নীলা তোমায় বলি শোন ,
এখন শরতকাল .........
আকাশের অসীম চোখে
ছেঁড়া ছেঁড়া বরফের মতো মেঘ
যাযাবর পথিক হয়ে ঘুরে বেড়ায়,
আর কিছুটা সময় পার হলে --
বাতাসগুলো যেন অচেনা নগর হতে
কাশের নরম নরম নিয়ে ভেসে আসে ।
এখন শরতকাল
তাইতো সমুদ্র থেকে
একরাশ নীলচে তরল তুলে ----
নীল আকাশের বিশাল ক্যানভাসে ----
সাদাটে মেঘের পৃষ্ঠায় চিঠি লেখা হয় ;
আর অচেনা নগরের পোস্টম্যান বাতাসে ভর করে
নীলচে স্বপ্নেরা জড়ো হয় --
তোমার আঙিনায় , ব্যস্ত উঠোনে ........... খোলা জানালায় .........
নীলা বাইরে এসো
জানালা খুলে দ্যাখ
শুভ্র মেঘের বুকে নীলচে আচড়েঁ লেখা শরতের চিঠি ..........
''নীলা ,
আজ আমার সাথে সমুদ্র দেখতে যাবে ? ''
( বাংলাদেশে এখন বর্ষা । কিন্তু আমি যেন কিভাবে কিভাবে এইটা লিখে ফেল্লাম । আনাড়ি হাতে তুলা ছবিটাও আমার জানালার । কেন দিলাম জানিনা ........... হয়তোবা কোন এক সাদা মেঘের দিনে ঘর ছেড়েছিলাম ...... তাই সেই মেঘ আজো আমার পিছু ছাড়েনি ........ .... ........ )
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৮ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


