৪ ব্লগারের সব ব্লগ নিষিদ্ধ করেছে সরকার
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগার আসিফ মহিউদ্দিন সহ চার ব্লগারের সব ব্লগ নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে এরই মধ্যে বিভিন্ন ব্লগ সাইটের কাছে ই-মেইলে নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি। তাদের ব্লগে রাষ্ট্র বিরোধিতা ও ধর্ম বিরোধিতা রয়েছে বলে তাতে জানানো হয়েছে। আসিফ মহিউদ্দিন ডয়সে ভ্যালি বব ব্লগ প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী। গত জানুয়ারিতে তার ওপর হামলা হয়। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এরই মধ্যে ব্লগ সাইটগুলোর মালিকদের আসিফ মহিউদ্দিনের বেশ কিছু ব্লগ নিষিদ্ধ করতে বলা হয়েছে। এ ব্লগগুলো রাষ্ট্রবিরোধী ও ধর্ম বিরোধী। এ খবর দিয়েছে অনলাইন ডয়সে ভ্যালে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রথম ব্লগ ‘সামহোয়ার ইন ব্লগ’-এর প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার আমরা বিটিআরসি থেকে একটি অফিসিয়াল ই-মেইল পাই। সামহোয়ার ইন ব্লগের সাত বছরের ইতিহাসে কোন ব্লগ বন্ধ করার এটাই প্রথম কোন সরকারি আনুষ্ঠানিক নির্দেশনা। ওই ইমেইলে চার জন ব্লগারের নাম রয়েছে। আসিফ মহিউদ্দিন সহ ওই চার ব্লগারের সব ব্লগ অবিলম্বে স্থায়ীভাবে মুছে ফেলতে বলা হয়েছে।
সূত্রঃ
মানবজমিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন