বাংলা স্ক্রিপ্ট গুলোর রিফ্যাক্টরিং এর কাজ শুরু করলাম - সাহায্য দরকার আপনাদের থেকে
২১ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৪
প্রথম স্ক্রিপ্ট টি লিখেছিলাম সেই ২০০৪ সালে, আসকি মোডে বাংলা এক্সপ্রেসে বিজয় ইন্টারফেসে লেখার সুবিধা দিতে। এরপর মেজর রিফ্যাক্টরিং হয়েছিল ২০০৬ সালে সামহোয়্যারইন ব্লগ ইউনিকোড করার সময় (ইউনিজয়) । তারপর এসেছে ফোনেটিক, ২০০৬ সালের জুলাইয়ে।
এরপর থেকে স্ক্রিপ্টগুলো অলমোস্ট আগেরমতই আছে, মাঞ্চু মাহারা (সবুজ কুন্ডু) আপডেট করেছে এগুলো, তারপর আমি অ্যাড করেছি ইন্টেলিজেন্ট ফোনেটিক পার্সার টা। মাঝে এসেছে প্রভাত এবং ইনস্ক্রিপ্ট (মাঞ্চু)। সবশেষে প্রথম আলো ব্লগ তৈরী করার সময় রিলিজ দিয়েছি বিজয় (ইউনিজয় না) এবং ভার্চুয়াল কীবোর্ড
আমার জানামতে রাজু (প্রজন্ম ফোরামের), ইফতেখার এবং রাশেদ (আমার ব্লগের) এবং রায়হান (নির্মান ব্লগের) ছাড়া ছাড়া ভাবে তাদের অ্যাপ্লিকেশনের জন্য কিছু কুইক ফিক্স/হ্যাক ছেড়েছেন, ধন্যবাদ তাঁদেরকেও।
আমার এবং মাঞ্চুর প্রতিটা রিলিজের পিছনে কাজ করেছে অমি আজাদ। প্রতিটা স্ক্রিপ্ট রিলিজ দেয়া হয়েছে এলজিপিএল লাইসেন্সের অধীনে (তবে খুব শিঘ্রই আমি এটা চেঞ্জ করে নিউ-বিএসডি করে ফেলব )
এখন আমি চাইছি ফিক্স হগুলো একসাথে করতে এবং আপনাদের পরামর্শ অনুযায়ী স্প্রিপ্ট গুলো আপডেট করতে। সেজন্য আপনার যদি আমাকে আপনাদের পরামর্শগুলো জানান আমি চেষ্টা করব সে অনুযায়ী একটা রিলিজ প্ল্যান করতে। তাতে আশাকরি সবার জন্যই স্ক্রিপ্ট গুলো আরো বেশী করে কাজে আসবে (কারন এখন অলমোস্ট ৯০% বাংলা ওয়েব অ্যাপগুলোতে এই স্ক্রিপ্ট গুলো ব্যবহার করা হয়)
আমাকে পরামর্শগুলো জানান এই ইমেইলে। কারো যদি সচলায়তন বা আমার ব্লগ বা প্রথম আলোতে অ্যাকা্উন্ট থেকে থাকে অনুগ্রহ করে সেখানে একটা ডুপ্লি পোস্ট করবেন কি?
বাংলা কম্পিউটিং সহজ হোক সবার জন্য - আরো সহজ হোক দিন দিন - এই কামনায়। আমি আশা করব আপনারা যারা প্রোগ্রামিং জানেন (বা জানেন না) এগিয়ে আসবেন ওপেন সোর্স বাংলা কম্পিউটিং কে সমৃদ্ধ করতে, সামর্থ্য অনুযায়ী।
ধন্যবাদ সবাইকে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফিউশন ফাইভ বলেছেন:
পারি কিংবা না পারি - আমি আছি।
পান্থ বিহোস বলেছেন:
কেমতে কি? কিছুই বুঝি না। তবে হাসিন হায়দার বিশেষ কিছু একটা সেটা ব্লগ ব্যবহার করতে এসেই টের পেয়েছি... মন্চায়...ফিউশন ফাইভ বলেছেন: পারি কিংবা না পারি - আমি আছি।
আমিও, পারি আর না পারি - সাথে আছি।
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন:
আপনার উদ্যেগ সফল হোক, দেখি আমারো কিছু করার আছে..
কৌশিক বলেছেন:
মুন্চায়!
