২১ শে মে, ২০০৮ ভোর ৫:৩৮

লেখক বলেছেন: আপ্নাকে অনেক ধন্যবাদ ........ :)

২৬ শে মে, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: রাইটার্স ব্লক ...... :(

৬১. ২১ শে মে, ২০০৮ ভোর ৬:২৪
যূঁথী বলেছেন: "বুকের সবটুকু ঘৃনা শেষ হয়ে আজ সেখানে শুধুই নির্লিপ্ততা এসে ভর করে .........." - হা হা হা! ব্যাপার না! আজকে যেখানে নির্লিপ্ততা একসময় আবার সেখানে ক্রোধ এসে ভীড় করবে। তারপর আবার হয়ত প্রতিবাদী হবেন। পুরোটাই চক্র। দেয়ালে পিঠ না ঠেকলে আমরা কিছু শিখিনা। ইয়ে মানে বেশি কথা বলে ফেললাম। ক্ষেমাপ্রার্থী।

+
২১ শে মে, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন: :)
কমেন্ট এর জইন্য ধইন্যিপাতা ..... :)

৬২. ২১ শে মে, ২০০৮ সকাল ৮:৩৩
রন্টি চৌধুরী বলেছেন: নাতিকে নতুন করে চিনলাম।
২১ শে মে, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: নানাভাই বলে কি ??? !!!
এতোদিনেও নাতিকে চিন্তে পারেনাই .......... ;)

৬৩. ২২ শে মে, ২০০৮ রাত ১:৩১
চিকনমিয়া বলেছেন: ডিং
হনুরে, ভালো আচো নিকি?
২২ শে মে, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: ডাং ........ :D

হ , ভালাচি চিকনভাই .....:)

তুমি কিরম আছো ???

৬৪. ২২ শে মে, ২০০৮ রাত ১:৪০
চিকনমিয়া বলেছেন: আচি ভালাই:)
ও মেরে হনুলুলুরেরেরে
২২ শে মে, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: B-) B-)

২২ শে মে, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: থেঙ্কু আউলাদি .......... :) :)

২৩ শে মে, ২০০৮ রাত ৩:০৪

লেখক বলেছেন: ভালনা........
খুব বিজি ... :(
:(

৬৭. ২২ শে মে, ২০০৮ সকাল ৭:৫২
দূরন্ত বলেছেন: অসাধারণ লেখা। সত্যি হৃদয় ছুঁয়ে গেল...
২৩ শে মে, ২০০৮ রাত ৩:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ ডলফিন ভাই ......... :)

৬৮. ২২ শে মে, ২০০৮ সকাল ৭:৫৯
রেটিং বলেছেন: কবে ছাড়লেন এইটা, মাঝে ২-৩ দিন বসতে পারি নাই ঠিকমত। আহ মিস কইরা ফেলাইছি এই জিনিষটা। বেশ ভাল লেগেছে।
২৩ শে মে, ২০০৮ রাত ৩:০৮

লেখক বলেছেন: আপ্নের মুরগি চুরির কাহিনী পড়লাম .......... B-)
হেব্বি হৈছে ...... :#)

৬৯. ২৩ শে মে, ২০০৮ রাত ২:২৪
তামিম ইরফান বলেছেন: অসাধারন.....আর কিছু বলার নাই।
২৩ শে মে, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: থেঙ্কু গোলাবি ......... :)

৭০. ২৩ শে মে, ২০০৮ রাত ২:২৬
তামিম ইরফান বলেছেন: সুন্দর করে লেখার ক্ষমতা সবার থাকেনা.......তোমার নিয়মিত লেখা উচিৎএতো
২৩ শে মে, ২০০৮ রাত ২:৩২

লেখক বলেছেন: ধুর .............. কি যে কওনা তুমি ??? ......... :D

৭১. ২৩ শে মে, ২০০৮ রাত ২:২৭
তামিম ইরফান বলেছেন: ড়াছেদ ছ্যারের মাথা মনে হয় আবার বিগড়াইছে;)নতুন ডোজ দেয়া লাগবে মনে হয় B-)
২৩ শে মে, ২০০৮ রাত ২:২৯

লেখক বলেছেন: হ ......... B-) B-)

৭২. ২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
হ্যারি সেলডন বলেছেন: হনলুলু, অসাধারণ প্রকাশভংগি। অসাধারণ। প্রিয়তে হান্দাইলাম।
২৩ শে মে, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: থেঙ্কু সেলডন ভাই ...... .... :)

৭৩. ২৩ শে মে, ২০০৮ রাত ১১:৩১
মুকুল বলেছেন: অসাধারণ! তুমি আসলেই জাত লেখক। লিখে যাও ভাই...
*****
২৩ শে মে, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: :``>>
অনেক ধন্যবাদ মুকুলদা ........... :)

৭৪. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:৪৪
""শ্রাবণী"" বলেছেন: বুকের সবটুকু ঘৃনা শেষ হয়ে আজ সেখানে শুধুই নির্লিপ্ততা এসে ভর করে .........চমৎকার অনুভূতি। আপনি চমৎকার লিখেছেন। :) অনেক ধন্যবাদ।

আমার ঘৃণাগুলো এখনও শেষ হয়নি। কখনও হবেও না। এদের প্রতি ঘৃণাটা মনে হয় শেষ হবারও না। প্রতিবার ই ঝেকে ধরে...প্রচন্ড ঘৃণা হয়...প্রচন্ড...
২৪ শে মে, ২০০৮ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: আমি বুঝিনা কিছু চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করতে আমাদের সমস্যাটা কোথায় ?

যারা এককালে সর্বস্ব বাজি রেখে দেশ স্বাধীন করলো, তারাই আজ রাজাকারের বাচ্চাগুলোকে চোখের সামনে দিয়ে দেশ পরিচালনাকারীর মুখোশ পড়ে ঘুরে বেড়াতে দ্যাখে .............

একটা জাতির জন্য এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে .......

৭৫. ২৪ শে মে, ২০০৮ ভোর ৫:০২
""শ্রাবণী"" বলেছেন: হ্যাঁ আমিও বুঝিনা। আজব দুনিয়া...

ক্ষমা চাই সেইসব মহামানবদের কাছে যাদের ত্যাগ এর বিনিময়ে দেশ মাকে পেলাম...বিনিময়ে কিছুই দিতে পারলাম না। শুধু লজ্জায় মাথা নিচু করে তাদের সামনে দাঁড়ানো ছাড়া...

একদিন হয়ত বিচার পাব এই আশাই করি। আশায় আশায় ৩৭টা বছর কেটে গেল...তবুও আশা করি। বিচার পাবই, পেতে হবে।
২৪ শে মে, ২০০৮ ভোর ৫:০৫

লেখক বলেছেন: হ্যা ,.......... ''তবুও আশা করি। বিচার পাবই, পেতে হবে।''

৭৬. ০২ রা জুন, ২০০৮ রাত ৮:২০
একজন ব্লগার বলেছেন: এই পোস্ট আমি কিভাবে মিস কর্লাম? আশ্চর্য!

এই ব্লগে টোটার চাইরটা বান্দর পাইছি! চাইরটাই খুক ভাল লেখালেখি করে! বান্দর জাতির গর্ব তোমরা!:)

++++, হ্যারির মত আমিও প্রিয়তে এ্যাড করলাম।
০৭ ই জুন, ২০০৮ রাত ৩:০৬

লেখক বলেছেন: কাতুকুতুরে থেঙ্কু ......... :)

৭৭. ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৪
রাজামশাই বলেছেন: হুনলুলু রে মাইনাচ
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: এখনো কিন্তু মাইনাচ টা আসে নাই । উপরে রেটিং দেওয়ার জায়গায় দ্যাখেন একটা লাল চিহ্ন আছে .....
ঐটাতে টিপি মারেন ......

৭৯. ১৭ ই জুন, ২০১০ রাত ৩:০৬
মনপবন বলেছেন: লেখা ২০০৮ এর মাঝামাঝি,পড়লাম ২০১০ এর মাঝামাঝি।এমন ই হয়তো হয়,ভাল লেখার আবেদন কোনোদিন ফুরায় না।অনেক অনেক দিন পর ১টা দারুন গল্প পড়লাম মনে হচ্ছে।
৮১. ৩০ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩১
রাজসোহান বলেছেন: জেনারেলিসিমো বলেছেন: জনস্বার্থে ঠেলা।
৮২. ১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১০
আউলা বলেছেন: তোমার কিছু লেখার কথা যতবার মনে করি তোমার প্রতি একটা অন্যধরনের শ্রদ্ধাবোধ জন্মায়। গত কয়েকদিন ধরে সমবয়সী কিছু মানুষের মুক্তিযুদ্ধে নারীদের উপর হয়ে যাওয়া অত্যাচার নিয়ে নির্লজ্জ ফান করতে দেখে আমার খুবই মেজাজ খারাপ ছিল।
আজকে শ্যামল ছায়া সিনেমা টা দেখলাম। ৭১ তে নারীদের অসহায়ত্ব দেখে খুব খারাপ লেগেছে।

তোমার এই লেখাটা আবার পড়ে মনটা ভাল হয়ে গেল।
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপু ....

৮৩. ১১ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:১৮
তৌফিক জোয়ার্দার বলেছেন: আপনার লেখাটা আপ্লুত করল। অসাধারণ।

 

মোট সময় লেগেছে ১.০৩১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আজো বাতাসে লাশের গন্ধ পাই .... ....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই