somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ম্যাডামের পরিণতিও যেন শাবিপ্রবি'র শিক্ষক "ফাহমিদা ফারাহ ইসলাম"-র মত না হয়...

১৪ ই জুন, ২০১১ সকাল ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাহমিদা ফারাহ ইসলাম, একটা সদা হাসিমাখা মুখ ছিল আমাদের শাবি ক্যাম্পাসে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক-রুমানা ম্যাডাম। একই পুনরাবৃত্তি হতে চলছে সময়ের ব্যবধানে। এই ম্যাডামের পরিণতিও যেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক "ফাহমিদা ফারাহ ইসলাম"-র মত না হয়...এই রকম ঘটনা এর আগেও আমরা নিজের চোখে দেখে এসেছি। আমাদের চোখের সামনেই মারা গেছে আমাদের প্রিয় ফারাহ ম্যাডাম। আমাদের কে "Women and Development" পড়াতেন। অথচ পারিবারিক নির্যাতনে স্বামীর হাতে খুন হন তিনি। আমরা আর এ রকম দেখতে চাইনা।
==============================================
ঢাবি শিক্ষক রুমানা ম্যাডামের ওপর যেভাবে চালানো হয় নির্যাতন
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক। ৫ জুন রাজধানীর ধানমন্ডিতে বাবার বাড়িতে স্বামী হাসান সাইদের হাতে নির্মমভাবে নির্যাতিত হন তিনি।

পারিবারিক এই নির্যাতনের খবর সভ্য সমাজকে চরমভাবে নাড়া দেয়।
গতকাল ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রুমানা সাংবাদিকদের মাধ্যমে তাঁর একমাত্র কন্যা আনুশাসহ পরিবারের নিরাপত্তার দাবি করেন। কারণ স্বামী হাসান সাইদ তাঁকে গুলি করে হত্যা অথবা গায়ে এসিড নিক্ষেপের হুমকি দিয়েছেন।

২০০১ সালে হাসান সাইদের সঙ্গে বিয়ে হয় রুমানার। তাঁদের একমাত্র কন্যার বয়স সাড়ে পাঁচ বছর। রুমানা জানান, বিয়ের পর থেকেই সাইদ তাঁকে নির্যাতন করে আসছিলেন। সন্তানের দিকে তাকিয়ে সব কষ্ট সয়ে গেছেন। সর্বশেষ উচ্চশিক্ষার জন্য কানাডা যাওয়া নিয়ে মনোমালিন্য শুরু হয়। তারপর এই চরম নির্যাতন।
রুমানা বলেন, ‘গত ১০ বছর আমি অনেক কষ্ট করে সংসার করেছি। হাসাননের চোখের সমস্যা থাকায় সে হীনম্মন্যতায় ভুগত। সব সময় আমাকে মানসিক নির্যাতন করত। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরিবারের কাউকেও এসব বিষয় জানাতাম না।’
রুমানার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মনজুর হোসেন এ সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার মেয়েটা খুব নম্র স্বভাবের। ১০ বছর ধরে সংসার করছে, আমাদের কখনো স্বামীর নির্যাতনের বিষয়ে কিছু বলেনি।’
মনজুর হোসেন বলেন, ‘সাইদ আমার মেয়ের দুই চোখ উপড়ে ফেলতে চেয়েছিল। ডাক্তার বলেছেন, মেয়ের বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান চোখে দেখতে পারবে কি না, তা-ও অনিশ্চিত।’ তিনি মেয়ের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
নির্যাতনের এ ঘটনায় রুমানার বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে সাইদ পলাতক। সাইদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করা প্রকৌশলী। একসময় ব্যবসা করলেও তিনি এখন বেকার। থাকতেন শ্বশুরের বাসায়। সেখানেই চলত স্ত্রীর ওপর নির্যাতন। সাইদের মা-বাবা দুজনই যুক্তরাষ্ট্র-প্রবাসী।
এই নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×