somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েট লস ( ছোট গল্প )

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল প্রকৃতির ছেলে, তবে আমার কোন বায়না নেই। শুধু একটু চুজি, খুঁতখুঁতে। তাই বলে আমি যে কোন কিছুর জন্য জেদ ধরে থাকি এমন নয়। একটু বুঝিয়ে বলি। ধরুন জামা-কাপড়ের কথা। হয়ত ঈদের জামাটাই আমার পছন্দ হল না, তাই বলে আমি মুখ গোঁজ করে বসে থাকতাম না। আমি পুরনো যে কোন জামা গায়ে দিয়ে হাসি মুখে ঈদগায়ে গিয়ে নামাজ পড়ে আসতাম, বন্ধুদের সাথে খেলায় মেতে উঠতাম। শুধু ঐ জামা, যা আমার পছন্দ হয় নাই, তা পড়তে বললেই আমি বেঁকে বসতাম। একই ব্যাপার আমার খাবারের ব্যাপারেও; প্রয়োজনে না খেয়ে আরামে থাকতে পারি, কিন্তু খাবার আমার মনমত না হলে খেতে পারবো না। তো এই আমি বর্তমানে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি। আজ সন্ধ্যায় আমি মা-বাবা’কে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাসায় এলাম, তারা আমার ছোট আপু, যে ইতালিতে থাকে, তার কাছে মাস তিনেকের জন্য বেড়াতে গিয়েছিলেন।
মা বাসায় এসে প্রথমেই যে কথাটি বললেন, “কিরে তুইতো শুঁকিয়ে কাঠ হয়ে গেছিস...”

মা-বাবা ইতালি যাওয়ার পর থেকে আমি বাসায় একা ছিলাম। রান্না-বান্না তো দুরের কথা, আমি চা পর্যন্ত রাঁধতে পারি না। ছোট খালা কয়েকদিন খাবার পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমি অনেক বুঝিয়ে নিষেধ করেছি, গত আড়াই মাসের বেশী সময় ধরে আমি রাতে টোষ্ট অথবা পাউরুটি সাথে সালাদ খেয়ে কাটিয়েছি, দুপুরে হালকা লাঞ্চ। মা দেশে থাকা কালে রোজ হটপট করে একগাদা খাবার দিয়ে দিতো লাঞ্চের জন্য। আমি বরাবরই ভোজন-রসিক মানুষ। ফলে নব্বই কেজি ছুঁই ছুঁই ওজন, সাথে সেমি-বিশাল ভুঁড়ি। মা দেশে না থাকায় ভাবলাম এই ফাঁকে একটু ফিটনেস এর চেষ্টা করা যাক। চুজি আমি নিজেকে বদলেছি, ফলাফল পঁচাশি কেজি ওজনের আমি আড়াই মাসে পাঁচ কেজি ওজন কমিয়েছি। টার্গেট সত্তর কিলো; এন্ড আই ডিটারমাইন্ড দ্যাট আই ক্যান ডু ইট”

“কই? তুমি অনেকদিন পরে দেখছো তাই এমন লাগছে। বরং তুমি অনেক মুটিয়েছো” আমি হাসতে হাসতে আমার রুমে চলে গেলাম

এরপর কয়েকদিন রাতে খেতে বসে মা অবাক হয়ে দেখলেন আমি কৌটো থেকে বিস্কিট নিয়ে খেতে বসলাম। পঞ্চম দিন মা জিজ্ঞাসা করলেন “সমস্যা কি?” আমি বললাম কিছু না, ওজন কন্ট্রোল করছি। পরেরদিন রাতে খেতে বসে দেখি ঘরে কোন রুটি-বিস্কিট নেই। কাল রাতেও প্রায় অর্ধেক কৌটো বিস্কিট ছিল, গেল কোথায়? মা’র দিকে চাইতেই দেখি মুচকি হাসছে, আমি দেখছি খেয়াল করে গম্ভীর হয়ে গেলেন। বুঝলাম মা’র কাজ, সব তিনি সরিয়েছেন। শেষে বললেন, “ঘরে কিছু নাই যখন আয় আজ ভাত খেয়ে নে”। কিছু না বলে অল্প একটু ভাত নিয়ে বসলাম। মনে মনে খুব রাগ করলাম।

পরদিন দুপুরে এক কলিগের জন্মদিন উপলক্ষ্যে এক রেস্টুরেন্টে পার্টি দিল। আমি অনেক অমত করা সত্তেও আমাকে ঐ পার্টিতে যেতে হল। ঢাকার নাম করা রেস্টুরেন্টের লোভনীয় খাবার-দাবার সব। খাবো না খাবো না করেও অনেক খেলাম। খাওয়ার পর কেমন হাঁসফাঁশ লাগছিলো। রাতে বাসায় এলাম, হাতে রুটি-বিস্কিটের প্যাকেট। মা তা দেখে মুখ কালো করে ফেলল। খাবার টেবিলে এসে দেখি গোমরা মুখে বাবার সাথে কথা বলছে। আমি রুটির প্যাকেট টেবিলে রেখে বসতেই মুখ আরও কুঁচকে গোমড়া হয়ে বসলো। তার এই কালো মুখ দেখে খুব মায়া হল। রুটির প্যাকেট পাশে সরিয়ে রেখে ভাতের প্লেট আগে বাড়িয়ে নিলাম। মা’কে বললাম, “আজ দেখি খাসীর ভূণা? ওয়াও”।

৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×