আমার প্রিয় পোস্ট

আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ...............

০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:০৬

শেয়ারঃ
0 95 0



আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো
দু দুটো বুলেটের আঘাতে পায়ের উরুতে অঙ্কিত হয়েছিল দুটো গভীর ক্ষতচিহ্ন --
দীর্ঘদিন অনাহারে ছিলাম বলে খুব বেশি রক্ত ঝরতে পারেনি ,
অথবা ঝরলেও আমি তা বুঝতে পারিনি;
অর্ধমৃত অবস্হায় সঙ্গাহীন পড়ে ছিলাম তিনদিন ........
অত:পর তিনদিন পর যখন জ্ঞান ফিরে আসে --
তখন বামহাতের কব্জির নীচের অংশটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলাম অনেকক্ষন .......
আমার একবিন্দু আফসোস হয়নি , অনিরুদ্ধ বাষ্পে চোখের কোনাও ভিজে উঠেনি ............
বরং জানোয়ারের বাচ্চাগুলোর প্রতি এক দুর্নিবার ক্রোধে বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলে উঠেছিলো ........

ক্যাম্পে পর্যাপ্ত খাবার থাকতোনা বলে প্রায়ই না খেয়ে থাকতাম,
কখনো কখনো ক্ষুধার জ্বালা অসহ্য হয়ে উঠতো ।
তখন একটুকরো মাংসের জন্য নির্মম আকাশে উড়তে থাকা শকুনগুলোর সাথে নিজের কোন পার্থক্য খুজেঁ পেতাম না ..........
তখনও আমার তেমন একটা কষ্ট হয়নি ,
চোখদুটোও বরাবরের মতোই শুকনো ছিলো ..........
যেমন শুকনো ছিলো আমাদের ভবিষ্যত ............ ।

সবকিছু প্রায় গুছিয়ে এনেছিলাম
বর্ডার ক্রস করে নতুন একটা দল আগামীকাল এসে পৌছুবে --
সাথে নিয়ে আসবে সারি সারি আগ্নেয়াস্ত্র, তাজা গোখরো সাপের মতো বিষাক্ত গ্রেনেড ......মুষ্ঠিবদ্ধ হাতের মতো দুর্বার সিক্সটি মিলিমিটার মর্টার .............. ।
প্রতিশোধের স্পৃহায় সারারাত আমার ঘুম হয়নি ..........
পশ্চিমা বাহিনীর পরাজয়ের স্বপ্নে চোখদুটো আমার অন্ধকারেও জ্বলজ্বল করে উঠেছিল ..........
কিন্তু ভোরে যখন খবর পেলাম কয়েকটা বিশ্বাসঘাতকের জন্য............
মাত্র কয়েকটা বিশ্বাসঘাতকের জন্য নতুন দলটা ধরা পড়ে গেছে তখনও খুব একটা অবাক হইনি ........
শুধু প্রচন্ড ক্রোধে আমার ডান হাতের একমাত্র মুষ্ঠিটা বজ্রের মতো শক্ত হয়ে উঠেছিলো .........

তারপর কয়েকটা দিন যেন দু:স্বপ্নের মতো পার হয়ে গেল'

দুদিন পর আমি নিজেকে আবিষ্কার করলাম হানাদার ক্যাম্পে
বেয়নেট দিয়ে খুচিঁয়ে ওরা আমার ডান চোখটা তুলে নিয়েছিলো
পায়ের আঙুলগুলো রাইফেলের বাঁটের আঘাতে থেঁতলে গিয়েছিলো বহু আগেই ........
ওরা আমাকে কষ্টের শেষ সীমানায় পৌছেঁ দিয়েছিলো যদিও ---
আমি তখনও কাদিঁনি ......... ............ ।
শুধু সামনে দাড়ানো শান্তিবাহিনীর লিডার শরাফত আলীকে দেখে ঘৃনায় আমার চোখের নীচটা দ্বিতীয়বারের মতো কুচকে উঠেছিলো ... ....

আমায় দেখে শরাফত দেতো হাসি দিয়ে শূকরের মতো চারপায়ে এগিয়ে আসে ---
''.............. খুব তো খেল দেখাইলা মুক্তির বাচ্চা !! বামহাতটা দেখি উড়াইয়া দিছে , চোখটাও তুইলা ফালাইছে ........ তোমার পরীবানু অবশ্য এতোটা কষ্ট পায় নাই , দুই রাইত স্যারের লগে কাটাইয়াই গলায় দড়ি দিছে ......... ........ ''


........... পরীবানু !! !!! .........তবে কী ওরা পরীকে ....... !!!!!! ????
আমি আর বাকিটুকু শুনতে পেলাম না ...... ....

