ড. জাফর ইকবালকে হত্যার হুমকি
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও বিশিষ্ট লেখক, কলামিস্ট ড. মুহম্মদ জাফর ইকবালকে আবারো মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। গত বুধবার বাংলালিংক মোবাইল অপারেটরের ০১৯১১-০৬৯০২২ নম্বর থেকে তাকে এ হুমকি দেয়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে আজ রোববার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর তিনি লিখিত চিঠি দিয়েছেন। চিঠিতে ড. মুহম্মদ জাফর ইকবাল উল্ল্লেখ করেন 'আমাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে হুমকি দেয়া হয়েছে। এটা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে রাখলাম'। চিঠি পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ড. মুহম্মদ জাফর ইকবালকে নিরাপত্তা দিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। হত্যার হুমকির ব্যাপারে জানতে চাইলে ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইয়াসমিন হক জানান, এর আগেও একাধিকবার এমন হুমকি দেয়া হয়।
উল্ল্লেখ্য, এর আগে ২০০৬ সালে শিবির ক্যাডাররা প্রকাশ্যে তার জিহ্বাবা কেটে ফেলার হুমকি দেয়। এছাড়া ২০০৯ সালে হরকাতুল জিহাদ এবং ২০১০ সালের এপ্রিলে মোবাইলে এসএমএসের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন