আমার প্রিয় পোস্ট
- জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম - রাহাদ আবির
- না এলেই ভালো হতো...! - আহমাদ মোস্তফা কামাল
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- আজ ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন ১১ জন ভাষাবিপ্লবী। - কুঙ্গ থাঙ
রিলিজ নোটস : মুক্তলেখা (প্রকাশিত হলো ইবুক মুক্তলেখা)
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৯
রিলিজ নোটস
ভার্শন ১, সংস্করণ ১
১. ব্লগারদের লেখা নিয়ে ইবুক প্রকাশের পরিকল্পনা মাথায় অনেকদিন থেকেই । সামহয়ারের লেখা নিয়ে ইবুক করার পরিকল্পনা মাসখানেক আগে কাছের কয়েকজন ব্লগারকে জানাই । সানন্দে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা । সেইসব বন্ধু ও সামহয়ারইনের অসংখ্য ব্লগারদের সহযোগিতায় শেষ পর্যন্ত এই ইবুক আলোর মুখ দেখলো । কৃতজ্ঞতা জানাই সবাইকে ।
২. মুক্তলেখা নামের এই ইবুকটি কিছু নীতিমালা মেনে সংকলিত হয়েছে । এটি প্রকাশকদের তরফ থেকে কখনো প্রিন্টেড ফর্মে প্রকাশের উদ্যোগ নেয়া হবে না । এখানে লেখকদের বানানরীতি সম্পাদকদের তরফ থেকে পরিবর্তিন করা হবে না । ব্লগাররা যেই নামে ইবুকে পরিচিত হতে চান সেটাই রাখা হয়েছে । এই সংকলনে লেখা প্রকাশের জন্য লেখকরা কোন সম্মানি পাবেন না এবং এই ইবুকটি থেকে কোন অর্থ উপার্জনেরও পদক্ষেপ নেয়া হবে না ।সর্বোপরি এই ইবুক প্রকাশিত হচ্ছে সম্পুর্ন স্বাধীন উদ্যোগে । সামহয়ারইনব্লগ কর্তৃপক্ষের সাথে এর কোন সংযোগ নেই ।
এই নীতিমালাগুলো মেনে যারা ইবুকে লেখা প্রকাশে রাজী হয়েছেন শুধুমাত্র তাদেরই লেখা এখানে প্রকাশিত হয়েছে ।এখানে উল্লেখ্য, ইবুকে প্রকাশিত লেখার স্বত্ব সংশ্লিষ্ট লেখকের । এখানে প্রকাশকদের কোন দাবি নেই ।
৩. ইবুক প্রকাশের সবচেয়ে বড় বাঁধা ছিলো এতো হাজার হাজার ভালো লেখা থেকে কিছু ভালো লেখা বের করে নিয়ে আসা ।সহব্লগার রাশেদ, বোঘদাদি হাকিম, আরিফ জেবতিক, এস্কিমো, ইয়র্কার, অলৌকিক হাসান,মুকুল, অমিত, প্রত্যুৎপন্নমতিত্ব, শিবলী নোমান, সুশান্তসহ আরো অসংখ্য ব্লগার প্রকাশ্যে অপ্রকাশ্যে এই সংকলনের কাজটি করে দিয়েছেন । ইবুক প্রকাশের পনের আনা কৃতিত্ব এদের । ধন্য তাদের প্রচেষ্টা ।এরপর তালিকায় আসা ব্লগাররা সময়মতো তাদের সম্মতি দিয়ে কাজটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন । যারা অনুমতি দেননি তাদের মতের ওপরও সমান শ্রদ্ধা ।
৪.আগেই বলা হয়েছে, এই ইবুকটিতে সংশ্লিষ্ট লেখকদের বানানরীতি অবিকৃত রাখা হয়েছে ।এ কারনে বেশ কিছু লেখাতে চোখে পড়ার মতো বানান বিভ্রাট রয়ে গেছে । এটা পাঠক ক্ষমা করবেন এই বিশ্বাস রাখছি । কোন লেখক তার লেখার কিছু পরিবর্তন করতে চাইলে সেটাও আমাদের মেইলে জানাতে পারেন । সময় করে সেটা পরিবর্তন করে ইবুকটির পরবর্তি সংস্করণ বের করা যাবে।এবং এই সংকলনটির সাফল্যের ওপর নির্ভর করছে পরবর্তি ভার্শনের সম্ভাবনা ।
৫. প্রিন্টিং মিডিয়ার বাইরে অনলাইন লেখকেরা অচিরেই সাহিত্যে স্থান করে নেবে একথা বললে অত্যুক্তি হবে না । মুক্তপ্রানের মুক্তলেখা আরোও বিকশিত করার জন্য ছড়িয়ে দিন এই ইবুকটি সবজায়গায় ।
শুভ নববর্ষ ।
হাসিব মাহমুদ
(এটিম প্রকাশনার পক্ষে)
১লা বৈশাখ, ১৪১৫
ইমেইল: mukto.lekha (at) gmail.com
ডাউনলোড লিংক ১
রাগিবের সৌজন্যে ডাউনলোড লিংক ২
নেমেসিসের সৌজন্যে ডাউনলোড লিংক ১
নেমেসিসের সৌজন্যে ডাউনলোড লিংক ২
ফাইল নেইম ও সেটার বিবরণ
Muktolekha_v01.0 মূল ভার্শন
Muktolekha_v01.0_2in1 মূল ভার্শনের ২পৃষ্ঠা এক পাতায় ভার্শন (প্রিন্ট করার জন্য)
Muktolekha_v01.0_bnw সাদাকালো ভার্শন
Muktolekha_v01.0_bnw_2in1 সাদাকালো ভার্শন ২পৃষ্ঠা এক পাতায় ভার্শন (প্রিন্ট করার জন্য)
রাশেদ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ লেখা বাছাইয়ে আপনার ম্যামথ এফোর্টের জন্য ।
নেমেসিস বলেছেন:
লিংকটা চেক করুন । কাজ হচ্ছে না ।
রাশেদ বলেছেন:
লিঙ্কটা দেখেন একটু।
একরামুল হক শামীম বলেছেন:
অনেক ধন্যবাদ
রাশেদ বলেছেন:
ফাইল সাইজ উল্লেখ করে দিলে মনে হয় ভালো হবে।
রুবেল শাহ বলেছেন:
ধন্যবাদ
এস্কিমো বলেছেন:
ধন্যবাদ
রোডায়া বলেছেন:
কই কিছু পাই নাতো৷
হাসিব মাহমুদ বলেছেন:
লিংক ঠিক করা হয়েছে
নেমেসিস বলেছেন:
শুভ নববর্ষ ১৪১৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
হি হি হি হি ...হা.. হা.. হা.. হা
হো... হো... হো...
বৈশাখের প্রথম উপহার... আমি সত্যি আনন্দিত... ধন্যবাদ হাসিব ভাইকে... এবং যারা আপ্রান পরিশ্রম করে এই সংকলনকে বাস্তবে রূপ দিয়েছেন...
সত্যি আমার অনেক ভাল লাগতেছে...
প্রলয় হাসান বলেছেন:
মাদারির লেখাটা দু্ইবার আছে। ১ এবং ৬৭ নম্বরে।
লেখক বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ । পরবর্তি সংস্করণে শুধরে দেয়া হবে ।
প্রিয়তি বলেছেন:
ধন্যবাদ সবাইকে। যারা ই-বুক টি প্রকাশনায় ছিল। দারুন একটা উদ্দ্যেগ । যাক পহেলা বৈশাখে নুতন কিছু পেলাম।
বৈশাখের শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: একবারে সব লেখা দেয়া সম্ভব নয় । কারন ভালো লেখার অভাব নেই । লিখতে থাকুন । নিশ্চয়ই আগামী ভার্শনে আপনার লেখা দেখা যাবে ।
মুকুল বলেছেন:
মাত্র ঢাকা থেকে ফিরলাম। ভীষণ ক্লান্ত। ব্লগে একবার ঢু মারতে ঢুকলাম। এই পোস্টটা দেখেই মন ভালো হয়ে গেলো। যাত্রার মানসিক ক্লান্তি অনেক দূর হয়ে গেলো। ধন্যবাদ। শুভ নববর্ষ। লেখক বলেছেন: শুভ নববর্ষ মুকুল ভাই । নোয়াখালিতে কিভাবে উদযাপন হয় নববর্ষ ?
নেমেসিস বলেছেন:
@ প্রলয় হাসান ভালো কৈরা দেখেন
রাশেদ বলেছেন:
বেশ কিছু লেখা প্রকাশ করা যায় নাই অনুমতির অভাবে বা একদম শেষ সময়ে অনুমতি দেয়াতে।
লেখক বলেছেন: ব্যাপার নাহ । এই দিন দিন না আরো দিন আছে । নেক্সট সংখ্যায় ..
লেখক বলেছেন: বিনয় ? আপনে কম কিসের !
নেমেসিস বলেছেন:
১ নং এর লালগাড়ি নিধিরামসর্দার এর । ৬৭ নং এর লালগাড়ি মাদারি এর । কোন ও ভুল হয় নাই @ প্রলয় হাসান এবং হাসিব মাহমুদ । ইবুকটা জোস হইসে ।
লেখক বলেছেন: থ্যাংকু । ভুল আছে জানি । শুধরে দ্বিতীয় সংস্করণ বের করা যাবে ।
পুতুল বলেছেন:
ছোট খাট সংকলনে, ছোট বেলায় দু'একটা ছড়া ছাপার, চোরা মূর্হুত মনে পরে গেল!তখন জানতাম না মুদ্রণ যন্ত্র কিভাবে লেখা ছাপে। এখন বুঝি এত লেখা, কত সময় নিয়ে উদ্যোগতারা বেছে বেছে ই-বুক করেছেন। উচ্ছ্বসিত প্রশংসা করতে একটু বাঁধার মত, আমার একটা লেখা যুক্ত হয়েছে।
প্রচ্ছদ এবং পুরো আয়োজন ভীষন ভাল লাগছে। যারা এ আয়োজন শুধু মাতৃ ভাষার সেবায় (বিনা লাভে) করলেন, তাদের ফুল ফোটানোর চেষ্টায় নমস্কার।
কত স্বপ্নের রোদ উঠে এই ব্লগে! তাদেরর কয়েকটা হয়তো এমন কিছু মহতী উদ্যোগের কারনে সন্ধ্যার আগ পর্যন্ত আলো দেবে।
সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
লেখক বলেছেন: নববর্ষ উদযাপনে ডালপুরি বানানো হচ্ছে । চলে আসেন ।
আরিফ জেবতিক বলেছেন:
অনেক ধন্যবাদ এবং অভিনন্দন ।
লেখক বলেছেন: ঐ সম্মান পেটে সইবে না । রাশেদ এস্কিমোরে দেখে সাধ মিঠে গেছে ।
মুকুল বলেছেন:
নোয়াখালীতে ভোর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বর্ষবরণ হয়। সারাদিন ধরেই অনুষ্ঠান চলে... শিল্পকলা একাডেমি প্রাঙ্গণেই মূল অনুষ্ঠান হয়... সকালে যাবো...
রোডায়া বলেছেন:
ইবুকটা ইউনিকোড না দেখে ভালো লাগলো না৷ ইউনিকোড হওয়া উচিৎ ছিলো৷ ইউনিকোড না হলে এটার মধ্যে সার্চ দেয়া যায় না৷
লেখক বলেছেন: ইবুকটা ইউনিকোড টেক্সট থেকেই করা হয়েছে । আমি সুন্দর সার্চ করতে পারছি এ্যাক্রোব্যাট ৮ দিয়ে ।
চিটি বলেছেন:
নববর্ষর উপহার "মুক্তলেখা" কে যারা পরিশ্রম করে স্বার্থক করে তুলেছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছ। সবাই ভালো থাকুন। শুভ কামনা।
রোডায়া বলেছেন:
স্যরি মনে হচ্ছে এইটা এ্যাক্রোব্যাট রিডার ৮ লিনাক্স এর সমস্যা৷ ফাইলটা ডাউনলোড করে সার্চ দিয়ে দেখি কাজ করে না, তখন ভাবলাম ইউনিকোড না৷ আপনার কমেন্টের পর ওপেন অফিসে ইউনিকোডে লেখা পিডিএফ বানিয়ে সার্চ দিয়ে দেখি সেটাও কাজ করেনা৷ হুম, দেখতে হবে আসল সমস্যা কোথায়৷
লেখক বলেছেন: কভার পেইজটা ফটোশপ প্লাস এমএসপাবলিশার । বাকিটা সম্পুর্নই এমএসওয়ার্ড । তাড়াহুড়োয় ওপেন সোর্সের দিকে যাইনি এবার ।
আপনি আপনার সাইটে পিডিএফগুলো হোস্ট করে দিতে পারেন । আমি এখানে মিরর লিংকগুলো দিয়ে দিতে পারি ।
লেখক বলেছেন: কাজটা করতে বেশ ঝামেলা হয়েছে । মূল ডকুমেন্টে অনেক জায়গায় এডিট করা যায় না । যুক্তাক্ষর আসে না । এটার সমাধান বের করতে হবে । চাইলে আপনাকে ওয়ার্ড ফাইলটা পাঠাতে পারি ।
আরিফুর রহমান বলেছেন:
চমৎকার কাজ, সম্পাদনা পরিষদের পরিশ্রম, আন্তরিকতা এবং সময়ানুবর্তিতা প্রশংসার দাবিদার।
হ্যারি সেলডন বলেছেন:
আিরফুর রহমান বলেছেন: চমৎকার কাজ, সম্পাদনা পরিষদের পরিশ্রম, আন্তরিকতা এবং সময়ানুবর্তিতা প্রশংসার দাবিদার। সম্পূর্ণ একমত।
অরুনাভ বলেছেন:
অভিনন্দন আপনাদেরকে.......চমৎকার একটা কাজ ............
রণদীপম বসু বলেছেন:
দারুণ কাজ! অনেক প্রিয় পোস্ট একসাথে ই-মলাটের মধ্যে পেয়ে যাবার আনন্দটাই আলাদা। ধন্যবাদ, সংশ্লিষ্ট সবাইকে। এবং নববর্ষের শুভেচ্ছা।
বিষাক্ত মানুষ বলেছেন:
সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ ।
কতবতবকতকত বলেছেন:
হাসিব ভাই, ২য় এডিশনে আমার লেখার শিরোনাম থেকে ব্রাকেটের ভেতরের অংশটা বাদ দেবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।ভুলটা পরে ধরছি, সররি@নেমেসিস।
লেখক বলেছেন: কারেকশন করে দেবো
লেখক বলেছেন: প্রকাশকদের কোন দাবি ইবুকের ওপর নাই । এটা নিয়ে যা ইচ্ছা করা যাবে । তবে অর্থসংশ্লিষ্ট কিছু করা যাবে না ।
মু্ক্ত মানব বলেছেন:
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ।
লেখক বলেছেন: আপনার নামটা কি মৃমৃই রাখবো নাকি পরিবর্তন চান ?
হ্যারি সেলডন বলেছেন:
হাসিব ভাই, এটীম না হয়ে এ-টীম হবেনা?
লেখক বলেছেন: হু কেয়ারস । একটা হলেই হয় ।
হ্যারি সেলডন বলেছেন:
সরি এ-টিম?
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
অভিনন্দন সফল প্রয়াসের জন্য । কৃতজ্ঞতা শ্রমলব্ধ এই উপহারের জন্য। আপনাদের এই শুভ প্রয়াস নিয়মিত হোক, এই শুভ কামনা রইলো । অশেষ ধন্যবাদ ।
সবাইকে বঙ্গাব্দ-১৪১৫ এর শুভেচ্ছা ।
লেখক বলেছেন: আপনারেও শুভ নববর্ষ ও ধন্যবাদ ।
আবুল বাহার বলেছেন:
শুভ নববর্ষ
আলম ভাই বলেছেন:
রংচং কম। তয় ক্লিন হইছে। যারা ঘরের খাইয়া বনের মহিষ তাড়াইছেন তাগো ধন্যবাদ। প্রক্রিয়াটা চালু রাখতে হইবো। হয়তো আরেক দলরে দায়িত্বটা দেওয়া যায় নেক্সট টাইম।
লেখক বলেছেন: সাইজ কমাতেই রংচং কমানো হৈছে ।
রাতুল" বলেছেন:
অনেকক্ষন ধরে বইটা দেকলাম। এক কথায় চমৎকার।
প্রকাশনায় জড়িত সবাইকে ধন্যবাদ ।
শুভ নববর্ষ সবাইকে
পথিক!!!!!!! বলেছেন:
সুন্দন কর্ম সদাইপ্রশংসনীয়।এত ভার্সনের দরকার টা কি ছিল?
ডাউনলোড হচ্ছে .....
