পৃথিবীর জামা পাল্টে _
ইচ্ছে করে সেই গুহামানব আর প্রস্তরের যুগে ঘুরে আসি
পরনে বাকলের ধূসর জামা
হাতে লৌহকুঠার অথবা
আনাড়ি বর্ষার আঘাতে শিকারী ম্যামথ ......
রাতে অসংখ্য প্রানীর পদচারনা আর
পুরাতন ঝি ঝি এবং অতীত জোনাকির ভালোবাসা
মাঝে মাঝে উন্মাদ জো্ছনায় _
হায়ারোগ্লিফিকে লেখা আবেগ জড়ানো চিঠি ......... "
কখনোবা বল্গাহরিনের অন্তহীন ছুটেচলা দেখে দেখে
পালিয়ে যাবার সাধ .........
তখন শিকারী বাইসনের মতো তোমায় ছিনিয়ে নিয়ে _
টাইগ্রীস কিংবা ইউফ্রেটিস ছাড়িয়ে _
নতুন সভ্যতা গড়া হতো ।
পুরাতন পৃথিবীর জামা আবারো পাল্টে দিতাম _
দিয়ে অহল্যা ভালোবাসা এবং
নিয়মের আদিম মৃত্যুদন্ড ।।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


