somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কঠিন-তরল-বায়বীয় - ছন্দকথা অথবা টুকরো কবিতা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হালকা ছন্দে হালকা কথা, হালকা ছন্দে সিরিয়াস কথা। কিছু কথা অতি তরল, কিছু কথা অতি সরল। কিছু কথা ধোঁয়া ধোঁয়া... একবারে বায়বীয়। কিছু রইলো হালকা ছলে একটু কঠিন সত্য। এই নিয়ে আজকের তিন কাব্য, কঠিন-তরল-বায়বীয়। আসুন উল্টো থেকে শুরু করি।

===================

একটু একটু অনেকখানি (বায়বীয়)

একটুখানি মিষ্টি করে
হায়! অথবা হ্যালো,
কষ্ট করে এই যে, তুমি...
একবার যদি বলো।

এতটুকু শুধু যদি
তুমি যাও বলে,
আমি দুলি স্বর্গসুখে
জগত আমার দোলে।

চ্যাট বক্সে একটু হাসি
নয়তো কোন ভেংচির ইমো,
আমার কাছে কত দামী
জানো না তো ঘোড়ার ডিমও।

একটু না হয় জানান দিলে
একটা দুটো মিসকলে,
সকাল-সন্ধ্যা দুপুর-রাতে
ভোর নয়তো শেষ বিকেলে।

তোমার বাড়ীর ব্যালকনিতে
একটু না হয় দাঁড়ালে,
দূর থেকে দেখবো আমি
থাকবো না হয় আঁড়ালে।

রিকশার হুড একটুখানি
রাখলে না হয় খোলা,
পেছন রিকশায় চুপটি করে
হবো আমি পথ ভোলা।

রাতের বেলা তোমার ঘরের
ঝাড়বাতি সব রাখলে জ্বেলে,
সেই আলোতে দেখবো তোমায়
রাস্তা হতে চক্ষু মেলে।

এমন কত একটু একটু
অনেক কিছু চাই,
তার বদলে আমার কিন্তু
দেবার কিছু নাই।

দিতে পারি শুধু মাত্র
সবটুকু সময়,
আর আছে ভালোবাসায়
জমাট এক হৃদয়।

=========================

ভালোবাসা রেললাইন (তরল)

তুমি আমি ছিলাম কভু
লোহার একই পাতে,
গায়ের সাথে গা লাগিয়ে
জড়িয়ে এক সাথে।

দেহের তাপে একটু একটু
অনেক হল দহন,
দুজনার মাঝখানে’তে
নিঃশব্দ ক্ষরণ।

তোমায় আমায় চুপটি করে
ঠেললো কবে কে দূরে,
অজানা এক শুন্য দেয়াল
তোমায় আমায় চিরে।

ভালোবাসা ছিন্ন করে
যেতে দেইনি বহুদূর,
খণ্ড খণ্ড অনুভূতিতে
বেঁধে রেখেছি সুর।

লোহার সেই খণ্ড আজ
দুই খণ্ডে সমান্তরাল,
ভালোবাসার ছোঁয়ার মাঝে
কাঠ পাথরের দেয়াল।

লোকে বলে রেললাইন
বহে সমান্তরাল,
তুমি আমি সাথেই আছি
তাইতো চিরকাল।

ভালোবাসার নেইকো শিকল
শুধু কাছে থাকার মায়া,
দুই জগতের দুই বাসিন্দা
আছি ফেলে নিজের ছায়া।

এপার থেকে দেখি তোমায়
তুমি ওপার থেকে,
রেললাইনের এই জীবনটা
যাচ্ছে এঁকেবেঁকে।

দিগন্তে কভু হয় যদি
ফের মোদের মিলন,
দুজনাতে মিশে যাবো
হবে ভালোবাসার আলিঙ্গন।

হয়ত অলীক, মরিচিকা
তবু রাখি এই আশা,
কারণ মোরা একই লোহার খণ্ড
যেথা বুক জোড়া ভালবাসা।

===========================

লেনাদেনা (কঠিন)

গিভ এন্ড টেইক
নয়কো ফেইক
চরম সত্য হায়,
যতটুকু করেছো গ্রহণ
চেতনে বা অবচেতন
শোধিতে হবে তায়।

একটু ভালোবাসার ছোঁয়া
একটু আদর আহ্লাদ,
একটু একটু করে অনেক
গড়েছ ঋণের প্রাসাদ।

কোন কিছুই নয়কো ফ্রি
নয়কো কিছুই মুফতে,
কড়ায় গণ্ডায় পাওনাটুকু
হবে তোমায় শুঁধতে।

বাবা-মা ভাই বোন
প্রিয়তমা’র আলিঙ্গন
ছোট্ট খোকার তুলতুলে গাল
ছোট্ট খুকির চুম্বন।

বন্ধুদের দেয়া সময়গুলো
প্রেমিকার প্রেম,
বেলা শেষে বিল চুকিয়ে
সেয়, ‘ইটস জাস্ট এ গেম’।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×