মায়ের ভালোবাসা
২৫ শে মার্চ, ২০১২ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকাল বেলায় পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি । হঠাৎ চোখ গেল পুকুরের অপর পাড়ে জমিনে হাটু পানিতে একটা ডাহুক তার দুটি ছানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ! ছানাগুলি এত্ত সুন্দর ! ঠিক যেন দুটি হাঁসের ছানা ! লোভ আর সামলাতে পারলামনা ! নিজ ঠোটের কোনায় ফুটে উঠল ক্রুর হাসি । ছুটলাম উর্ধ্বশ্বাসে...লাফদিয়ে নামলাম জমিতে ! তারপর ! তারপর ছিনিয়ে নিলাম ছানা দুটি তার মায়ের বুক থেকে ! বিশ্ব জয়ের আনন্দে আমি যেন উন্মাদ হয়ে গেলাম !
এরপর ছানা দুটি নিয়ে বাসায় ফিরে এলাম । অনেক আদর করলাম কিন্তু কে শুনে কার কথা, ছানাদুটি সারাক্ষন পি পি করে চলেছে । হঠাৎ লক্ষ্য করলাম মা পাখিটা আমাদের উঠানে ছুটোছুটি করছে ! ভয়-ডর ত্যাগ করে একটু দুরে দাঁড়িয়ে রইলো ! মুখে কুক-কুক শব্দ করে করুন মুখে তাকিয়ে রইল!
হঠাৎ যেন নিজের মাঝে ফিরে এলাম ! নিজেই অবাক হলাম ! আমি এ কি করলাম ! চোখে পানি এসে গেল । কাল বিলম্ব না করে ছানা দুটিকে ছেড়ে দিলাম । ছানা দুটি দৌড়ে মায়ের কাছে ফিরে গেল । এরপর মা পাখিটি কক-কক করতে করতে ফিরে গেল । নিজেকে বড় হালকা মনে হল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মি. মিল্টন সম্প্রতি অত্যন্ত সাহসিকতার সাথে মিরপুরের বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের উচ্ছেদ করে এলাকা দখলমুক্ত করেছেন। এই অভিযান চালাতে গিয়ে তাঁকে চরম বাধার... ...বাকিটুকু পড়ুন

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে...
...বাকিটুকু পড়ুন
প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬
কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুন