যৌন হয়রানির বিরুদ্ধে দিল্লিতে অভিনব প্রতিবাদ
র্যালির আয়োজকরা জানান, পোশাক-আশাক ও আচরনের কারণে মেয়েরা যৌন হয়রানী বা ধর্ষণের শিকার হচ্ছে এই প্রচলিত ধারণাকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায়। ভারতে যৌন হয়রানিকে ইভ টিজিং বলা হয়।
এদিন দিল্লিতে সংক্ষিপ্ত পোশাক পরিহিত কয়েকশ মেয়ে র্যালিতে অংশ নেয়।
এ ধরনের প্রতিবাদ প্রথম হয় কানাডায়। মেয়েরা অশালীন পোশাক না পরলে ধর্ষণ অনেকখানি এড়ানো যায়- একজন পুলিশের এমন মন্তব্যের পর কানাডার মেয়েরা এভাবে প্রতিবাদ জানায়।
একজন প্রতিবাদকারী জানান, ‘নিজের পছন্দ মতো পোশাক পরার অধিকার সব মেয়ের আছে। এটা আমাদের জীবন, আমরাই সিদ্ধান্ত নেব। যতোক্ষণ না তাতে আপনার কোনো ক্ষতি হচ্ছে ততোক্ষণ এ ব্যাপারে আপনার কিছু বলার অধিকার নেই।’
অন্য একজন প্রতিবাদকারী বলেন, ‘দিল্লিতে মেয়েদের নানা সমস্যা রয়েছে। এখানে অনেক নারীকে যৌন হয়রানির শিকার হতে হয়। এই কিছু দিন আগেই দিল্লির পুলিশ প্রধান বললেন, রাত ২টার পর কোনো নারী বাইরে বের হলে যদি কিছু ঘটে তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। আমি মনে করি এটা সঠিক দৃষ্টিভঙ্গি নয়।’
র্যালিতে অংশ নেওয়া বেশির ভাগ নারীই প্রায় অসংযমী পোশাক পরে আসেন। জিন্সপ্যান্ট এবং টি-শার্ট অথবা ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ পরেও অনেকে এসেছিলেন।
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে ভারত একটি।
২০০৮ সালে ভারতে ধর্ষণের ঘটনা ঘটেছে ২২ হাজার যা ২০০৪ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। ভারতের জাতীয় অপরাধ তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।