এই ব্লগেই কদিন আগে তার সাথে আমার পরিচয়। হঠাৎ করেই তার লেখার উপর চোখ আটকে গেল। আমি সাধারনত সব লেখার ভিতরে ঢুকি না। বাইরে থেকে ভাল লাগলে তারপর ভিতরে ঢুকে সম্পূর্ন লেখা পড়ি। তো তার একটি লেখার উপর হঠাৎ করেই আমার চোখ আটকে যায়। লেখা পড়ে এটাও বুঝতে পারি, তিনি আমার বেশ কাছেই থাকেন। ব্লগেই জিজ্ঞেস করলাম তার সাথে দেখা করা যাবে কি না। তিনি সানন্দে রাজি হলেন। যেহেতু এর আগে কোন ব্লগারের সাথে দেখা করি নি, তাই ভিতরে ভিতরে কিছুটা উত্তেজনা অনুভব করছিলাম।
ব্লগার হলে কি হবে, সব কিছুর উর্দ্ধে তিনি তো একজন মানুষ তাই তার সাথে পরিচিত হওয়া মানে নতুন কোন মানুষের সাথ পরিচিত হওয়া। আর উত্তেজনা অনুভব করার আর একটি কারন হলো তিনি একটি মেডিকেল কলেজের লেকচারার। আর সেই মেডিকেল কলেজে আমার কিছু ফ্রেন্ড পড়াশোনা করছে। আমার মনে হচ্ছিল যেহেতু তিনি আমার ফ্রেন্ডদের টিচার তাই তার সাথে দেখা করতে গেলে আমাকে হয়তো স্টুডেন্ট সুলভ ব্যবহার করতে হতে পারে।
অর্থাৎ কিছুটা সঙ্কোচ বোধ করছিলাম। এই ভাবনা থেকে আর আমার ফ্রেন্ডদের সাথে ভাব নেয়ার জন্য পরিচয় পর্বেই(ব্লগেই) আম তার কাছ থেকে তাকে ভাইয়া বলে সম্বোধন করার অনুমতি নিয়েছিলাম। তিনিও আমাকে সেই অনুমতি দিতে কার্পন্য করেন নি।
পরিচয় হওয়ার পর থেকেই সময় খুজছিলাম কবে যাওয়া যায়। তিনি আমাকে বলেছিলেন যেকোন দিন ৯টা থেকে ২ টার মধ্যে ফরেন্সিক মেডিসিন বিভাগে চলে আসার জন্য। তো যথারীতি তার বেধে দেয়া সময় অনুযায়ী(যেহেতু তিনি অবশ্যই একজন ব্যস্ত মানুষ) আজ সময় করে চলে গেলাম তার সাথে দেখা করতে। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলাম ফরেন্সিক মেডিসিন বিভাগ কয় তলায়। জানি না তিনি কি শুনেছিলেন তবে তিনি আমাকে দোতলায় যেতে বললেন। আমি দোতলায় গিয়ে খুজে দেখি মেডিসিন বহির্বিভাগ আছে, কিন্তু ফরেন্সিক মেডিসিন বিভাগ নেই। আবার একজনকে জিজ্ঞেস করে জেনে নিলাম আমাকে সাত তলায় যেতে হবে। তো ফরেন্সিক মেডিসিন বিভাগে গিয়ে খোজ করলাম তার। কিন্তু তিনি ছিলেন না। তো আমি বাইরে দাড়িয়ে অপেক্ষা করছিলাম। এর মধ্যে বেশ কয়েকজন আমার সামনে দিয়ে ভেতরে গেল কিন্তু তাকে আমি চিনি না, সে আমার সামনে দিয়ে হেটে গেলেও আমি বুঝব না আমি যার সাথে দেখা করতে এসেছি তিনি সে। একটু পর আরেকজনকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে তার রুম দেখিয়ে দিলেন। তো আমি রুমের ভেতরে গিয়ে তার সাথে পরিচিত হয়ে সামু ব্লগের কথা বলতেই তিনি আমাকে এমনভাবে গ্রহন করলেন যে, আমরা যেন কতদিনের পরিচিত। তারপর ফ্রেন্ডলী এনভায়রনমেন্টে আমরা কিছুক্ষন কথা বললাম। আমার ধারনা ছিল তিনি হয়ত গম্ভীর প্রকৃতির মানুষ হবেন, কিন্তু তা সম্পূর্ন ভুল। তারপর তার সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা করে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম।
এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে অনুরোধ করব সামু ব্লগে আমরা যারা পাঠক, লেখক ও পাঠখক (পাঠক+লেখক) কিছুটা সময় অতিবাহিত করি তারা যেন নিজেদের মধ্যে অন্তত বন্ধুত্বপূর্ন পরিবেশ বজায় রাখার চেষ্টা করি। সম্ভব হলে ব্যক্তিগত উদ্যোগে নিজেদের মাঝে যোগাযোগ রাখার চেষ্টা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

