নীল চিলতে বাতাসে তখন কৃষ্ণচূড়ার রেণু .... ....
পায়ে ধূলোমাখা স্যান্ডেল , হাতে লুটপাট রোদ্দোরে ছাওয়া --
দূরের ঘন্টাধ্বনির আড়ালে সমুদ্রের ঘ্রান ....
কতোবার বিকেলের আকাশের মিঠে রোদ ম্লান হয় তবু ....
দুরন্ত খরস্রোতার বুকে উদ্দাম স্বাধীন ...........
আহা , কেমন স্বাধীন ............
পাঠশালার পাট চুকে গেলে পর
বৈশাখ আসে , আসে বঙ্গাব্দের মৌনতা ----
আমার তখন সদ্য কৈশোর , আর
বাংলা ম্যাডামের হাতে কবিতার বই ............
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