লেখক বলেছেন: @কৌশিক - "মুন" চায় তো ভাল কথা - একটা রিপোর্ট লেখেন কি কি বাগ আপনি দেখেছেন তারপর সেটা মেইল করে দেন। আর অনুগ্রহ করে "মন" চাওয়ান ![]()
লেখক বলেছেন: বুঝলাম না! রেসিডেন্ট চিপ কি জিনিস? ![]()
অমি রহমান পিয়াল বলেছেন:
হাসিন ভাই আছেন কেমন? বহুদিন পর দেখলাম আপনারে। আপনার মঙ্গল হোক
কৌশিক বলেছেন:
মোঃ শফিক মন্তব্য করেছেন .....কৌশিক - .......... সামুব্লগের সঘোষিত দালাল। গায়ে পড়ে তিনি ব্যক্তি আক্রমণ করেছেন। সুতরাং উনি যে লাইন ও লেন্থের ব্যক্তি আক্রমণ করেছেন তার চেয়ে আরো বেশি কঠোর ব্যক্তি আক্রমণ করার অধিকার আমি রাখি। আশা করি আমার নিচের মন্তব্যের জন্য কোনরকম অন্যায় আমি করতে যাচ্ছি না। ......................................
অশ্লীল মন্তব্য আসছে না কেন? আপনার পোস্টে এ কিসের তেলেসমাতি! কয়েকবার মোঃ শফিককে গালি দিলাম কিন্তু একবারও এলো না, কেবল ডট ডট ডট.....কোন বাগ আছে কিনা কে জানে!
রাগ ইমন বলেছেন:
প্রথম আলোতে পোস্ট করলাম । তবে ঐখানের নিয়ম কানুন জানি না । পোস্ট প্রথম পাতায় আসে নাই।
কাপালিক বলেছেন:
হাসিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়েবে বাংলা ভাষাকে ব্যবহারযোগ্য করার পেছনে কাজ করার জন্য। আপনার বিজয় লেআউট সহ বাকি লেআউটগুলো যেকোন ব্লগ টেমপ্লেটে ব্যবহারযোগ্য করার জন্য উন্মুক্ত করে যদি দেন, তাহলে আমার মনে হয় পার্সোনাল বাংলা ব্লগিং এর অনেক উপকার হবে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে।কমিউনিটি ব্লগগুলোতে যেমন সবাই সরাসরি বাংলায় কমেন্ট লিখতে পারে, ওয়ার্ডপ্রেস কিংবা ব্লগারে যেসব পার্সোনাল ব্লগ আছে, সেগুলোতে কিন্তু সরাসরি এই লেআউটগুলো ব্যবহার করে বাংলায় ভিজিটররা কমেন্ট লিখতে পারে না। সে কারণে তারা সেখানে ইচ্ছে থাকা সত্ত্বেও কমেন্ট লিখার উৎসাহ হারিয়ে ফেলে। ফলে দিনে দিনে ব্লগার উৎসাহ হারিয়ে ফেলে, যা আসলে নিরুৎসাহিত করে পুরো বাংলা ব্লগিংকে।
তাই যদি এমন একটা সিস্টেম করেন যাতে বিজয় সহ বাকি বাংলা রাইটিং সিস্টেমগুলো ওয়ার্ডপ্রেস এবং ব্লগার সহ অন্য প্লাটফর্মের ব্লগগুলোতে বিল্ট-ইন করে দেয়া যায়, নিঃসন্দেহে সেটা বাংলা ব্লগিংকে অনেক অনেক উৎসাহিত করবে।
আমি মনে করি, ডেভেলপার হিসেবে আপনাদের কাছে এটা আমাদের দাবী, পুরো বাংলাভাষী ব্লগারদের দাবী; এবং এ দাবী পুরন করতে দেশবাসীর কাছে আপনারা দায়বদ্ধ।
আশাকরি বিষয়টি ভেবে দেখবেন।
ধন্যবাদ।
যেহেতু কম্পিউটিং জানি না, কাজেই খালি দাবী জানাইতে পারি
জইন বলেছেন:
আয়েশা আপা কেমন আছেন? বাচ্চাটার খবর কি? সেই যে দুজনের দেখা হল এক সাথে চা হল...... আর হল না......এ পৃথিবী একবার তারে পায়....... পায় নাকো আর.... তাই না হাসিন ভাই
জামাল ঊদ্দিন বলেছেন:
আমিও সাথে আছি...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















