somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাইভা - ক্ষণিকের ভালবাসা নাকি ভাললাগা

২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গল্পের প্রতিটি চরিত্র অকাল্পনিক)

নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছিলো। কেন যে বাসে করে ভাইভা দিতে এলাম। সতেরটা এপ্লাইএর পর একটা ভাইভা কল পেয়েছি। নিজেকে ভাইভা কল পাওয়ার পর সৌভাগ্যবান মনে হয়েছিল। আমার বন্ধু আবেদ ৬৩টা এপ্লাই করেও গত ৬ মাসে একটাও ভাইভা কল পায়নি। তার উপর আজ যে কোম্পানিতে ভাইভা দিতে এসেছি তা এই ইন্ডাস্ট্রিতে দেশের শীর্ষস্থানীয় কোম্পানি। ডেসিগনেশন বা সেলারি যাই হোক, এখানে কাজ করতে পারাও আমার জন্য বড় সৌভাগ্যর ব্যাপার হবে। এরকম একটা চাকুরীর ভাইভা দিতে এলাম বাসে করে। কাউণ্টার বাস হলে কি হবে, লোকালের চাইতে বেশী ভিড় ছিল। ঘামে, সহযাত্রীর চাপে অবস্থা বেসম্ভব ভাল!

এই সাতপাঁচ ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, পাশে উচ্চস্বরে কথাবার্তা সেদিকে মনযোগ নিয়ে গেল। আমি যেখানে ওয়েট করছিলাম ভাইভার জন্য ঠিক তার বা পাশে রিসিপসন। রিসিপ্সনের মেয়েটা করা স্বরে একটা ছেলেকে ঝারছে।

“আপনি একটা সহজ কথা বুঝতে পারছেন না কেন?”

ছেলেটা, ‘‘না মানে আমাকে বলা হয়েছিল, পরে জানানো হবে। কিন্তু এক সপ্তাহ হয়ে গেল, আমার সাথে কেউ যোগাযোগ করেনি। তাই আরকি...”

“আপনাদের কমনসেন্স বলতে কিছু নেই কি? ভাইভা দিছেন গতসপ্তাহে, এখনো যোগাযোগ করেনি বলে আপনি ছুটে চলে এলেন খবর জানতে। আরে ভাই কোম্পানির কি আর কোন কাজ নেই?”

“না ম্যাডাম, আমি আসলে খোঁজ নিতে এসেছিলাম, কারণ আমাকে বলেছিল আমার সাথে যোগাযোগ করা হবে। কিন্তু কেউ যোগাযোগ করেনি তাই......”

“ভাই আপনি জানতো, আপনার চাকরি হলে আপনার সাথে যোগাযোগ করতো। যেহেতু যোগাযোগ করেনি, তার মানে আপনার চাকরি হয়নি, এই সহজ কথাটা বুঝতে পারেন না। আপনি কোথাও চাকরি করবেন কিভাবে”

কথাতো ঠিক চাকরির পরীক্ষায় অকৃতকার্য হলে তা চাকুরিদাতারা
জানায় না। (যদি অকৃতকার্যরা এতে কষ্ট পায়;))

ছেলেটি অবাক বিস্ময়ে কিছুক্ষণ, হয়তো ক্ষণিকের জন্য মেয়েটির দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। ছেলেটি নেমে যেতেই মেয়েটি দারওয়ানকে ডেকে দিল এক ঝাড়ি। এইসব উদ্ভট লোকজনকে কেন যে অফিসে ঢুকতে দেয় এরা, এইসব বলে মেয়েটি গজগজ করতে লাগল। আমিতো ঢোঁক গিললাম। যে অফিসে একজন রিসিপ্সনের কর্মচারীর এই রুদ্রুরুপ সেখানে উপরের তলার বসেরাতো ভয়াবহ হবে।

এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে যখন একটু বেখায়াল ছিলাম, হঠাৎ দেখি ব্ল্যাক জিন্স আর সাদা শর্ট ফতুয়া পরা একটা ডানাকাটা পরি পাশ দিয়ে গেল। এতো রুপ মেয়েটার যে অবাক হয়ে নির্লজ্জের মত অপলক তাকিয়ে ছিলাম করিডোরের বাঁক ঘুরে অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত। আমি ভাবতে লাগলাম এমন সুন্দর মেয়ে আমি জীবনে কয়টা দেখেছি? দুএকটার বেশী মনে করতে পারলাম না।

কিছুক্ষন পর তাকে আবার দেখা গেল, এসে রিসিপ্সনে দাঁড়াল। আমিও যথারীতি তার দিকে চেয়ে আছি। হঠাৎ বুঝতে পারলাম সে ব্যাপারটা লক্ষ্য করেছে, আড়চোখে আমাকে দেখল। আমি মাথা ঘুরিয়ে এমন ভাব নিলাম যে আমি চারপাশ খুব মনোযোগ দিয়ে দেখছি, আর সেই দেখার একটা অংশ ছিল তাকে দেখা।

যাই হোক যথারীতি আধঘণ্টা বসে থাকার পর আমার ভাইভা কল এলো। ভাইভা বোর্ডে ঢুকেই খেলাম এক ধাক্কা, সেই মেয়েটি বসে আছে, সাথে আরও দুইজন লোক। ভাইভার শুরুতে তারা তাদের পরিচয় দিলেন। মেয়েটি কোম্পানির হিউমেন রিসোর্সের জিএম। এই শুনেতো আমার কইলজা শুকিয়ে গেল, ভাইভা দিব কি? পালিয়ে বাঁচতে পারলে ধন্য হই। কেন নার্ভাস হলাম বুঝতে পারিনি কখনো। হাস্যকর এক ভাইভা দিলাম। বংশ টাইটেল নিয়ে প্রশ্নের উত্তরে তাদের কোম্পানির নাম মুখে চলে আসলো। বুঝেন অবস্থা! আমার উত্তর শুনে সে, না থুক্কু, উনি হেসে দিলেন। ও মাগো কি সুন্দর হাসিরে বাবা, আমিতো মরেই যাবো বাঁচাতে পারবে না” টাইপের হাসি। কোনমতে ভাইভা শেষ করে পালিয়ে বাঁচলাম। এতো সাধনার পরে একটা ভাইভা কল পেলাম, তাও গেল গোল্লায়। হায়রে কপাল! সান্ত্বনা একটাই, জলজ্যান্ত পরি দেখার ভাগ্যতো হল, এও কি কম। বেকার জীবনে সময় পার করতে, কল্পনার জগতে ভেসে বেড়াতে একটা ভেলাতো পেলাম।

কিন্তু এটা ভাইভা ছিল? নাকি ভাললাগা? অথবা ভালবাসা। :P
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×