প্রথম আলো ব্লগ এবং ই-প্রথম আলোর উদ্বোধন হচ্ছে আজ
০৪ ঠা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনলাইন জগতের লেখক-পাঠকদের জন্য আজ থেকে শুরু হচ্ছে ‘প্রথম আলো ব্লগ’। একই সঙ্গে ইন্টারনেটে অবিকল প্রথম আলো দেখার সুবিধা নিয়ে চালু হতে যাচ্ছে ই-প্রথম আলো। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ব্লগ এবং ই-প্রথম আলো উদ্বোধনের ঘোষণা দেবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
‘প্রথম আলো ব্লগ’-এর ঠিকানা prothom-aloblog.com। ইউনিজয়, ফোনেটিক, ভার্চুয়াল, ইন্সক্রিপ্ট, প্রভাত কি-বোর্ড লে-আউট ব্যবহার করে এ ব্লগে বাংলা লেখার সুবিধা থাকছে। বিজয় কি-বোর্ডও যুক্ত হবে খুব শিগগির। হাসিন হায়দার ও ইমরান হাসান এ ব্লগটির কারিগরি নির্মাতা।
গত ২৩ অক্টোবর ‘প্রথম আলো ব্লগ’-এর একটি পরীক্ষামূলক (বেটা) সংস্করণ চালু হয়েছিল। আমন্ত্রণের ভিত্তিতে অনেক ব্লগার এতে নিবন্ধন করেছেন। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এতে নিবন্ধন করেছেন এক হাজার ২০৩ জন এবং জমা পড়েছে দেড় হাজারেরও বেশি লেখা। ব্লগটি এ পর্যন্ত পড়া হয়েছে দেড় লাখ বার। অবারিত মতপ্রকাশের এই মাধ্যমটি ইতিমধ্যে আমন্ত্রিত ব্লগারদের মধ্যে অভাবিত সাড়া জাগিয়েছে।
আজ রাতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর আগামীকাল বুধবার থেকে ইন্টারনেটে পড়া যাবে ই-প্রথম আলো। ইন্টারনেট ব্যবহারকারীরা
http://www.eprothom-alo.com ঠিকানার ওয়েবসাইটে ই-প্রথম আলো পড়তে পারবেন। অবিকল একই রকম পৃষ্ঠাসজ্জায় পুরো প্রথম আলোই পড়া যাবে এতে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এমএনএইচএস ই-সল্যুশন লিমিটেডের প্রযুক্তি ও ব্যবস্থাপনা সহযোগিতায় ই-প্রথম আলো প্রকাশিত হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন