আমার প্রিয় পোস্ট

নিজেই তাজ্জব তুমি - একদিকে যাইবার চাও, অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান৷

উবুন্টুতে AWN বিষয়ক সমস্যার সমাধান (Attn: বহুরুপী মহাজন/নেমেসিস)

১২ ই জুন, ২০০৮ সকাল ১১:০২

শেয়ারঃ
0 2 0



দুঃখিত বহুরুপী মহাজন দা। দেরী করে ফেললাম বোধহয়। একটা বড় এক্সকিউজ আছে যদিও। আজকে আমার জন্মদিন ছিলো। কাজ থেকে এসে বউকে নিয়ে সোজা ডিনারে চলে গিয়েছিলাম। যেহেতু আপনাকে কথা দিয়েছি বাসায় গিয়ে আপনার সমস্যার সমাধান করে দেবো, তাই এখন রাত একটায় লিখতে বসেছি।

এবার আপনার (এবং সাথে আরো অনেকের) সমস্যার সমাধানে আসা যাক। উবুন্টুতে স্টার্টআপে প্রোগ্রাম যোগ করা একদম সোজা। system>preferences>sessions এ ক্লিক করুন। Add এ ক্লিক করুন। এবার ছবির মতো করে কমান্ড এর ঘরে টাইপ করুন avant-window-navigator এবং সেই সাথে Name এবং Comment এর ঘরে ইচ্ছেমতো কিছু একটা টাইপ করুন। আগডুম-বাগডুম একটা কিছু হলেই হলো, কিন্তু কমান্ড লাইনটা একদম ছবির মতো হওয়া চাই।

এবার যদি আপনি কম্পিউটার রিস্টার্ট করেন, তাহলে আপনার ডেস্কটপে নিচের ছবির মতোন একটা ছোট কালো ডক পাওয়ার কথা।



তারও আগে আপনার নিচের প‌্যানেলটা মুছে ফেলা দরকার। প‌্যানেল মুছতে তার উপর রাইটক্লিক করে রিমুভ করে দিন। এবার আপনার সদ্য পাওয়া ডক-এ রাইট ক্লিক করুন। প্রেফারেন্স এ যান। Applets ট্যাবে ক্লিক করুন। বাম দিকের কলাম থেকে Launcher/Task Manager এ সিলেক্ট করে মাঝখানের এ্যারোতে ক্লিক করুন। নিশ্চিত হোন ওটা ডান দিকেও দেখা যাচ্ছে। এবার ক্লোজ করুন। আপনি মোটামুটি রেডি।



এবার বাকি রইলো প্রোগ্রাম যোগ করা। তার জন্য উপরের প‌্যানেল থেকে এ্যাপ্লিকেশান্সএ ক্লিক করুন। যে প্রোগ্রাম রাখতে চান তার কানে ধরে ড্র্যাগ করে ডক-এ নিয়ে ছেড়ে দিন। ব্যাস।

আশা করছি এতে কাজ হবে। যদি না হয় বিস্তারিত জানান। সম্ভব হলে একটা স্ক্রিনশট দেবেন। আমি সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ এবং শুভ রাত্রি।

 

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৮ রাত ১০:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জুন, ২০০৮ সকাল ১১:০৭
নেমেসিস বলেছেন: দুপূরে টেস্ট করবো

বরাবরের মত ধন্যবাদ এবং পোস্টটাকে প্রিয়তে নিয়ে গেলাম । অনেক কষ্ট করলেন ।

ওহ !! শুভ জন্মদিন ।
২. ১২ ই জুন, ২০০৮ সকাল ১১:০৭
বহুরূপী মহাজন বলেছেন: শুভ জন্মদিন (সম্ভবতঃ দিন পার হয়ে গেছে :)) এবং অনেক ধন্যবাদ
৩. ১২ ই জুন, ২০০৮ সকাল ১১:০৯
রোকন বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ। কাজ হলো নাকি জানান। আমি সকালে আবার চেক করবো। এবার ঘুমাতে গেলাম!!!
৪. ১২ ই জুন, ২০০৮ সকাল ১১:২৬
বহুরূপী মহাজন বলেছেন: কাজ হয়েছে, অসংখ্য ধন্যবাদ............:)
১২ ই জুন, ২০০৮ রাত ৮:১৪

লেখক বলেছেন: যাক পরিশ্রম সার্থক! ইয়াহুউউউউউউউউউউউ!!!! :D

৫. ১২ ই জুন, ২০০৮ সকাল ১১:৩১
বহুরূপী মহাজন বলেছেন: উবুন্টু ৮.০৪ তে মাসখানেক আগে সিটিসেলের জুম ইন্টারনেট কানেকশন সেটআপ করতে চেষ্টা করেছিলাম এ্যালকাটেল মিউজিক সিডিএমএ হ্যান্ডসেট দিয়ে। কিন্তু অনেক চেষ্টা করেও পারলাম না। এক জায়গায় গ্রামীনের ইন্টারনেট সেটআপ দেয়া আছে কিন্তু সেটা দিয়ে হলো না। এ ব্যাপারে কোন পরামর্শ দিতে পারেন কি?
৬. ১২ ই জুন, ২০০৮ সকাল ১১:৪২
তারিক টুকু বলেছেন: আমার উবুন্টু ইন্সটলেশনের সময় ফাইল কপির পর 'সেটিংস প্রক্রিস.. ' লিখে আর আগায় না। ২০/২৫ মিনিট ধরে এক জায়গায় বসে থাকে। কী করা যায়, বলেন তো?
১২ ই জুন, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: চেক করে দেখুন সিডি ঠিক আছে কিনা। ইনস্টলের আগে যখন সিডি থেকে বুট করবেন, খেয়াল করে দেখবেন একটা অপশন আছে "Check CD for errors"। ওখানে এন্টার চাপলে পুরো সিডিটা চেক করে দেখতে পারবেন কোথাও কোনো ফাইল মিসিং আছে কিনা। মাঝে মধ্যে হাইস্পিডে সিডি বার্ন করলে কিছু ফাইল স্কিপ করে যায়। সেক্ষেত্রে কম স্পিডে আবার বার্ন করে দেখুন।

এই পদ্ধতি কাজ না করলে আপনার কম্পিউটারের কনফিগারেশানসহ আবার রিপ্লাই করুন। দেখবো সাহায্য করতে পারি কিনা।

৭. ১২ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৭
হৃদয়হীনা বলেছেন: উবুন্টু নিয়ে লিখার জন্য ধন্যবাদ। সাথে জন্মদিনের শুভেচ্ছ। একটা পরামর্শ দেনতো কিভাবে এক্সপির সাথে উবুন্টু ইনস্টল করবো?।
১২ ই জুন, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: আমার আগের পোস্টটি দেখুন।

৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৭
এস. আর. আহসান বলেছেন: আপনার পোষ্টের জন্য ধন্যবাদ।

উবুন্টুর উপর কোন ই-বুকের লিংক জানা থাকলে তা দরকার ছিল।
৯. ১৯ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৭
অহন_৮০ বলেছেন: আমি কোনো মতেই ওয়্যারলেস ল্যান ইন্সটল করতে পারছি না.. আমি ১১.০৪ ইন্সটল করছি...কি করা যায় একটু বলেন দয়া করে.....
১০. ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ২:১৪
নাঈম আহমেদ আকাশ বলেছেন: উবুন্টু তে বাংলা লেখা এবং পড়ার জন্য কি করব?

 

মোট সময় লেগেছে ০.৯৬৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঝিনুক নিরবে সহো
ঝিনুক নিরবে সহো
ঝিনুক নিরবে সহে যাও

ভিতরে বিষের বালি
নিরবে মুক্তা ফলাও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