somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মারা কখোনো বদদোয়া দেননা তবে বিরক্ত হলে হয়তো সময় কিছুক্ষণ থমকে যায় !

১৫ ই আগস্ট, ২০১০ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তখন ক্লাস টুতে পড়ি । খুব দুষ্টুমি করতাম । নমুনা শুনবেন ? থাক পরে বলব , এখন ছোট্ট একটা ঘটনা বলি....
সামনে দুর্গাপুজা, চারদিকে ঠুস-ঠাস ফটকা ফুটছে, বন্ধুরা মজা করে ফটকা ফুটাচ্ছে...তো আমার ও ইচ্ছা হলো ফটকা ফুটাবো, তারাবাতি জ্বালাবো...কিন্তু টাকাতো নাই ! তাই মায়ের কাছে হাত পাতলাম...মা আমার খুব ধার্মিক, কিছুতেই টাকা দিবেননা, উল্টা আমাকে বুঝাতে লাগলেন..বাবা এগুলা ঠিকনা, আল্লাহ গুনা দিবে আরো কত কি ! কিন্তু কে শুনে কার কথা ! আমিতো মহা হুলুস্হুল শুরু করে দিলাম । টাকা আমাকে দিতেই হবে । শুরু হলো কান্নাকাটি..মায়ের পিছনে পিছনে ঘুরছি আর প‌্যা প‌্যা করছি । তো কতক্ষন আর সহ্য করা যায় মা খুব বিরক্ত হলেন । আলমারি খুলে দশ টাকার একটা নোট বের করে ছুঁেড় আমাকে দিলেন আর বললেন, যা তোর একটা ফটকাও ফুটবেনা দেখিস ! আর আমিতো মহাখুশি ! দশ টাকার নোট হাতে পেয়ে এক দেৌড়ে বাজার থেকে এক প‌্যাকেট ফটকা আর এক প‌্যাকেট তারাবাতি কিনে আনলাম ।
এরপর দিয়াশলাই নিয়ে বাসার সামনে গেলাম । তারপর ইটের উপর ফটকা রেখে সুতায় আগুন লাগিয়ে দূরে সরে গেলাম । কিন্তু একি ! ফটকা থেকে ফ্যাস ফ্যাস করে শুধু ধুঁয়া বের হলো ! ফটকা ফুটলনা ! এভাবে কয়েকবার চেষ্টা করলাম কিন্তু একটা ফটকাও ফুটলনা ! ভাবলাম ফটকাগুলি বোধহয় নষ্ট তাই তারাবাতি নিয়ে বসলাম । তারাবাতির স্টিক অনেকক্ষন ধরে আগুনে ধরে রাখলাম কিন্তু জ্বলছেনা ! আগুনে পুড়ে কেমন কালো কালো হয়ে যাচ্ছে ! এখানেও কয়েকবার চেষ্টা করলাম কিন্তু লাভ হলোনা!
এবার ভয় পেয়ে গেলাম, মায়ে কথা মনে পড়ল...'যা তোর একটা ফটকাও ফুটবেনা দেখিস '! আমি দৌড়ে মায়ের কাছে গেলাম, মাকে জড়িয়ে ধরলাম...তারপর শুরু হলো আবার কান্নাকাটি । বল্লাম, মা তুমি আমায় বদদোয়া দিয়েছ ! আমার একটা ফটকাও ফুটছেনা আর তারাবাতিও জ্বলছেনা ! ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলাম । মা তো এবার নিজেই অবাক ! বললেন , ধুর তোকে আমি বদদোয়া দিব কেন ! আমি কি তা পারব ! মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন বললেন, যা খেল গিয়ে ফটকা ফুটবে । আর সাবধানে ফুটাবি......
তারপরের ঘটনা ফটাস....সুতায় আগুন লাগিয়ে দিলাম ভ্যো দৌড় পিছনে ফটাস আওয়াজ হলো ! সত্যি বলছি, তারাবাতিগুলি ও সন্ধ্যায় আলো ছড়িয়েছিল !
মারা কখোনো বদদোয়া দেননা তবে বিরক্ত হলে হয়তো সময় কিছুক্ষণ থমকে যায় !
এরপর থেকে আমার মা আমার উপর আর রাগ করেননা, বিরক্ত হলেও চুপ করে থাকেন ।
হাহাহাহা...একবার ভাবুনতো আপনার মায়ের চেয়ে আপনাকে বেশী ভালবাসে এমন কি কেউ আছে ? কেউ না ....কেউনা.....ইস লিখতে লিখতে চোখে যেন কি পড়ল !


সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×