আমি বসে থাকি ।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি বসে থাকি ।
প্রথম সকালের বাতাস
আমার জানালা দিয়ে আসে।
আমি তাকে একটু বসতে বলি,
সে বসে না।
হাসতে হাসতে চলে যায়।
সারারাত জাগার ক্লান্তি নিয়ে
আমি ঘুমিয়ে পড়ি।
আমি ঘুমিয়ে থাকি।
দুষ্টু বাতাস আমার
কান ছুয়ে চলে যায়
আর হেসে বলে যায়-
আমার সাথে গল্প করতে চাও?
তবে বিকেলে এসো।
আমি আসবো হাওয়ার তরীতে
আর তোমার জন্যে নিয়ে আসবো
মাঝ সমুদ্রের চিঠি আর
নদীর ঢেউয়ের গোপন কথামালা।
আর তোমাকে বলবো-
আমাকে প্রতিদিন গাছের পাতারা কি বলে
আর সেদিন ঐ পাথিগুলো
তোমাকে নিয়ে যা বলেছিল।
আমি মুচকি হেসে উঠে বসি।
বিকেলে সে আসে আর
আমার চারপাশে চঞ্চলার মত
ছুটে বেড়ায়।
আমি তার হাত ধরতে যাই,
সে হাসির ঝংকার তুলে
ছুটে চলে যায়।
আমার কিছু শোনা হয় না।
আমি বসে বসে ক্লান্ত হয়ে
ঘরে ফিরে আসি।
আমি বসে থাকি,
সে আমার পিঠে হাত রেখে বলে-
একটু অপেক্ষা কর।
আবার হাসতে হাসতে চলে যায়।
রাত গভীর হয়ে আসে।
আমি জানালা দিয়ে বাইরে তাকাই,
চাঁদটাকে খুজি।
আমার সাথে লুকোচুরি খেলে সে।
কখনো একটুখানি চাঁদ,
কখনো পূণিমা, কখনো অমাবশ্যা।
আবার কখনো মেঘের আড়ালে লুকিয়ে বলে-
বল তো আমি কোথায়?
আমি বসে থাকি-
কখন সকাল হবে!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন