আমার প্রিয় পোস্ট

আমি এবং আমরা

আমার আমি

১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৩

শেয়ারঃ
0 0 0

বিআইটিতে পড়ার সময় আর স্কুলের সময়টা আমার সবচেয়ে ভাল কেটেছিল। স্কুলে পড়ার সময় ছিলাম পুরোপুরি ভোদাই একটা। বাসা টু স্কুল আর স্কুল টু বাসা ছাড়া আর কোন কাজ ছিল না। আমার সবচেয়ে বড় বন্ধু ছিল আমাদের বাসার কাজের ছেলে ফরহাদ। ফরহাদ আমাদের বাসায় এসেছিল যখন আমি ক্লাস টুতে পড়তাম, আর চলে গিয়েছিল ইন্টার পাশ করার পরে, সুতরাং সব কিছুর মাঝে ও ছিল আমার খেলাধুলার সঙ্গী।

বিআইটিতে পড়ার সময় সুমির সাথে পার করেছি সারাদিনের বেশীর ভাগ সময়। কি ছিল সেই সব দিন, আহ। ভোরেঊঠে ক্লাসে দৌড়, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা আর ফাঁক পেলেই সুমির সাথে বেড়িয়ে পড়া। দুজন মিলে প্রতিদিন বিকেলে বসে থাকতাম পদ্মার পাড়ে, জায়গাটা মনে হত অনেক নিজের, অনেক কাছের। প্রতিদিন বিকেলে বিসমিল্লাহ হোটেলের মোগলাই আর চা দিয়ে হত নাস্তা। হলে ফেরার সময় আবার দুজনের মন খারাপ, কতক্ষন আবার দেখা হবে না। মাঝে মাঝে যেতাম রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক লাইব্রেরির সামনে মানিক মামার দোকানে কলিজার সিংগাড়া খাওয়ার জন্য। কখনো কাজলায় চায়ের টংএ চলে যেত ঘন্টার পর ঘন্টা।

আজকে দুজনে মিলে গিয়েছিলাম বুমারস এ, দুপুরের খাবার খেতে। অনেক দিন পরে একটু সময় করতে পারলাম। সবকিছু সেইসব দিনের মত, শুধু পার্থক্য একটাই, আজ আমাদের মাঝখানে আফিফ নামে একজন দেবদূত থাকে সবসময়।

রিকশায় করে ফেরার সময় সুমি আমাকে নামিয়ে দিল পেজফ্লেক্স অফিসের সামনে। নামিয়ে দিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়ল ও আমাকে এভাবে রাজশাহীতে হলের সামনে নামিয়ে দিয়ে চলে যেত ওর হলে... নিজের অজান্তেই নস্টালজিক হলাম

খারাপ হয়না মাঝে মাঝে কাজ ফেলে সেই আগেকার দিনগুলোর মত বেড়িয়ে পড়তে পারলে।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৭
আলী বলেছেন: হাসিন=সুমি=?
২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৮
হাসিন বলেছেন: হাসিন = সুমি = আফিফ = রোবোট পরিবার
৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫২
আলী বলেছেন: হাসিন+আফিফ X সুমি =দুই মেয়ে এক ছেলে সহ পরিবার
৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৪
হাসিন বলেছেন: বাঃ - নতুন আবিষ্কার!!!
৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৬
অতিথি বলেছেন: হাসিন ভাই, আপনি কি রাজশাহীতে 'বিগলিপ'-এ কোন কারণে যুক্ত ছিলেন?
৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৯
আলী বলেছেন: মোবাইলে বল্গে ঢুকার কোন উপায় আছে?
৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:০২
অতিথি বলেছেন: আমি একবার ট্রাই মারছিলাম। মোবাইল আমারে কয়,
File too large to be loaded
৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:০৪
হাসিন বলেছেন: @ইমন : ছিলাম তো
১০. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:১১
মোহাম্মদ এরশাদ বলেছেন: হাসিন ভাইতো দেখি একটা রূপকথা শুনাইলেন :))
১১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৪
অতিথি বলেছেন: 'আব্দুল হালিম বাবলা' নামে কাউরে চিনতেন?
১২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৯
হাসিন বলেছেন: @ইমন - হ্যাঁ। বাবলা ভাই বিগলিপের অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। পরে বগুড়াতে চলে গিয়েছিলেন
১৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:২২
অতিথি বলেছেন: দিলেন তো নস্টালজিয়া উস্কাইয়া !
১৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:২৩
অতিথি বলেছেন: উনি আমার মেজদুলাভাই হন। আপনার নাম শুনেই বলে মনে হয় চিনতে পারছি। আপনারেও বলতে বলেছিল। উনি এখন সাভারে আছেন 'আনলিমা টেক্সটাইলে'
১৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৩৫
অতিথি বলেছেন: ওরেরররররর কত স্মৃতি মনে পরে রে....তবে হাসিন ভাইয়ের

১৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৪
অতিথি বলেছেন: আমার 2006 টা শুরু হয়েছে রুয়েট এর হামিদ হলে। আহারে ! পোলা-পাইন যে কি মজা করে... ভাসির্টি এ্যডমিশন এর জন্যে 5 দিন ছিলাম। কিছু তো হয় নি... ঘুড়াঘুড়ি হয়েছে। আর পদ্মার পাড়ে আমিও গিয়েছিলাম... সুন্দর পরিবেশ....

আর রুয়েট এর সামনে গেট থেকে বের হয়ে একটু সামনে হেটে গেলে ... উনার ঐখানে 5 দিন খাওয়া-দাওয়া। অন্যরকম আন্তরিকতা হয়ে গিয়েছিলো...

এখনোও মিস করি ...

আর সবচেয়ে কঠিন কথা হলো, আমি ঐ হলে ডেইলি স্টার পত্রিকা পড়তে গিয়ে এই সামহোয়্যারইন ব্লগ সাইট এ্যড পেয়ে যাই। ঢুঁ মেরে দেখি পেইজ নাই। ঢাকায় এসে দেখি ওয়াও... সব বাংলা... তারপর থেকে আপনাদের সাথেই তো...

আপনারা এ্যডমিন আর মাসে একটা পোস্ট দেন.. আর আমি শত ব্যবস্ততার মাঝে ও একটা পোস্ট না দিলে মনে হয় পেটের ভাতই হজম হয় না

দুস্ক

সরি.. অনেক কিছু বলে ফেললাম।
১৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৫
অতিথি বলেছেন: ভাইরে দিনকে দিন খালি ব্যস্ততাই বাড়ে। এ বড় কঠিন চক্রান্ত। যাউকগা, সামনের দিনগুলা আরো সুন্দর হোক আর বর্তমানকে বেশি করে উপভোগ করেন।
১৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
অতিথি বলেছেন: পদ্মার পাড়!
আহহহহ 3টাকার পেয়ারা মাখা নিয়ে নৌকায় চড়া... (ইয়াক) ঘন্টা ব্যাপী ঘোরাঘুরি... দারুন জায়গাটা। আমি যতদিন ছিলাম... একবার না একবার সেখানে গেছিই। অবশ্য রাজশাহীতে ঐটা ছাড়া দেখার মত আর জায়গা কই?

সফল প্রেমিক (অ্যাহ) (জি্ববা কামড় দিছি)
১৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
অতিথি বলেছেন: আরে হাসিন ভাই.. এটা ত দারুন লেখা... সাকসেস ফুল ভালোবাসা ... ভাবীরে আমার সালাম আর আফিফ কি কথা কয়
২০. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
সামিহা এষা বলেছেন: হািসন ভাইয়া মজা লাগল এটা জেনে যে আপনি আজকে ওনেক সময় ঘুরে বেরিয়েছেন.....। আফিফ ও কি বুমারস লাইক করে ??
২১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
অতিথি বলেছেন: হায় হাসিন ভাই, দারুন লিখেছেন । আপনার কাছ থেকে আরো লেখা আশা করছি
২২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
এ,এইচ,এম,রাকিবুল ইসলাম বলেছেন: হাসিন ভাই, আপনার লেখা পড়তে আমার সব সময়ই ভাল লাগে, আরও বেশী লিখলে আরও বেশী জানতে পারতাম। আপনার জীবনী নিয়ে একটা বই লিখেন "এখন পর্যন্ত আমার - আত্ম জীবনী" :)
২৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
মাশীদ বলেছেন: বাহ, হাসিন ভাই!
ভাল লাগল খুব।
আপনাদের সবার জন্য অনেক শুভ কামনা।
২৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৮
বিজলীর খড়ি বলেছেন: সাকসেস পারসন সাকসেস লাভ
২৫. ৩১ শে মে, ২০০৭ রাত ৮:২৩
বিন্দু আমি বলেছেন: ১০০।
কিন্তু লেখাটা পড়ে কান্না পেয়ে গেল। তার সাথে যে ঘুরাই হয় না আমার। :(
২৬. ৩১ শে মে, ২০০৭ রাত ৯:০৮
ধুসর গোধূলি বলেছেন: আমিও বিয়া কইরা নেই, তারপর আমিও লেখুম নে এরকম একটা কাহিনী।

 

মোট সময় লেগেছে ০.৯৫১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন উদ্ভ্রান্ত মানুষ। পাশাপাশি আমি একজন ওপেনসোর্স ডেভেলপার। কাজ করার জন্য বাংলা কম্পিউটিং আমার সবচেয়ে পছন্দের জায়গা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