তারআগেই একটা ধন্যবাদ খাটুনী দলটাকে
লেখক বলেছেন: দেশ থেকে ডাউনলোডে হয়তো কারো সমস্যা হতে পারে ভেবে এতগুলো ভার্শন করা হলো । টুইনওয়ানগুলো প্রিন্টিঙের জন্য ।
http://ragibhasan.com/misc/
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ । মূল পোস্ট মিররটা যোগ করে দেয়া হলো ।
লেখক বলেছেন: আপনের আরো বড় একটা লেখা নেক্সট টাইম দেবো । লেখা রেডি করেন ।
মাহবুব সুমন বলেছেন:
এটিম কে আন্তটিক ধন্যবাদ ও শুভ নমবর্ষ।এটিম প্রমান করলো কি সুন্দর ভাবে একটি সুন্দর কাজ করা যায়।
এ থেকে অপরবাস্তব টিক শিক্ষা গ্রহন করবে বলে আশা করছি।
পুরো বইটি প্রিন্ট করলাম, অন্যরকম ভালো লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ । বইটা অস্ট্রেলিয়ান স্টুডেন্ট গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আমার একটা লেখা আছে মনেহয়। ডাউনলোড করতাছি।টাইম একটু বেশি নেয়। আমি একটা লিংক দেবোনে। সেটাও পোস্টে দিয়ে দিয়েন।
প্রশ্নোত্তর বলেছেন:
কনগ্র্যাটস!
লেখক বলেছেন: ডাংকে । বহুদ্দিন পর ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
বইটা সুন্দর হয়েছে।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
কেউ কি কখনো এই বইটাকে ছাপাতে পারবে?
লেখক বলেছেন: ব্যক্তিগত সংগ্রহের জন্য অবশ্যই প্রিন্ট করা যাবে । তবে কমার্শিয়ালি সেটাকে ব্যবহার করা যাবে না ।
প্রিন্ট করে বাসায় দেখাও । নো প্রবলেম ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
জানানোর জন্য ধন্যবাদ। আপনি কি সেই হাসিব???
লেখক বলেছেন: হ । আমার নাম শুনছো আগে ?
শাখামৃগ বলেছেন:
সংগ্রহে রাখলাম
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আফনে আমারে কম জ্বালাননাই।।।।।।
উন্মনা রহমান বলেছেন:
সুন্দর হয়েছে।
অচেনা বাঙালি বলেছেন:
অভিনন্দন!সম্পাদক হাসিব , সহ সম্পাদক রাশেদ, অলৌকিক হাসান সহ এর সাথে জড়িত সকল কামলা দের পেয়াঁজ ইলিশের শুভেচ্ছা।
পেয়াঁজ ইলিশ রান্নার তরিকাঃ
উপকরণঃ ইলিশ ১টা, পেয়াঁজ দুই কাপ, হলুদ গুড়া দুই চা চামচ, তেল লবন পরিমান মত।
কাটা ইলিশে হলুদ ও লবন মেখে, কড়াইয়ে তেল দিয়ে সব উপকরণ দিয়ে দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে ১৫ মিনিট রান্না করুন। তারপর মাছ উল্টিয়ে দিয়ে আবার ১৫ মিনিট রান্না করুন। ব্যাস হয়ে গেল রান্না।
লেখক বলেছেন: ধইন্যাপাতা ।
তয় রেসিপিতে ঝামেলা আছে । ধনিয়া জিরা মরিচ ছাড়া রান্না খুব জম্পেশ হবে না । আর কাঁচা মরিচ, ধইন্যাপাতা দিলে গন্ধ ভালো হবে ।
কৌশিক বলেছেন:
আমি তো ডাউনলোড করতে পারলাম না! পেজ এরর দেখায় কেন?
কৌশিক বলেছেন:
The requested URL could not be retrievedWhile trying to retrieve the URL: http://www.esnips.com/web/Muktolekha/
The following error was encountered:
* Access Denied.
Access control configuration prevents your request from being allowed at this time. Please contact your service provider if you feel this is incorrect.
এই ম্যাসেজ আসতেছে!
লেখক বলেছেন: রাগিবের মিরর লিংকটা ট্রাই দেন । অথবা,
Click This Link
অচেনা বাঙালি বলেছেন:
আশ্চর্য্য! সবার হচ্ছে।রাগিবের দেয়া দুই নং লিংকে টেরাই দেন? না হলে মেইল দেন আমি মেইলে পাঠাই।

















