somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুল ফিডিং প্রোগ্রামে বিদ্যালয় মূখী হচ্ছে সুবিধাবন্চিত শিশুরা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আমার যহন খিদা লাগে, তহন খালি মাথা ঘুরায়, কিছুই মনে থাহে না। সকালে পানিবাত খাইয়্যা ইসকুলে আই, আর বারিত যাই সইন্দার আগে। এত সময় কি না খাইয়্যা থাহুন যায় ? হের লাইগ্যা ইসকুলঅ আইতাম না। কিন্তু অহন ইসকুল কামাই করি না।’
(ছবিটি ফুনডাসিয়ন ইন্টারভিডার একটি বিদ্যালয় থেকে নেয়া)

কথাগুলো বলছিল, ভালুকা উপজেলার ফুনডাসিয়ন ইন্টারভিডা শিক্ষালয় ধলিয়ার পঞ্চম শ্রেণীর ছাত্রী শাপলা রানী। সমপ্রতি তাকে নিয়মিত স্কুলে দেখা যাচ্ছে। শিক্ষকরাও সন্তুষ্ট। ওই স্কুলের শিক্ষকরা জানালেন, স্কুল ফিডিং কার্যক্রম চালু হওয়ার পর এখন শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ, গ্রামাঞ্চলের হতদরিদ্রদের সন্তানের স্কুলমুখী করা, শিক্ষার হার ও মান বজায় রাখা ও ক্ষুধামুক্ত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এনজিও ফুনডাসিয়ন ইন্টারভিডার উদ্যোগে উপজেলার মেহেরাবাড়ী রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত অক্টোবর থেকে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু করে। এতে ভালুকা উপজেলার ১০টি রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২হাজার ১শত ৮জন শিক্ষার্থীদের মাঝে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম চালু হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে ৩দিন দুপুরে টিফিন পিরিয়ডে বিনামূল্যে খাবার দেয়া হয়।

এ কার্যক্রম শুরুর পর থেকে স্কুল এলাকায় শিশুদের মাঝে এক ধরনের উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। যার ফলশ্রুতিতে শিশুরা দল বেঁধে প্রতিদিন স্কুলে আসছে। শিশু শিক্ষার্থী ঝরে পড়া রোধ, শিক্ষার হার ও গুণগত মান ঠিক রাখা, শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার উদ্যোগকে সামনে রেখে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম লোকমান ১ জানুয়ারি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মাঝে ফুনডাসিয়ন ইন্টারভিডা কো-অর্ডিনেটর এটিএম রফিকুল ইসলাম, অর্থনৈতিক উন্নয়ন অফিসার বিমল ভিনমেন্ট ম্রংসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মেহেরাবাড়ী রেজি: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, স্কুল ফিডিং চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উত্সবের আমেজ বিরাজ করছে। এখন আর কেউ স্কুল পালায় না। আগে হোম ভিজিট করেও ছাত্রছাত্রী পেতাম না। এখন আর আমাদের হোম ভিজিট করতে হয় না। অসুখ বিসুখ না হলে প্রায় প্রতিদিন শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত হয়েছে।

ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক জানান, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পাঠ গ্রহণে অবসাদ ও ক্লান্তি দূর হয়েছে। উল্লেখ্য, ফুনডাসিয়ন ইন্টারভিডা এনজিওটি ভালুকা উপজেলা রেজি: বেসরকারি ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ২হাজার ১শত ৮জন শিক্ষার্থী ছাড়াও ২০০৭ সাল থেকে তাদের এনজিও কর্তৃক পরিচালিত আরো ৯টি বিদ্যালয়ে ১ হাজার ৬ শত ৫৩ জন শিক্ষার্থীর স্কুল ফিডিং কার্যক্রমের পাশাপাশি শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছে।

মূল লেখাটা পড়তে হলে এখানে ক্লিক করুন::
Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×