somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাবিপ্রবি'র চেতনা-৭১ :: নানান প্রাসঙ্গিক অপ্রসঙ্গ

০২ রা আগস্ট, ২০১১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘চেতনা ৭১’ ভাস্কর্যের উদ্বোধনী হতে না হতেই আবার নানা গুজব ছড়াতে শুরু করেছে। ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ- এটা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল। সেটা আজ বাস্তবে রূপ নিয়েছে। ইসলামের নামে, ধর্মের নামে অন্যায় ভাবে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে ২২ টি মাস কেড়ে নিয়েছে সেই তথাকথিত নামকরণ বিরোধী আন্দোলনকারীরা।

আবার কেন সেই বকধার্মিকতা? কুপমুণ্ডুকতা?

মুক্তিযুদ্ধকে কেন সহ্য করতে পারেনা তারা? তারা কি এদেশকে স্বাধীন দেখতে চায়নি?
তারা কি মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের স্মৃতিকে ধারন করে যে সৌধ তা চাননা?
তারা কি চাননা যুদ্ধ অপরাধীদের বিচার হউক?

চেতনা ৭১’ ভাস্কর্য তাদের কিইবা ক্ষতি করছে। বিশ্ববিদ্যালয় একটি মুক্ত সংস্কৃতি বিকাশ ও জ্ঞান বিজ্ঞান চর্চার মুক্ত মঞ্চ। বাংলাদেশের সব কটি বিশ্ববিদ্যালয়েই ভাস্কর্য আছে। এই ক্যাম্পাস আমাদের, এই ক্যাম্পাস রক্ষা করা, সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরী করব আমরাই। বাইরের বহিরাগত কেউ না।

আমার যতদূর মনে পড়ে। একবার শাবি'র "চোখ ফিল্ম সোসাইটি" থেকে "লালসালু" চলচ্চিত্রটি প্রদর্শনীর আয়োজন করেছিল, কিন্তু তথাকথিত "তারা" মুভিটি প্রদর্শনে বাধা দেয়। তারপর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুদিন পর প্রদর্শন করা হয়। "লালসালু" চলচ্চিত্রটি নাকি তাদের সিলেটের সংস্কৃতিকে অপমানিত করে। তাদের মাজার পূঁজার সাথে সাংঘর্ষিক। সিলেটে "লালসালু" চলেনা , তো গোটা বাংলায় কি করে চলল?

বিশ্ববিদ্যালয়ে নাটকের রিহার্সেল করতে দিতনা। এই গুলা নাকি বিদাত।
বিকেল বেলা বন্ধুরা মিলে আড্ডা দেয়া যেতনা, মেয়েয়া বিকেল বেলা হল থেকে বের হলে আলকাতরা মেখে দেয়া হতে গায়ে। আমরা সেই কঠিন সময় পাড় করে এসেছি। বিশ্ববিদ্যালয়ে আর এই রকম অসুস্থ পরিবেশ যাতে না হয় সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। চেতনা -৭১'র মতো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সম্প্রতি বিভিনন ব্লগ, অনলাইন নিউজ, পত্রিকায় তারা বিবৃতি দেয়া শুরু করেছে। তারা আসলে কি চায়:: তাদের বাহারী কথা শুনলে মনে হয় এ দেশে "মুক্তিযুদ্ধ" বলে কিছু হয়নি।
============================================
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার সমাবেশে বক্তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের ঘটনাতে উদ্দেগ প্রকাশ করেন এবং নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। ......
১-৮-২০১১,দৈনিক শ্যামল সিলেট।
নিউজ লিংক:
Click This Link
============================================
সিলেট আদর্শ ছাত্র ফোরাম লিখেছে:
শাবিতে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ ধর্মপ্রাণ সিলেটবাসীকে মর্মাহত করেছে
সিলেট আদর্শ ছাত্র ফোরামের সভাপতি জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল হাসান এক যুক্ত বিবৃতিতে বলেন, হযরত শাহজালাল (রঃ) এর স্মৃতি বিজড়িত ও তারই নামে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসর্যের নামে মূর্তি নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে সংগঠনের নেতা কর্মীরা জানান, সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এখন পর্যন্ত বৃহত্তর সিলেটের কোথাও ভাস্কর্য নির্মাণ করা হয়নি। কিন' সমপ্রতি শাবিতে সকল ইতিহাস ঐতিহ্যের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে প্রশাসন যে হীন উদ্যোগ নিয়েছে তা এ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়ার শামিল।
অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ রকম ঘৃণিত কর্মকাণ্ড বন্ধ না করলে প্রয়োজনে সিলেটের আপামর জনতাকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন করে প্রতিহত করা হবে।

আমাদের সিলেট ডট কম
প্রথম বর্ষ ১১২ তম সংখ্যা,২ আগস্ট মঙ্গলবার ২০১১,১৮ শ্রাবণ ১৪১৮,১ রমজান ১৪৩২

ব্লগ/নিউজ লিংক:
Click This Link

এবারের রমজানে শাহজালালের সিলেটকে শাবিপ্রবি'র মূর্তি উপহার

Click This Link
============================================
সাতবেলা নামক একটি লেখাটির হেড লাইন ছিল এরকম:
ভাস্কর্যের নামে মূতি স্থাপনের উদ্যোগ !
ব্লগ/নিউজ লিংক:
Click This Link
============================================

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হউক আমাদের নতুন প্রজন্ম।
এইসব বকধার্মিকতা, কুপমুণ্ডুকতা, মানসিক সংকীর্ণতা নিপাত যাক।

চেতনা ৭১' আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের শাবি ক্যাম্পাসে।



সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ২:৫৫
৩৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×