- হাসান ইকবাল
ছোট বেলায় বাংলাদেশ শিশু একাডিমীর মূখপাত্র “শিশু”
পত্রিকার “কচি হাতের কলম থেকে” বিভাগে নিয়মিত লিখতাম। লেখা ছাপা হলে সৌজন্য কপি পেয়ে সে কি যে আনন্দ হতো- তা ভাষায় প্রকাশ করতে পারবো না ।
সামহোয়ার ইন ব্লগের উদ্যোগে বিজয় ও মুক্তিযুদ্ধের গল্প লেখা প্রতিযোগিতায় শেষ পর্যন্ত পেয়ে গেলাম পুরষ্কার-সেরা ১০ ব্লগারের মধ্যে একজন।
আজ সকালে সামহোয়ারইন ব্লগের গুলশানের কার্যালয়ে সময়টা কেটেছে খুব আন্তরিক পরিবেশে। পরিচিত হলাম Arild Klokkerhaug, head of somewherein blog এবং Syeda Gulshan Ferdous Jana র সাথে। তুলে দিলেন আমার হাতে ঐতিহ্য প্রকাশনীর কয়েক গুচ্ছ বই।
এরিলেড আমাকে তাদের সাইটের কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরলেন । নবীন ব্লগার হিসাবে আমার অনুভূতিটা খুবই ভাল এবং এটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল ২০১০ সালের জন্য- এটা একটা বড় অর্জন।
গত ১৯ ডিসেম্বরের বাংলা ব্লগ দিবসের অনষ্ঠােন আমি অংশগ্রহন করতে পারিনি। সেজন্য আফসোস হচ্ছিল -!
তবে খুউব ভাল লাগছে সেরা দশে নিজেকে দেখে।
সবাইকে শুভেচ্ছা - । শুভেচ্ছা বিজয়ী বন্ধুদের
ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী ১০টি ব্লগ
1. লেখক: দাসত্ব
ব্লগ: মুক্তিযুদ্ধের সেই কিংবদন্তী গুলো : ইয়াহিয়া খানের সেক্স অর্গি , বোরকা পরা গেরিলা আর রাজাকারদের দ্বিচরিত্র
2. লেখক: অর্ফিয়াস
ব্লগ: মুক্তিযুদ্ধকালিন নয় মাস বন্দী থাকা এক ইপিআর সদস্যের স্মৃতিচারন
3. লেখক: হাসান ইকবাল
ব্লগ:
জীবন, সাহিত্য, মুক্তিযুদ্ধ এবং বাবার গল্প -হাসান ইকবাল
4. লেখক: ভালবাসার দেয়াল
ব্লগ:
কষ্ট আর চেতনায় গড়া আমার বাংলাদেশ
5. লেখক: জুন
ব্লগ:
একাত্তরের সেই রাত
6. লেখক: সায়েম মুন
ব্লগ: ছোটগল্পঃ আমাদের স্বার্থপরতা এবং মায়ের শেষ চিঠি
7. লেখক: অনুলেখা
ব্লগ:
বীরঙ্গনার বাসর
8. লেখক: শামীম শরীফ সুষম
ব্লগ:
একজন পরাজিত মুক্তিযোদ্ধা
9. লেখক: সৈয়দ ইবনে রহমত
ব্লগ:
মুক্তিযোদ্ধা আদম আলীর শূণ্য ভিটা
10. লেখক: বাবুল হোসেইন
ব্লগ:
যুদ্ধ
ধন্যবাদ সামহোয়ার কতৃপক্ষকে।
Click This Link
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

