আমরা আসলে কোন পথে যাচ্ছি?
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে সকালে একটি লোকাল বাসে করে ভার্সিটি যাচ্ছিলাম। ঢাকার লোকাল বাসে যে কেমন গাদাগাদি হয় তা আমাদের সবারই জানা আছে। যা হোক, আজকে যেটা হলো, বাসে দুইজন লোকের আচরণে রীতিমত পুলকিত হলাম।
তন্মধ্যে ১ম জন যা করলেনঃ একটা জায়গায় আসার পর তার সামনে ২টা সিট খালি হলো। তিনি নিজে না বসে ভিড়ের মধ্য থেকে অপরিচিত দুইজন বৃদ্ধ লোককে টেনে এনে ঐ সিটে বসিয়ে দিলেন।
এবার আসেন ২য় জনের কাছে। তিনি ঐ প্রথম জনের পাশেই দাড়িয়ে ছিলেন। তিনি সিটটি খালি হওয়ার পর ঐ সিটে বসতে গেলেন। কিন্তু ১ম জন তাকে বসতে বাধা দেওয়ায় তিনি যা বললেন তা অনেকটা এরূপঃ
”ঐ মিয়া, আপনি না বসলে সরেন, আমি বসমু। আপনারে কী এ সিটে লোক বসানোর ঠিকাদারি দিছে নাকি? এতো উপকার করা লাগবো না” 
এটাই কী আমাদের বিবেক ও নৈতিকতা? একজন লোক ভালো একটা কাজ করতে গেলে তাকে সবাই মিলে আমরা তিরস্কার করি। উল্লেখ্য, দু’জন লোকই কিন্তু শিক্ষিত এবং তন্মধ্যে দ্বিতীয়জনকে দেখে মনে হলো তিনি এখনো পড়ালেখা করেন। এমন লোককে আমি কী করে শিক্ষিত বলবো? এরাই একদিন জাতির কর্ণধার হবে। তখন এরা কী করবে? এরা কী দেশের আর দশ জনের কথা ভাববে নাকি ফাইল আটকিয়ে নিজের পকেট ভারি করবে? আমরা আসলে কোন পথে যাচ্ছি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন