আমার প্রিয় পোস্ট

সব কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না

২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১:৩৯

শেয়ার করুন:                   Facebook

বিকেলে হঠাত করেই কারিফউয়ের নোটিশ। এরপর এলো রাত আটটার মধ্যে হল ছাড়ার নিদের্শ। হল ছাড়বো কি ছাড়বো না এই নিয়ে সবার মধ্যে দোটানা। সন্ধ্যা সোয়া সাতটায় নির্দেশ এলো হল ছাড়ার। আমি তখন অফিসে চলে এসেছি। এক কাপড়েই এখন আছি। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ। ছেলেরা কে কোথায় আছে, কে কিভাবে হল ছাড়লো কিছু জানি না। হলে থাকা মেয়েগুলো কোথায় গেলো জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে থাকা প্রায় বিশ হাজার ছেলেমেয়ের বাবা মা উদ্বিগ্ন। কোথায় গেলো তাদের ছেলেমেয়েরা, কিভাবে আছে কারও জানা নেই। কেউ যোগাযোগও করতে পরাছে না। আমি জানি না আমার বন্ধুরা কে কোথায় আছে, কোথায় গেলো? কারও সঙ্গে যোগযোগ করার উপায় নেই। আমার রুমমেট কোথায় আছে? হলেল অন্য বন্ধুরা কোথয়া আছে? মাস শেষ। বেশিরভাগের হাতে টাকা পয়সা নেই। ওরা কিভাবে গেলো, কি খেলো কেউ জানে না।
এই মানসিক কষ্ট কাকে বুঝাবো? এই সরকার কি এই ২০ হাজার শিক্ষার্থীর ক্ষোভ, কষ্ট এই বিশ হাজার শিক্ষার্থীর বিশ হাজার পরিবারের কয়েক লাখ সদস্যের দুশ্চিন্তাকিষ্ট কখনও অনুভব রকরতে পারবে। কি হতো রাত আটটার বদলে ১০ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলে। এসব কষ্ট কেউ কখনও বুঝবে না। বুঝবে না এই সরকার।
আচ্ছা কোন সেনা কর্মকর্তার সন্তান, বোন, ভাই বা কোন স্বজন কি বিশ্ববিদ্যালয়ে পড়ে না। তারা কি একবারও বোঝে না দুর্ভোগের এসব যন্ত্রনা। ইতিহাসই এসবের জবাব দেবে।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ৩৭০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১:৫৬
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: খুবই পেইনফুল । এই কারনেই মনে হ্য় বারবার ট্রাই করার পরেও বাংলাদেশে লাইন পাচ্ছিলামনা।
২. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ২:৩০
comment by: কমল বলেছেন: সরকার ক্ষমতা বুঝে, ক্ষমা বুঝেনা
শাসনের যন্ত বুঝে,মানুষের যন্রণা বুঝেনা।
৩. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ২:৪৩
comment by: প্রিয়তি বলেছেন: কমনসেন্স বলে কিছু নেই। দেশের বাইরে থেকে কারো সাথেই যোগাযোগের উপায় নেই।ফোন নেটওয়াক বন্ধ করে কি লাভ হচ্ছে ?
৪. ২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:০৪
comment by: আন্ধার রাত বলেছেন: শাসকরা কোন একটা ব্যাপারে খুব আতংকের মধ্যে আছে বলে মনে হচ্ছে।

 

 


বাবার সরকারি চাকুরির সুবাদে শৈশব কৈশোর-স্কুল কলেজ সবই চট্টগ্রামে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়। সাংবাদিকতা করি। পরের জন্মে মুক্তিযোদ্ধা হতে চাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই