আমার প্রিয় পোস্ট

আমি এবং আমরা

মিথিলার জন্য ভালবাসা, সামহোয়্যারইনের সবার পক্ষ থেকে

১৪ ই জানুয়ারি, ২০০৭ রাত ১:১৭

শেয়ার করুন:                   Facebook

মিথিলার সংগে আমাদের পরিচয় ওর লেখা দিয়েই। চমৎকার গোছানো লেখার সাথে তার চিন্তা ভাবনার মিলেমিশে একাকার হওয়া পোস্টগুলো পড়তে ভাল লাগত সবসময়ই। খারাপ লেগেছিল ওর অপারেশনের কথা শুনে। ভাল হয়ে ওঠ ছোট্ট মেয়ে, প্রার্থনা করেছি আমরা ব্লগাররা অনেকেই। কিন্তু আজ সকালে এমন একটা খবর দেখতে হবে এটা কল্পনাও করিনি। মৃত্যু খুব বেশী নাড়া দেয় বরাবরই, এবারও। খারাপ লাগছে খুব, কেমন যেন একটা কষ্ট, ঠিক বলে বোঝাবার নয়।

পরম করুনাময়, তুমি মিথিলার আত্মাকে শান্তিতে রেখ।

 

 

  • ৮৭ টি মন্তব্য
  • ৯৭৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৮
comment by: অতিথি বলেছেন: আমিন..
২. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৮
comment by: মাসুদ বুলবুল বলেছেন: সহমর্মিতা ও সহমত
৩. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৯
comment by: অতিথি বলেছেন: আমিন। ধন্যবাদ হাসিন ভাই ওর ব্লগটা স্টিকি করার জন্য।
৪. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১৯
comment by: অতিথি বলেছেন: আমিন

অনেক ধন্যবাদ হাসিন ভাই।
৫. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৩
comment by: মাহবুব সুমন বলেছেন: আল্লাহ ওড় আত্মাকে শান্তিতে রাখুন অনেক অনেক অনেক......
৬. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৪
comment by: অতিথি বলেছেন: মিথিলার আত্মার শান্তি কামনা করছি
৭. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৬
comment by: মাশীদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসিন ভাই।
আমার এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না।
মিথিলার আত্মার শান্তি কামনা করছি।

মিথিলা, তুই ভাল থাকিস।
৮. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২৮
comment by: নুশরাত শারমিন সুমি বলেছেন: আল্লাহ রহমত কর। মিথিকে শান্তিতে রাখ।
৯. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৩
comment by: অতিথি বলেছেন: আমিন।

হাসিন আপনাকে ধন্যবাদ (স্টিকি'র জন্য)।
১০. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫০
comment by: অতিথি বলেছেন: এইমাত্র সংবাদটা শুনলাম খুব খারাপ লাগতেছে.....

মিথিলার আন্তার শান্তি কামনা করি.....

আমিন

১১. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৯
comment by: অতিথি বলেছেন: আল্লাহ তাকে বেহেস্তে নসিব করুন.....
১২. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৭
comment by: অতিথি বলেছেন: The Hard Truth।
মিথিলার পোষ্টগুলো আগে পড়ি নাই, এখন পড়লাম । বড়ই চমৎকার । অল্প বয়সে এত পরিনত লেখা সত্যি অবাক করে । অথচ এই বয়সে আমরা বখাটের মত চলেছি ।
তার রূহের মাগফিরাত কামনা করছি ।
১৩. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৭
comment by: আরাফাত রহমান বলেছেন: হাসিন ভাই,
আপনি "একজন গল্প বলিয়ে" কিন্তু আমরা মিথিলার মৃত্যুর খবরের মত কষ্টের গল্প শুনতে চাই না।
বড়ই কষ্টের গল্প।
১৪. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৭
comment by: ম. রহমান বলেছেন: মিথিলা, তুই ভাল থাকিস বোন আমার... একদিন আমরা সবাই তোর কাছেই আসবো, সময়ের ব্যাপার মাএ...যতোদিন আমরা না আসবো অন্তত ততোদিন ভালো থাকিস...ভালো থাকিস...
১৫. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১০
comment by: নাহিদ বলেছেন: কি বলব, বলার ভাষা নেই. দোয়া করি যেন তার আত্না শান্তিতে থাকুক।
১৬. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৩
comment by: অতিথি বলেছেন: হাসিন ভাই ধন্যবাদ । মিথিলার আত্মা নিশ্চয়ই তা দেখছে । আমরা যে ওকে কত ভালবাসি !
১৭. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৮
comment by: অতিথি বলেছেন: মিথিলার জন্যে দোয়া করছি।
১৮. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৯
comment by: অতিথি বলেছেন: খবরটা শুনে মন খারাপ হইছে :(
১৯. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৮
comment by: অনিক বলেছেন: মিথিলার আত্মার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই শ্রদ্ধা আর খোদার দরবারে আন্তরিকভাবে আরজি জানাই যেন ওর আত্মার বেহেশতে নসীব হয়। আমীন।
২০. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৮
comment by: রাগ ইমন বলেছেন: ধন্যবাদ হাসিন ভাই ।

মিথিলাকে ভালোবাসা জানাই । ও মনে হয় ভালোই আছে, এমন চমৎকার একটা আত্মার খারাপ থাকার কথা না!

মিথিলার জান ও যেন ভালো থাকে, এই ছেলেটার ভালো থাকা নিয়ে মিথি বড় দুশ্চিন্তায় ছিল।
২১. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪২
comment by: অতিথি বলেছেন: আল্লাহ মিথিকে নিশ্চয়ই ভালো রাখবে। ও বেহেস্তবাসীদের একজন হবে।
২২. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৪
comment by: অতিথি বলেছেন: মহাশক্তির কাছে প্রার্থনা...
২৩. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৫
comment by: নজমুল আলবাব বলেছেন: হাসিন ভাইকে ধন্যবাদ। মিথিলার ব্লগ স্টিকি করায় কৃতজ্ঞ।
২৪. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৭
comment by: এই আমি মীরা বলেছেন: আমার থেকে খুব বেশি বড় ছিলো না মেয়েটা, কিন্তু এ বয়সেই তাকে জীবন দিতে হলো। এটা শুধু আমাকে দেখিয়ে দিলো যে যে কোন মুহুর্তে চলে যেতে হতে পারে ওপারে। আল্লাহ তাকে কবুল করে নিন!
২৫. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২১
comment by: নাজিরুল হক বলেছেন: আমার তো বিশ্বাস ই হচ্ছেনা! ওর আত্বার মাগফিরাত কামনা করছি।
২৬. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৪৮
comment by: অতিথি বলেছেন: একদিন সবাইকেই এ নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কারো কারো চলে যাওয়া এত আগে আসে কেন . . .

মিথিলার জন্য প্রার্থনা ও যেন ভালো থাকে । ওর পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা
২৭. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৫৪
comment by: অতিথি বলেছেন: একটি ফুল কুড়িতেই ঝড়ে গেল। তার বাবা-মার জন্য আমার সান্তনা রইল, এর বেশী কিছু দেয়ার নাই....আল্লাহ তাদের মঙ্গল করুক
২৮. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৫৬
comment by: অতিথি বলেছেন: কারো কারো শুণ্যতা হৃদয়কে ব্যাথিত করে। মানুষ মনে রাখে অনেকদিন। মিথিলাকে শুধু বলব-
তোমার সমাধী ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই
তুমি আছ মন বলে তাই...
২৯. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৫৬
comment by: দুররা বলেছেন: মিথিমনি
আল্লাহ তোমাকে অবশ্যই ভালো রাখবেন।
৩০. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০০
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ
৩১. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:১৫
comment by: ঝরা পাতা বলেছেন: ভালো থেকো বোন মৃতু্যর ওপাড়ে, অন্য জীবনে।
৩২. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৫
comment by: মাসুদ বুলবুল বলেছেন: মিথিলা মৃতু্যতে আমরা ব্লগাররা শোকার্ত। খুব ভালো লাগছে যে, ব্লগাররা মোটামুটি সবাই এখন একমত। আজকে ব্লগ সাইটটি কস্টের হলেও উপভোগ্য যে, অন্ততঃ এ দিনটিতে আমরা সবাই এক। আর আমাদের সবারই এ দিনটির (মৃতু্যর দিন) কথা মনে রাখা দরকার।
৩৩. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৫
comment by: অতিথি বলেছেন: মৃতু্য... চিরন্তন সত্য একটা বিষয়.... বাট কেউ মানতে পারি না... আমিও থাকবোনা একদিন... এটাই বাস্তবতা...

খুবই নতুন মেম্বার হওয়াতে আমি মিথিলাকে পরিচিত হতে পারি নি... মিস করেছি...

দোয়া করছি... আল্লাহ যেন মিথিলার আত্মাকে শান্তি প্রদান করেন... আর তার পরিবারকে এই শোক সামলে ওঠার সামর্থ দান করেন....
৩৪. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৮
comment by: পথিক!!!!!!! বলেছেন: সকাল থেকে আমি চিন্তিত মৃত্যু নিয়ে....
মৃত্যু কত সংক্ষিপ্ত কিন্তু নিদারুণ তার প্রবাহ ......
মিথি তুমি টিকে থাক স্বমহিমায় যেকানে আছ যে রূপে,,,,শান্তিতে থাক
৩৫. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪২
comment by: ইয়াহইয়া ফজল বলেছেন: হাসিব ভাই ধন্যবাদ। মিথিলার সাইড স্টিকি করার জন্য।
৩৬. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫০
comment by: বকলম বলেছেন: হাসিন ভাই,
মিথিলার ব্লগের লিংকটা এক পাশে স্টিকি করা যায় না? যাতে এই একজন সত্যিকারের পরবাসী হয়ে যাওয়া মেয়েটার রেখে যাওয়া কণ্ঠস্বর (তাঁর লেখা) আমরা শুনে (পড়ে) তার মনটার সাথে দেরীতে হলেও একটু পরিচিত হতে পারি।
৩৭. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫১
comment by: অতিথি বলেছেন: মহান আল্লাহ তাআলা মিথিলাকে বেহেস্ত নসীব করুক। আমিন
৩৮. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫৬
comment by: অতিথি বলেছেন: এটা কি শুনলাম? খুব কান্না পাচ্ছে।
আল্লাহ আমার বোনটিকে বেহেসতে নিন।

ওর ছবি কি আছে কারো কাছে? ওর ছবিসহ ওর ব্লগটিকে স্টিকি করলে কেমন হয়?
৩৯. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০০
comment by: অতিথি বলেছেন: এতগুলো মানুষ তোমার জন্য দোয়া করছে । ভাল থেকো মিথিলা
৪০. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৩৪
comment by: সাদিয়া বলেছেন: আমিন
৪১. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪১
comment by: অতিথি বলেছেন: আমি ওর বিদেহী আত্মার অপার শান্তি কামনা করি
৪২. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৭
comment by: অতিথি বলেছেন: আমরা অমানুষ হয়ে গেছি!! আর তা না হলে মিথিলারা কেন চলে যায়?? মিথিলারা এই অমানবিকতা সহ্য করতে পারে না, পারে না অসত্য আর অবিশ্বাসের এই পৃথিবীর মলিন চেহারা মেনে নিতে।

আমি লজ্জিত মিথিলা, আমরা তোমার জন্য তৈরী করতে পারিনি সত্যিকার স্বাধীন বাংলাদেশ।
ক্ষমা করো আমাদের!!!!
একটিবার কি আমাদের নেত্রীবর্গ দেখবেন মিথিলা নামের মেয়েটির লেখা গুলো, সময় কোথায়?? সে তো খালি কথার কথা, ও আমরা কত বলি, হয়ত বলবেন কারো কারো নেত্রী বুক ফুলিয়ে!!!!

ক্ষমা করো মিথিলা, তোমার জন্য প্রার্থনা নয়, তু িম প্রার্থনা করো আমার এই বাংলার জন্য।
৪৩. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৩
comment by: অতিথি বলেছেন: এসংখ্য প্রার্থনা মিথির পবিত্র আত্মার জন্য
৪৪. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৬
comment by: অতিথি বলেছেন: আললাহ মিথিলা
৪৫. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৯
comment by: অতিথি বলেছেন: আমি আশা করব সাংবাদিক ব্লগাররা যেন মিথিলাকে নিয়ে লিখেন পত্রিকাতে। মিথিলার লেখা ছাপা হোক বইতে। মিথিলার সরলতা ওর ভালবাসা ছড়িয়ে যাক সারা বাংলাদেশে। ও বেঁচে থাকুক চিরদিন।
৪৬. ১৪ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:১৬
comment by: মাসুদ বুলবুল বলেছেন: সশরীরে আমরা একবার মিথিলার পরিবারকে সমবেদনা জানাতে যেতে পারি কিনা? এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়া যায় কিনা?
৪৭. ১৪ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:১১
comment by: অতিথি বলেছেন: মিথিলা নেই এখবর প্রথমটাই বিশ্বাসই করতে পারিনি। এখনো পারছি না। কিন্তু মৃতু্য বড় নিষ্ঠুর। সব সময়ই সত্যি।
মিথিলা আত্মা শান্তি পাক।
৪৮. ১৪ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:২৭
comment by: ইমটি বলেছেন: মিথিলার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ তাকে বেহেশ্ত নসীব করুন।
৪৯. ১৪ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:০১
comment by: অতিথি বলেছেন: খুব কষ্ট লাগছে বিষেশ করে মিথিলার শেষ পোষ্টগুলোর কথা মনে পড়ায়।
ওনার মগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে বেহেস্তে নসিব করুন।
৫০. ১৪ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:৩৪
comment by: অতিথি বলেছেন: মিথিলার জন্য দোয়া করছি ।
৫১. ১৪ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ২:৫৫
comment by: এই আমি বলেছেন: মিথিলা আপুর জন্য খুব খারাপ লাগছে.........।আমার এখনও বিশ্বাস হয় না আপুটা আমাদের ছেড়ে চলে গেছে।সবাইকে যেকোনো সময় যেকোনো মূহুর্তে চলে যেতে হবে...........ভাবতেই কেমন লাগে........

মিথিলা আপুর আত্নার শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
৫২. ১৪ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:০২
comment by: অতিথি বলেছেন: the end.
৫৩. ১৪ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:০৫
comment by: শাওন বলেছেন: :( আমি এখনো ঘোরের ভেতরে আসি ।
৫৪. ১৪ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:০৬
comment by: ভাসমান বলেছেন: দোয়া করি তার আত্নার শান্তির জন্য।
৫৫. ১৪ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪১
comment by: অতিথি বলেছেন: She's in a better place and at peace now. We all loved you, sad to see you go. We; all will miss Mithila; she touched so many of our lives!

আল্লাহ তোমাকে বেহেস্ত নসীব করুন, আমীন!
৫৬. ১৪ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫০
comment by: অতিথি বলেছেন: যেন বৃষ্টি তাকে ছুঁতে পারে...
৫৭. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: দুলাভাই বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খোদা ওকে বেহেস্তে নসীব করুন।
৫৮. ১৪ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
comment by: অতিথি বলেছেন: হাসিন ভাই,
এই ঋণ শোধ করতে পাবো না।
অনেক অনেক ধন্যবাদ।।।
৫৯. ১৪ ই জানুয়ারি, ২০০৭ রাত ৮:০৪
comment by: অতিথি বলেছেন: ব্লগটা কেমন জানি লাগছে। মিথিলার পোষ্ট ছাড়া অন্যকিছু সম্পর্কে কিছু জানিনা। তারপরেও অনুভব করছি কেউ একজনকে হারিয়ে ফেলেছি।
৬০. ১৪ ই জানুয়ারি, ২০০৭ রাত ৮:২৭
comment by: সারিয়া তাসনিম বলেছেন: আমি ঠিক বিশ্বাস করতে পারছি না ।
শুক্রবার ভোর 5 টা পর্যন্ত আমি ওর সাথে ইয়াহুতে গল্প করেছি ।

ওহ আল্লাহ , কেন এমন হয় ??
৬১. ১৪ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:৩৬
comment by: একজন সাধারন মানবী বলেছেন: আমিন।
৬২. ১৪ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:১৫
comment by: ফজল বলেছেন: আমীন!
৬৩. ১৪ ই জানুয়ারি, ২০০৭ রাত ১১:৩৮
comment by: অতিথি বলেছেন: আমি সামহোয়্যারে নতুন। মিথিলাকে আমি চিনি না। তবে গত 2 দিন ধরে মিথিলার প্রতি মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। যে কষ্ট সে এই জগতে ভোগ করেছে, তার চেয়ে হাজার গুন সুখ-শান্তি যেন আল্লাহ তাকে পরকালে দান করেন। আমীন। ।
৬৪. ১৫ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:০৪
comment by: অতিথি বলেছেন: ইন্নালিল্লাহ...................রাজেনউন।

আল্লাহ মিথিলাকে বেহেশত নহিব করুন।

আমিন!!

ধন্যবাদ হাসিন ভাই।
৬৫. ১৫ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৮
comment by: চিরকালই গাধা বলেছেন: মিথিলা আমাকে ক্ষমা করিও। আমায় ক্ষমা কর।
৬৬. ১৫ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৭:২১
comment by: অতিথি বলেছেন: মিথিলার জন্য ভালবাসা, আমরা ভালবেসে অবশ্যই তাকে বাচিয়ে রাখবো।
৬৭. ১৫ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০৯
comment by: অতিথি বলেছেন: হাসিন ভাই, [link|http://www.somewhereinblog.net/chorblog/post/28693700|GB
৬৮. ১৫ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৫
comment by: আপন তারিক বলেছেন: মাইগড!!!
কি শুনলাম! খুব খারাপ লাগছে...!!!!
৬৯. ১৫ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:২৯
comment by: অতিথি বলেছেন: মিথিলা ভাল খাকুক ।
৭০. ১৫ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:২৩
comment by: রাকিব হাসনাত সুমন বলেছেন: মিথিলা নেই !!!!!

বিশ্বস ংসারের কত যে রূপ! না হলে মিথিলারা চলে যায় আর অপরাধীরা অনেকেই দোর্দন্ড প্রতাপে নিয়ন্ত্রন করে সমাজ সংসার।

মিথিলা তুমি ঘুমাও শান্তিতে। ওর পরিবারের প্রতি রইল সমবেদনা।
৭১. ১৫ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৫
comment by: পারভিন সুলতানা বলেছেন: অল্প বয়সে মহা প্রস্থান কি যে পীড়াদায়ক! মেনে নিতে চাই না- তবুও সত্যকে সত্য বলে মানতে হয়। সবার সাথে আমিও শোকে অংশীদার হলাম।

আমি মিথিলার রূহের মাগফেরাত কামনা করছি।

ব্লগ কতর্ৃপক্ষকে ধন্যবাদ একজন প্রয়াত ব্লগারকে এভাবে স্মরণ করায়।
৭২. ১৫ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
comment by: অতিথি বলেছেন: ভাই, আসল ঘঠনা কি বুঝতে পারিছি না।কেউ যদি সারাংশ করে বলে দেন। বিস্তারিত নয়।Thanks
আগেই দিয়ে রাখলাম।
৭৩. ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২১
comment by: অতিথি বলেছেন: ভালো থেকো জীবনের ওপারে চিটি লিখিও আকাশের পানে আমি প্রতিভোরে আকাশের শেষ তারাকে আমাদের সবারভালবাসা পৌছেদিব প্রতিদিন তুমি তা গ্রহন করিও ।
৭৪. ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:১১
comment by: নাসিমা বলেছেন: ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

মিথিলা আত্মা শান্তিতে থাক। আমীন
৭৫. ১৬ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:১৩
comment by: নীতু বলেছেন: মিথিলার সমাধিস্থলের ঠিকানা পেলে আমি অবশ্যই সব ব্লগারদের পক্ষ থেকে ফুল ও শুভেচ্ছা দিয়ে আসব। এনিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। সত্যি মনটা খুব খারাপ। ওর আত্মার শান্তি কামনা করি।
৭৬. ২৩ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৩২
comment by: অতিথি বলেছেন: আমিও মিথিলার সাথে পরিচিত নই । কিন্তু তার আত্মার শান্তি কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি ।
৭৭. ২৩ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪১
comment by: অতিথি বলেছেন: ও ও । আপনে সবশেষ মদন হইলেন
মিয়া এত তদন্ত , চিল্লাচিল্লি হইতাসে দ্যাখেন না!
৭৮. ২৩ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৮
comment by: অতিথি বলেছেন: @ 7ম কর্মকার
৭৯. ২৩ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০৪
comment by: অতিথি বলেছেন: আমার নাম কিন্তু মদনা লিস্টে নাই । খেয়াল করেছেন
৮০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:২১
comment by: আপন তারিক বলেছেন: হায়রে মিথিলা!!!!!
৮১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৮
comment by: লাল মিয়া বলেছেন: স্মৃতি তুমি বদনা
৮২. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: হায়রে ইতিহাস !!!
৮৩. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১১
comment by: মানুষ বলেছেন: আহারে! মিথিলা নামক কাল্পনিক চরিত্র যে পরিমান ভালবাসা পাইলো সবার কাছে থিকা, আমি জলজ্যান্ত মানুষ হইয়াও সেইটা পাইলাম না মনে হয় :(
৮৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৩
comment by: নরাধম বলেছেন: মিথিলা মাইয়া হওয়াতে একটু বেশি পাইছে। মিথিলা না হইয়া অন্য কোন পুরুষ নিকে ভার্চুয়াল চরিত্র হলে সবাই বলত "দুরে গিয়া মর!"
৮৫. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৪
comment by: মানুষ বলেছেন: সেইটা নাও হইতে পারে নারুদা। এখন যদি আমি পটল তুলি তোমাগো খারাপ লাগবো না?
৮৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
comment by: সাইফুর বলেছেন: আহালে:)
৮৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৬
comment by: কাঙাল মামা বলেছেন: আহালে:)

 



 


আমি একজন উদ্ভ্রান্ত মানুষ। পাশাপাশি আমি একজন ওপেনসোর্স ডেভেলপার। কাজ করার জন্য বাংলা কম্পিউটিং আমার সবচেয়ে পছন্দের জায়গা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬৩২৬