somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়ার জনসভার আড়াই ঘন্টা পর বোমা সদৃশ্য বস্তু এবং নির্বাচন

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা এক
নির্বাচনে অংশ নিতে চাইছিল না বিএনপি। শেষ পর্যন্ত অংশ নিলো। এরপর প্রায় প্রতিদিনই বিভিন্ন জনসভায় সবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রচারণা চালিয়ে আসছেন-আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে।
ঘটনা দুই
কুমিল্লার চান্দিনায় গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার একটি জনসভা ছিল। সেই জনসভা শেষ করে খালেদা জিয়া চলে যাওয়ার আড়াই ঘন্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চান্দিনায় তিন যুবককে তাড়া করে। পরে জনতাও তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় একটি লোক বোমা সদৃশ্য একটি বস্তু ছুড়ে মারে যেটি বিস্ফোরিত হয়নি। পরে লোকটিকে ব্যাব গুলি করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চান্দিনার নদীয়াবাদ নামে একটি গ্রামে অভিযান চালিয়ে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। খুবব স্বাভাবিক একটি ঘটনা। সারা দেশে এভাবে অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে।
ঘটনা তিন
খালেদা জিয়া ততোক্ষনে কুমিল্লার টাউন হলে নির্বাচনী প্রচার অভিযান শেষ করে নোয়াখালীর পথে। তাদের কাছে বোমা উদ্ধারের খবর চলে গেছে। দুই দুইয়ে চার মেলাও প্রচার করে পাঁচ। বিএনপি প্রচার শুরু করলো খালেদা জিয়াকে হত্যা করতেই এই গ্রেনেড আনা হয়েছিল। যদিও গোয়েন্দা সংষ্থার লোকজন বলছে, দুটো ঘটনার মধ্যে তারা কোন সম্পর্ক খুঁজে পাননি।
ঘটনা চার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ছাত্রদলের মিছিল। সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক।
এবার য়েকটি প্রশ্ন: নির্বাচন বানচাল কারা করতে চাইছে?
খালেদা জিয়াকে হত্যা করার পরিকল্পনায় বোমা হামলা করলে সেই বোমা এতো দুর্বল কেন?
খালেদা জিয়া চলে যাওয়ার আড়াই ঘন্টা পর একটি বোমা উদ্ধারের পর তার সঙ্গে ঘটনার সম্পর্ক কি?
অনুসিদ্ধান্ত: আসলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। সারা দেশে কাদের পক্ষে মানুষ সেটা বুঝেই এই ষড়যন্ত্র। যতোই সময় যাবে ততোই বিএনপির জনপ্রিয়তা বাড়বে। কাজেই শুরু করো নোংরা রাজনীতি।
আশঙ্কা: দেশ কোন দিকে যাচ্ছে আবার?
প্রত্যাশা: এসব নোংরা রাজনীতি বন্ধ হোক। নির্বাচন হোক ভালোভাবে। যারা জনতার ভোটেই জিতবে তারাই ক্ষমতায় আসুক। হোক সে বিএনপি বা আওয়ামী লীগ। আমরা আর জরুরী অবস্থা চাই না। প্লিজ ম্যাডাম এবার ক্ষান্ত দিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×