----দীর্ঘ চারমাসের একটানা ক্লান্তিহীন যুদ্ধ ,
আহত সহযোদ্ধার আর্তনাদ !!
গ্রামকে গ্রাম উজাড় করা বধ্যভূমি,
বধ্যভূমিতে গলিত লাশের গন্ধ .......
বেয়নেটের আঘাতে থেতলে যাওয়া চোখ ------
এসব সবকিছু ছাপিয়ে আমার মুখের সামনে পরীর নিস্পাপ চেহারাটা ভেসে উঠে ........

তখন প্রথমবারের মতো ........ ......হ্যাঁ , প্রথমবারের মতো আমার একটিমাত্র চোখ বেয়ে টুপটাপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ে ......



আর আমি কব্জিহীন হাতটা দিয়ে সেই জল মোছার চেষ্টা করি , বারবার ---
বারবার ............. বারবার .....................

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:০৮
রন্টি চৌধুরী বলেছেন: বহুদিন আগে তোমার আরেকটা মাস্টারপীস পড়েছিলাম।
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:১০

লেখক বলেছেন: মন খারাপ ..... মনটা অসম্ভব খারাপ .........

০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:১১

লেখক বলেছেন: না কিছু হয়নাই .... এম্নিতেই মাঝে মাঝে মাথা এলোমেলো হয় ......
তখন এইসব লিখি ..........

৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:১৪
আসিফ আহমেদ বলেছেন: আপনার মন খারাপ ভালো হয়ে যাক সেই কামনা করি।
এটা তো কবিতা নয়, আমাদের মহান ইতিহাস, অনেক ভালো লাগলো এই কথামালা।
ভালো থাকবেন।
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আসিফ ভাই ,
আপনিও ভালো থাকবেন .........

৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:৩৫
তামিম ইরফান বলেছেন: বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না............
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ তামিম ......

৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:৩৭
ফরিদুল ইসলাম শাওন বলেছেন: অনেকদিন এমন লেখা পড়িনি অনেকদিন এমন ভাষা পড়িনি তাই কিছু বলার মত ভাষা খুজেপাচ্ছিনা
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ শাওন ভাই ........
ভালো থাকবেন .......

৬. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৭:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি বলবো.....................?
অসাধারণ।
কবিতায় ইতিহাস..........এত দারুণ উপস্হাপন।
মুগ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা নিও।
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ সাজিপু .....
আপনিও অনেক ভালো থাকবেন ........ শুভেচ্ছা রইলো ........

৭. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৮:৪২
সবাক বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: হুমম .....
পড়ার জন্য ধন্যবাদ সবাক ভাই ....

৮. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৮:৪৬
রেটিং বলেছেন: জানি না কি বলব। মন খারাপ করবেন না প্লিজ
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: আচ্ছা করবো না .......
ভালো আছেন রেটিংদা ?

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ..........

১০. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৮:৫৯
আলী আরাফাত শান্ত বলেছেন: মাস্টারপীচ কবিতা!!প্রিয়তে রাখলাম।প্রাথর্না করি তোমার মন ভালো হয়ে যাক!
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া .......
মন ভালো হয়ে গেছে .......... :)

১১. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৩১
কাজ করে খাই বলেছেন: অপুর্ব এবং কষ্টকর! +
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: হ্যা ........ কষ্ট ........
পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ......

১২. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৪০
অরুনাভ বলেছেন: simply great প্রিয় তে........
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা .......

১৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৪১
মাহিরাহি বলেছেন: এই ছোট্ট লেখাটিই রাজাকারদের বিরুদ্ধে আমাদের তীব্র ঘৃনাবোধ জাগিয়ে তুলতে সক্ষম।
তাই অকথ্য ভাষায় গালাগালি নয় সৃষ্টিশীল কর্মে স্বাধীনতার চেতনা আরো শানিত হয়ে উঠুক।
+++++


০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: মাহিরাহিকে ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য ........
ভালো থাকবেন .......

১৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৪২
রাতনিশি বলেছেন: শরাফত আলী কি সত্যি আছে, নাকি আপনার কবিতায় ঐ কুত্তাদের নামের ব্যবহার করেছেন?

আমি মন্তব্য করতে চাই না। তরপরও বলতে চাই বুকের মধ্যে কেমন যেন ক্রোধে ফেটে যাচ্ছে।

আপনার মন ভাল হয়ে যাক।

কবিতার জন্য +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: নামটা নিযামী , গোলাম আযমসহ তৎকালীন কিছু বিশ্বাসঘাতকের রূপক অর্থে ব্যবহার করেছি ।

ওদের জন্য আমাদের ক্রোধগুলো আর একবার বিদ্রোহী হয়ে উঠুক ....




রাতনিশিকে অনেক ধন্যবাদ পড়ার জন্য ........

১৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:২৮
জুবাইর রেযা বলেছেন: এরপরও কি ৭১ এ বিশ্বাস ঘাতক রাজাকারদের বিচার হবেনা ?

আপনাকে ধন্যবাদ আমাদের বিবেককে আরেকবার জাগিয়ে তুলার জন্য. দোয়া করি আপনার মন ভাল হয়ে যাক।
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ জুবাইর রেযা .....

এভাবে সবার বিবেক যদি আর একবার জাগ্রত হয়ে উঠতো ...... ....

১৬. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৩৭
পথিক!!!!!!! বলেছেন: রিয়েল পিস ওফ পয়েট্রি.এন্ড রিয়েলিটি
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ পথিক ভাই .......

১৭. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৪১
আকাশচুরি বলেছেন: কাজ করে খাই বলেছেন: অপুর্ব এবং কষ্টকর! +

++++
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন: আকাশচুরিকে ধন্যবাদ ....

১৮. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৬
মুকুল বলেছেন: প্রিয় হনলুলু, আরেকটি অসাধারণ লেখা পড়লাম তোমার। সত্যিই অসাধারণ! কি বলবো বুঝতে পারছি না!

বড় হয়ে উঠছো... আরো বড় হয়ে ওঠো, এই কামনা...

*****
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: অনেক ভালো লাগলো মুকুলদা আপনার এতো সুন্দর কমেন্ট পেয়ে ।

ভালো থাকবেন ..........
শুভেচ্ছা ........

১৯. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৬
একরামুল হক শামীম বলেছেন: বারবার ---
বারবার ............. বারবার .....................
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: হুমম .....

কেমন আছো শামীম ???

২০. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৫:১১
বিষাক্ত মানুষ বলেছেন: দুর্দান্ত হইছে । তোমার লেখার ফ্যান হইয়া যাইতাছি ।
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: থ্যাঙ্কু বিমাভাই ............

লজ্জা দিলেন ............

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:১৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু প্রচেত্য ........

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ........

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: ফ্রেঞ্চ তো বুঝিনা ......... :(

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিকনভাই ........ :)

২৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৫২
মানুষ বলেছেন: অসম্ভব অসম্ভব রকমের ভালো লেখা এটা। কেন জানি চোখে পানি আসছে।
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু মানুভাই ,

লেখাটা টাইপ করার সময় আমিও থর থর করে কাপঁছিলাম .......

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: কেমন আছো মৈথুদা ?

তোমার কমেন্ট পেয়ে ভালো লাগছে ......

২৭. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:০১
লিপিকার বলেছেন: মানুষ বলেছেন: অসম্ভব অসম্ভব রকমের ভালো লেখা এটা। কেন জানি চোখে পানি আসছে
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: লিপিকারকে ধন্যবাদ .........

২৮. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৫৩
তানজু রাহমান বলেছেন: অসাধারন লেখা হইসে ভাইয়া। বিচিত্র এক রকম কষ্ট হলো পড়ে কিন্তু মনে হয় এই কষ্ট টুকু পাওয়া দরকার।
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি .......
শুভেচ্ছা রইলো ...

২৯. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: একটার বেশী + দিতে না পারায় লজ্জিত। প্রিয়তে....।
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফ ভাই .......

এবং সেইসাথে কৃতজ্ঞতা .......

০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে .....

৩১. ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৪:২১
চিটি (হামিদা রহমান) বলেছেন: অসাধারণ লেখ!!! মন ছুঁয়ে গেলো।

ভালো থাকবেন
শুভেচ্ছা থাকলো।
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপু .....
আপনাকেও শুভেচ্ছা ......

৩২. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৩
নিবিড় অভ্র বলেছেন:
হা হা ...... থিওরী পরীক্ষা শেষ..... আহা কি আনন্দ......
সেকেন্ড পার্টের চেয়ে ফার্স্ট পার্ট ভাল হৈছে....

এটাই বলতে আসছিলাম...........

কিন্ত...... মানুষ বলেছেন: অসম্ভব অসম্ভব রকমের ভালো লেখা এটা। কেন জানি চোখে পানি আসছে।

একদম সত্যি কথা

০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ নিবিড় ......
রেজাল্ট ভালো হোক ..... দোয়া রইলো ....

৩৩. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৬
রাশেদ বলেছেন: কিছু বলার নাই আসলে। তুমি আমারে নিয়মিত মুগ্ধ থেকে মুগ্ধতর করে যাচ্ছ। অবাক হই এতোদিন কোথায় ছিলে ভেবে।
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাশেদ ভাই ..........

শুভেচ্ছা ......

৩৪. ০৬ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুধু এতটুকু বলব, আমরা আজো স্বাধীন হইনি। জানিনা কবে হবে :(
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: হ্যাঁ ........ ঠিক তাই.........

৩৫. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৭
মেহরাব শাহরিয়ার বলেছেন:
অবাক হয়ে গেলাম , স্পষ্ট দেখছি কবিতার কথাগুলো আপনার খুব খুব ভেতর থেকে আসছে
এমন লেখা পড়তে এত দেরি করে ফেললাম কেন ?
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব ভাই ..........

কষ্ট তো ভেতর থেকেই আসে ......

৩৬. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩১
নাজিরুল হক বলেছেন: পূর্ন অনুভূতি নিয়ে লেখা।

অসাধারন।
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নাজিরুল ভাই .....
শুভেচ্ছা রইলো ....

৩৭. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫৭
প্রীটি সোনিয়া বলেছেন: ব্রিলিয়্যান্ট লেখা....অসম্ভব অসাধারণ....কোন ভাষা জানা নাই আমার এই লেখার প্রসংশা করার মত।
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপু ......

০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: শতাব্দ কে ধন্যবাদ ........
ভালো থাকবেন .....

৩৯. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:১১
শান্তির দেবদূত বলেছেন: অসাধারন !!!
মাস্টার পিস !!!
+++++++++++
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া .......
শুভেচ্ছা রইলো ......

৪০. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৩
একজন ব্লগার বলেছেন: হনলুলু, এই জিনিস তুমি লিখসো!

মানুষ এইগুলা কি ভাবে লেখে!!!!

তোমাকে স্যালুট ভাই! অনেক কিছু লিখতে ইচ্ছে করছে...

আমি কি তোমার এই কবিতাটা প্রিন্ট করে রাখতে পারি?
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ প্রলয় হাসান ........
আপনার ইচ্ছে হলে রাখুন , আমার কোন সমস্যা নেই ....
শুভেচ্ছা আপনাকে ...

৪১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:২৫
এস এম বাবু বলেছেন: অসাধারণ এখানা কাব্য।প্রিয়তে রাখলাম।



Click This Link
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু বাবু ভাই ...... সেইসাথে কৃতজ্ঞতা .....

৪২. ০৭ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৬
নিহন বলেছেন: অনেক অনেক ভালো লেগেছে ।

প্রিয়তে .........
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: নিহন ভাইয়াকে দেখে ভালো লাগছে ....... :)
অনেক ধন্যবাদ .......

৪৩. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৮
তানজু রাহমান বলেছেন: ১টা সুন্দর ফটো দিতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমার কাছে নাই কোন সুন্দর ছবি। আপনে কি মানুষটা বেশ ভালো?
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: পিচ্চিটাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় ...... :)
ধন্যবাদ আপুনি ..... তুমি দিতে চাইছ তাতেই আমি অনেক খুশি হইছি ......
আর আমি মানুষটা কেমন তাতো আমি জানিনা ....... :(

৪৪. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৮
যীশূ বলেছেন: অসাধারন, অসাধারণ লেখা!
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ যীশূ ......
শুভেচ্ছা রইলো ....

০৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন: খুব দৌড়ের উপ্রে আছি ....... :(

৪৬. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:০১
তামিম ইরফান বলেছেন: হানালুল নতুন লেখা কই!!!!
০৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: দৌড়ের উপ্রে আছি ....... :(
আজকে কতোক্ষনের জন্য ব্লগে আসার পার্মিশন পাইছ ?? ....... :)

৪৭. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫০
মানুষ বলেছেন: নতুন লেখার জন্য তাগাদা দিচ্ছি না। তোমার লেখার হাত অসাধারণ। আবজাব লিখে সেটা নষ্ট করার কোন মানে হয় না। যায়ই লিখ মন দিয়ে লিখ।
০৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৭

লেখক বলেছেন: লজ্জা দিলেন আবার ........:)
আসলে ইদানিং খুব বিজি , :( ব্লগে আসারই সময় পাইতেছিনা ..... :(

০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ রাতমজুর ভাই ...... :)
আপ্নে ইদানীং কম আসেন ...... আপ্নেরে মিস করি .... :(

৪৯. ০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৪০
রুবেল শাহ বলেছেন: হনলুলু আমি কি ওয়েষ্টটান ফন্ট পড়ছি------------

কেন তোমার এত মন খারাপ বল এত সুন্দর একটা লেখা যে লিখে তার মন খারাপ হবার তো কথা নয়----------- +
০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুবেল ভাই .......

স্বাধীনতার এতো বছর পরেও আমরা কয়েকটা চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করতে পারছি না ...... এই অক্ষমতার কথা মনে হলে নিজের উপর ঘেন্না লাগে .... তখন মন খারাপ হয় .......

৫০. ০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫০
দরদী নজরুল বলেছেন: মনটা খারাপ হয়ে গেল।অসাধারন।
০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই ......
শুভেচ্ছা রইলো ...

০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৭

লেখক বলেছেন: আসতেছি ....

০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: তোমারে থ্যাঙ্কু ...... :)

৫৩. ০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
তানজু রাহমান বলেছেন: ওয়ান-চান, আমার বইয়ে কবিতাটা খুঁজে পাইনি। প্রথম লাইন করে পড়ে গেছি শুধু। ভেতরেও খুঁজবো। :(
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: না , তাইলে ঐটা মিসটেক হৈছে .... ঐটা শক্তিদা'র কবিতাও হৈতে পারে :(


তোমারে খুজাখুজি করার জন্য পরের দুই পোস্টে পেলাচ আর বিরাট বড় ধইন্যাপাতা ......... :D

৫৪. ০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
অনন্ত দিগন্ত বলেছেন: কঠিন ভাল লেগেছে .......
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ....... :)

৫৫. ০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
তানজু রাহমান বলেছেন: থাউক থাউক! ঘুষের রেটিং আমি নেই না ;)
তবে ম.সা.-র পছন্দের কবিতা ইনকামিং। দেইখ তোমার কেমন লাগে।
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: ওখে ...... ওয়েট করা শুরু করলাম ..... :)

৫৬. ০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
আউলা বলেছেন: অসাধারণ লেখা।

তুমিই ই পারো এত সুন্দর লিখতে
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: থ্যাঙ্কু আউলাদি ..... :)

৫৭. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৮
তারার হাসি বলেছেন: "আর আমি কব্জিহীন হাতটা দিয়ে সেই জল মোছার চেষ্টা করি , বারবার ---
বারবার ............. বারবার ....................."



আর আমি এখানে বারবার বারবার আমার চোখের জল মুছি, ইচ্ছা করছিল সেই বীর যোদ্ধ্বার জলও আমি মুছে দেই। এমন চমৎকার লেখনি শক্তির জন্যই আমাদের বুকে বারবার আঘাত করে মুক্তিসেনাদের কস্ট এবং জেগে উঠে দেশপ্রেম, বারবার.........বারবার !!
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্যের জন্য .....
ভালো থাকবেন ...

৫৮. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:১০
ইফতেখার ইনান বলেছেন: অদ্ভুতরকম মর্মস্পর্শী একটা লৈখা... রেসপেক্ট...
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ ইনান ভাই ..
শুভেচ্ছা রইলো .....

৫৯. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৪
এস্কিমো বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা..এতো সুন্দর লিখেছেন।
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জিয়া ভাই ...
ভালো থাকবেন

০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু দ্বিধা ভাই .....

০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: মন উদাস হৈয়া আছে , তা্ই নতুন লেখা লেখতে গেলেই ন্যাকামি টাইপ লেকা বাইর হৈব ........ তাই দেইনা ........ :)


তুমিও তো কোন লেখা দিতেছ না !! X(

৬২. ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১২
এরশাদ বাদশা বলেছেন: মনে হলো আমি যেন সেই ময়দানে, যেখানে লড়ছে দু'দল। একদল একটা ভূখন্ডকে গিলে খাবার চেষ্টায় রত, আর এক দল অস্তিত্ব রক্ষায়। মর্টার, শেল, মেশিনগানের আওয়াজে কান পাতা দায়।

মনে হলো খুব স্পষ্ট শুনতে পাচ্ছি সেই মুক্তিযোদ্ধার আহাজারি, যার বামহাত উড়ে গিয়েছে সীসার আঘাতে। ভীষন রকম ক্রোধে ফেটে পড়তে চাইলো ভেতরটা যখন জানলাম পরীবানুকে ওরা....।

তারপর শরাফত আলীর উদ্যত হাসি আমার অক্ষমতাকে উপহাস করলো। শরাফত আলীরা এভাবেই আমাদের বুকের উপর ছুরি বসিয়ে যাবে আজীবন?

