somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েরা যখন ছেলেদের ‘ব্যবহার’ করে..... অথবা অন্য কোনো গল্প (সত্য ঘটনা অবলম্বনে)পুন: পোষ্ট: (বর্তমান অবস্থা) মেয়েরা যখন ছেলেদের ‘ব্যবহার’ করে..... অথবা অন্য কোনো গল্প (সত্য ঘটনা অবলম্বনে)

০২ রা মার্চ, ২০১২ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি মেয়েটিকে খুব ভালবাসে। মেয়েটিও বাসে। কোনো এক চাকরির সুবাদে তাদের পরিচয়। মেয়েটির বাসা পুরান ঢাকায়। তাই অনেকটা হেসে-খেলে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াতে পছন্দ করে। চাকরি করা তার শখ না হলেও ঘরে থাকতে সে রাজী নয়। আগে থেকেই ছোট-খাট ব্যবসার করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সবচেয়ে বড় কথা, মেয়েটি অত্যন্ত রূপবতী।

ছেলেটির বাড়ি ঢাকার বাইরে। মোটামুটি অবস্থা সম্পন্ন চাকরি করে। বেতনও ভালো। কিন্তু এই বেতন কাঠামো মেয়েটির পছন্দ না। এক পর্যায়ে তাদের মধ্যে বিরাট দূরত্ব আসে। বিশেষ করে যখন, তাদের বিয়ের প্রসঙ্গটা আসে। মেয়েটি ছেলেটিকে প্রেসার দেয়, বিয়ে করতে হলে ওকে খুব বদলাতে হবে, অবস্থার পরিবর্তন করতে হবে। এমনকি তা খুব অল্প সময়ের মধ্যে। ছেলেটির এই অবস্থান এবং ঢাকার বাইরে বাড়ি- এ নিয়ে মেয়েটির ঘোরতার আপত্তি। এই দূরত্ব এমন পর্যায়ে পৌঁছায় যে, তাদের মধ্যে যাবতীয় যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর মধ্যে মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। ছেলের অবস্থা খুবই ভালো। নিজেও খুব প্রতিষ্ঠিত। মেয়েটির বাসার পছন্দ করা ছেলে। মেয়েটিও এই ছেলেকে খুব পছন্দ করে। তার সাথে মেলামেশা করা শুরু হয়। ছেলেটির গাড়ি-বাড়ি-টাকা খরচ করা সে খুব পছন্দ করে। এর মাঝে আগের ছেলেটি তার কাছে কিছু-ই না বলে তাঁর মনে হয়। এর মধ্যে আগের ছেলেটি ফোন করে মেয়েটিকে। মেয়েটি মোটামুুটি অপমান করেই-ফোন করতে না করে দেয়। তবে এর মধ্যে ছেলেটি তাকে অনেক হেল্প করে। মোট কথা যখনই কোনো কাজে সাহায্য দরকার হয়, ছেলেটির সাহায্য চায় এবং পায়। প্রতিটি ক্ষেত্রে মেয়েটিই ছেলেটিকে ফোন করে বলে এটা করতে পারবা? ওটা করে দিতে পারবা? ইত্য্যাদি।

আগের ছেলের সাথে যোগাযোগ, সর্ম্পক বন্ধ রেখে হবু বরের সাথে মেলামেশা করতে থাকে। কিন্তু বাসার ঠিক করা এই ছেলেটির সাথে মিশতে মিশতে সে দেখে এই ছেলে অনেক বেশি বৈষয়িক এবং ব্যস্ত। যা ধীরে ধীরে মেয়েটিকে বোর করে। সে আবার আগের ছেলেটির সাথে যোগাযোগ শুরু করে। দেখা করতে বলে। ফোন করে। মেসেজ পাঠায়। ছেলেটি সবকিছুতে সায় দেয়। তবে আগের মতো না। কোথায় যেন একটা টান-নাই টান-নাই ভাব কাজ করে। মেয়েটি দেখা করতে বললে রাজী হয়, আবার মেয়েটি না করে দিলে কিছু বলে না। কোনোদিন এমন হয়, একবার বলল, দেখা করবে, ছেলেটি রাজী হলো, রওয়ানা দিল। কিন্তু মেয়েটি বলল, আজ না। অন্যদিন দেখা করবো। আজ কাজ আছে। দেখা গেল কিছুক্ষন পর আবার কল করে। দেখা করতে বলে। ছেলেটা আবারও রাজী হয়। আবার সামান্য সময়ের অজুহাত দিয়ে দেখা করে না। এভাবে চলতে থাকে। এখনো চলছে......। বাসার ঠিক করা ছেলেটি এর কিছুই জানে না।

এই গল্পের বা পরিস্থিতির আসল সমাধান আমার অজানা। সামুর কোনো বন্ধুর জানা থাকলে শেয়ার করতে পারেন...,,,,,,,,,,,

এতদিন এই পর্যন্ত ছিল গল্প। বর্তমানে সেই মেয়েটি বিয়ের পিড়িতে বসেছে...। এতটুকুই লিখতে ইচ্ছে করলো। বাকীটা যে যার মতো করে ভেবে নিবেন.....
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×