সামনে ঈদ আসতেছে।ঘরে ঘরে আনন্দ..... আর ব্লগে তখন ঈদ মোবারক টাইপ পোস্টের ছড়াছড়ি .....
তাই সবাইরে অগ্রীম ঈদ মোবারক ....
এই ঈদে আপনি রান্না করতে পারেন দুইটা মজার নতুন আইটেম ....
শিখতে চাইলে এক্ষুনি কাগজ কলম নিয়া বইসা পড়েন ....
আইটেম ১: ( কাকড়া কাম মুরগি ফ্রাই কাম রুইমাছ কাম চালতা )
যা যা লাগবে
মুরগি : ১ টা ( মুটামুটি জবেহ করার মতো সাইজের হলেই হবে)
তেল: হাফ কড়াই ( মাঝারি সাইজের কড়াই)
লবন : দুই চা চামচ
মরিচ: বড় তিনটা
বেসন : দুই চামচ
হলুদ : এক চা চামচ
পাচফোড়ন : হাফ চা চামচ
পিয়াজ বাটা : তিন টেবিল চামচ
প্রস্তুত প্রনালী :
প্রথমে মুরগি জবাই করে কেটে ফেলুন । পিস পিস করে কেটে তার মধ্যে সব আইটেম মিশিয়ে আধঘন্টা ফ্রিজে রেখে দিন । তারপর ডুবো তেলে ভাজুন । ভাজা শেষ হলে একঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন ।
আমাদের মেসে মুরগি ফ্রাই নামের এই অদ্ভুত জিনিসটা বানানো হয় । সেটা
তৈরী হবার পর দেখতে মুরগির মতো লাগে । কিন্তু খাইতে টেস্ট হয় রুইমাছ ভাজার মতো । আর ঠান্ডা জিনিসটা দূর থেকে দেখলে মনে হয় কেউ একজন কাকড়া ভাজি করে রেখে দিয়েছে
আর আমার এক দোস্তের ধারনা .... জিনিসটা আসলে বড় সাইজের চালতার আচার । যা চিবাইতে চিবাইতে দাত ব্যাথা হয়ে যায় কিন্তু গেলা যায় না .......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