তারপর সেই আহত মুক্তিযোদ্ধার মতো আমার দু'চোখ বেয়ে নামলো অশ্রুজল। আমি মুছে নিলাম, পারলাম। কারন আমার হাত উড়ে যায়নি সীসার আঘাতে।

এই একটি কবিতাই প্রমান করে আমাদের মুক্তিযুদ্ধ কি। এটিকে আমি কবিতা বলবোনা, বলবো স্বাধীনতা যুদ্ধের প্রামান্য দলিল। ব্লগার মানুষকে ধন্যবাদ তার কবিতায় এর লিংক দেওয়ার জন্য। না হলে এই দলিল আমার অগোচরেই রয়ে যেতো।

প্রিয়তে যোগ করলাম।
২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এরশাদ বাদশা ভাই এতো সুন্দর মন্তব্যের জন্য।
আমার সামান্য লেখাটা আপনার এই অসামান্য বিশ্লেষনে মনে হয় পরিপূর্নতা পেল .........


পরিশেষে কৃতজ্ঞতা প্রিয়তে যোগ করার জন্য ......

২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬৪. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৩
নির্বাসিত বলেছেন: আমার এযাবত পড়া একটি সেরা কবিতা। এ কবিতা পড়ে চোখে পানি আসে, তারপর আসে আগুন।
আপনার লেখনীর জয় হোক।
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নির্বাসিত .........
ভালো থাকবেন ........

৬৫. ১০ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৩
হাসান মইখল বলেছেন: অসাধারণ।এ কবিতা পড়ে চোখে আসে পানি ,বুকে আসে আগুন।
আপনি লিখতে থাকুন।
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে .....
সেইসাথে শুভেচ্ছা ........

৬৬. ১০ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪০
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: দেরী করে ফেললাম। অসাধারণ কবিতা।
প্রিয়তে নিলাম।
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে .....
সেইসাথে কৃতজ্ঞতা প্রিয়তে নেওয়ার জন্য ......

২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: থ্যাঙ্কিউ জবুথুবু .........

৬৮. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৩৯
রন্টি চৌধুরী বলেছেন: মন খারাপ ভাব কাটার জন্য ৯ দিন অনেক দীর্ঘ।
আমার মনে হয় তুমি এখন ব্যস্ত।
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: আসলেই বিজি ছিলাম .......... :)
খোজ নেওয়ার জন্য তোমারে অসংখ্য ধন্যবাদ ........ :)

২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: খুব বিজি ছিলাম চিকনাভাই ........ :(

৭০. ১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫১
েজবীন বলেছেন: অসাধারন!! আসলেই প্রিয়তে রাখার মতো দারুন একটা কবিতা.......

অনেক দারুন লেখো তুমি...... আরো সুন্দর লিখে যাও...
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ....... :)
আপনার উৎসাহ পেয়ে অনেক ভালো লাগলো .........
শুভেচ্ছা রইলো .......

৭১. ১৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৩
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: খুব বেশি অ-সা-ধা-র-ণ ! ! ! ! ! ! ! ! ! ! !
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ ঝড়বৃষ্টি আপা ......... :)

৭২. ১৯ শে জুলাই, ২০০৮ ভোর ৫:১২
তামিম ইরফান বলেছেন: যতবার পড়ি ততবার আরও বেশী করে পড়ার ইচ্ছা হয়........
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: :)

৭৩. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:৫১
প্রিয়তমা বলেছেন: অ-দ্ভু-ত অ-সা-ধা-র-ন !!! এমন একটা লেখা পড়ার পর কি কমেন্ট লিখব বুঝতে পারছিনা...পড়তে পড়তে হাতের রোম সব খাড়া হয়ে যাচ্ছিল!! ... ... ...
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: তমা আপুকে অনেকদিন পরে দেখে ভালো লাগলো ...... :)
কেমন আছেন ?


শুভেচ্ছা রইলো ...... :)

২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: আছি দৌড়ের উপ্রে ......... :(

৭৫. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: আবার পড়লাম ।
ফিরছো কবে ? মিসিং ইউ ম্যান ।
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: শুক্রবার রাতে আসছি ....... :)
কেমন আছেন বিমাভাই ???? .......

আপনাদের খুব মিস কর্ছি ....... :(

৭৬. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১৮
তানজু রাহমান বলেছেন: ওয়ান-চান! নয়া পোস্ট দিও :)
২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২২

লেখক বলেছেন: হোকে ...... :)
কেমুনাছ ? ................ :)

৭৭. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০১
চিকনমিয়া বলেছেন: ডিং, কিতারে , ভালানি?
২৬ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: চিক্নাভাইইইইই্ই ..................................

তোমারে দেইখা বহুত ভাল্লাগছে ...... :)
আমি ভালো আছি .... তুমি কেমন আছ ? ...... :)

৭৮. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৬
চিকনমিয়া বলেছেন: আচিরে, দৌড়ের উপরে
হুনুরে দেইকা ভালা লাগচে:)
পুলাডারে ভালা পাই:)
২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: আমিও তোমারে ভালা পাই ......... :) :)

৭৯. ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২১
হনলুলু বলেছেন: রাজামশাই , আপনি আমার এই ক্ষুদ্র লেখাটা পড়ছেন তাতে অনেক খুশি হইছি । :)


কিন্তু মাইনাসটা কি আপনি ব্লগার হনলুলুকে দিলেন ? নাকি কবিতাটাকে দিলেন ?

যদি ব্লগার হনলুলুকে মাইনাস দিয়ে থাকেন তাহলে কোন সমস্যা নাই । সবাইরে পছন্দ হইতেই হৈবো এমন কোন কথা না ।

ভালো থাকবেন ....
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: ক্লিয়ার করার জন্য আপনারে ধন্যবাদ .....

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ ..

৮২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৬
রাতমজুর বলেছেন: আবার আসলাম, রক্তে আগুন ধরে যায় এটা পড়লে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু রাতমজুর ভাই ..

৮৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৯
চিকনমিয়া বলেছেন: ডিং, পুলাডা কুনাই হারাইলো:(

ঈদ মুবারক
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩১

লেখক বলেছেন: ঈদ মোবারক চিক্নাভাই .. :)

৮৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১২
েজবীন বলেছেন: অনেক ব্যস্ত পুলাটারে ঈদ মোবারক...:)
এবারতো ঈদে দেশে আছো....মজায় কাটুক পরিজনদের নিয়ে....
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩২

লেখক বলেছেন: ঈদ মোবারক আপু..... :)

৮৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৯
অ্যালন বলেছেন:
আমার এযাবত পড়া একটি সেরা কবিতা..

+..
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ...

৮৬. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪
ফাহমিম বলেছেন: রোমহর্ষক লিখেছেন ভাই।স্যালুট।

ওয়াও।আমি রূদ্ধ।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: বিনীত কৃতজ্ঞতা .....

৮৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: এইটা একটা মাস্টারৱপীস। আমার লাইফের বেস্ট।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ........

৮৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
মনজুরুল হক বলেছেন: একটা অসাধারণ লেখা।মাষ্টার পিস বললেও কম বলা হয়। শুধু ছোট্ট একটু খটকা.............আপনি 'হানাদার' 'পশ্চিমা বাহিনী' বলেছেন,কিন্তু কোথাও পাকিস্তান নামটা আসেনি।কিছু মনে করবেন না ভাই।আমাদের কেউ কেউ সচেতন ভাবে 'পাকিস্তান' নামটা এড়িয়ে যায়। ধরে নিচ্ছি,আপনার লেখায় অনিচ্ছাকৃতভাবে উঠে আসেনি।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: ব্যাপারটা অনিচ্ছাকৃত .......

ধন্যবাদ মনজুরুল ভাই আমার এ লেখাটা এতো মনোযোগ দিয়ে পড়ার জন্য ....

৮৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:২৩
সৌম্য বলেছেন: সোনার ফ্রেমে বাধিয়ে রাখার মত লিখা।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ সৌম্য .....
ভালো থাকবেন

৯০. ১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৪
তারানা_শব্দ বলেছেন: চোখ বন্ধ করে ও খুলে...প্রিয় তে...
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা .....

৯১. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৩
অন্তিম বলেছেন: কবিতাটি কতবার যে পড়েছি হিসাব নেই। তাই আজ এসেছি এটাকে প্রিয়তে নিয়ে নিতে। যেন প্রতিদিনেই পড়তে পারি।

প্রিয় পোষ্ট।
ভাল থাকবেন।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অন্তিম ...

ভালো থাকবেন ।

৯২. ৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৭
রাগ ইমন বলেছেন: অসাধারন এই কবিতাটা বার বার পড়ি আর শিউরে উঠি ।

কবি , তুমি লেখায় ফেরো সাঙ্গ করে দায়িত্ব ভার ।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪১

লেখক বলেছেন: দায়িত্ব ভার যে আমার পিছু ছাড়ছে না আপু ... :(

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ....

৯৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৯
কাব্যময় বলেছেন: আমি যদি এমন একটি কবিতার কবি হতাম...

অসাধারন আবেগ...
অসাধারন ...
কিভাবে সৃষ্টি হলো এই মহাকাব্য...
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ কাব্যময় .....

৯৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:১৫
আইসিস বলেছেন: পড়তে পড়তে ই চোখ ভিজে গেছে । :(
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ....

৯৬. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩
এক সুর বলেছেন: অসাধারন... এই কবিতা দিইয়ে ব্লগে প্রথম আসি ।। প্রায় ১৫ মাস পর প্রথম coment ও এতে করলাম ।।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু তোমারে .... :)

৯৭. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪
আল্লাহ রাখা বলেছেন: চোখে যখন পানি এসে পড়লো তখনই বুঝলাম,এটা এটা অসাধারণ কবিতা,
অবশ্য বিষয় বুস্তুও একটা কারন.... এত অসাধারণ কবিতা তাও আবার মুক্তি যুদ্ধের উপর অনেক দিন আমি পড়ি নাই .... ব্লগীয় অকবিদের ভিড়ে একটা অসাধারণ কবিতা দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আসলে ক্ষত কখনোই শুকায় না কি বলেন ভাই?আপনার উপলব্ধি প্রকাশ এক কথায় বিস্ময়কর।

আমি মাথা নত করছি এই অসাধারণ কবিতার লেখকের প্রতি।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আমার এই ক্ষুদ্র লেখাটা পড়ার জন্য ......

৯৮. ২৭ শে জুন, ২০১০ রাত ৯:৫৭
তারার হাসি বলেছেন: এমন লেখা যার, তিনি আজকাল আর লিখছেন না...
এটা দুঃখজনক!
৯৯. ২৭ শে জুলাই, ২০১০ রাত ১০:২৭
আলী প্রাণ বলেছেন: তারার হাসি বলেছেন: এমন লেখা যার, তিনি আজকাল আর লিখছেন না...
এটা দুঃখজনক!
১০০. ২৮ শে জুলাই, ২০১০ রাত ১:৩৮
কাঠের খাঁচা বলেছেন: লেখা পড়ে যাকে বলে তব্দা খেয়ে গেলাম। অসাধারনের উপর অসাধারন।


লেখক আপনি কোথায়???????
১০২. ৩১ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৫
বিদ্রোহী সৈনিক বলেছেন: কোন সুয়রের বাচ্চা মাইনাস দিস।...
১০৩. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩৯
কাঠের খাঁচা বলেছেন: ফোর্থ টাইম পড়লাম কবিতাটা। এর বেশি কিছু আর বলার নাই। আবারো আসব। বারবার আসব
১০৪. ০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫৩
আকাশের তারাগুলি বলেছেন: গ্রেট, সংগ্রহে রাখলাম।
১০৬. ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৬
বডটজসৃ বলেছেন: কাণ্না পেয়ে গেল......
১০৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৫
সায়েম মুন বলেছেন: কি বলবো। লেখাটা অসাধারণ হয়েছে। সেই সাথে বাকরুদ্ধ।
১১০. ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৯
ঈশাণ কোণ বলেছেন: ভাইরে অনেক পরে পড়লাম।।যাই হোক better late than never এইটাই হইল কথা।++++++++++++++++++++++++
১১১. ২৫ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: ঠিক এইরম একখান লেখা লেখবার চাই, ঠিক এইরম একখান ঘৃনা সবার চোখে দেখবারচাই!
১১৩. ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৪
কাঠের খাঁচা বলেছেন: লেখাটা আজকে ফেসবুকে শেয়ার করলাম। আবার পড়লাম। আবার চোখ দিয়ে পানি পড়ল, ঘৃণায় মনটা বিষিয়ে উঠল
১১৪. ১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৪
কাদা মাটি জল বলেছেন: +
প্রিয়তে।
আর কিছু বলছিনা।
১১৫. ২৬ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৫
শ্রাবন্য বলেছেন: গলার কাছে একটা কষ্ট দানা বেধে উঠলো.....

+ সহ প্রিয়তে.....
১১৭. ১০ ই এপ্রিল, ২০১১ রাত ১:৫১
ধুর!! বলেছেন: প্রিয়তে ।


অসাধারণ লিখেছেন ।

 

মোট সময় লেগেছে ২.৩০৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আজো বাতাসে লাশের গন্ধ পাই .... ....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই