বেশকিছুদিন আগেই ফেসবুকের নতুন সংস্করণ উন্মুক্ত করা হল। নতুন ফেসবুকের আগমনের পর থেকে শুরু হলো বিশ্বব্যাপী ব্যবহারকারীদের বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া। পেপার-পত্রিকা ঘেঁটে যা মনে হলো, যে নতুন ফেসবুকের পক্ষে যত সংখ্যক ব্যবহারকারী আছেন, তার চেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারীই নতুন ফেসবুককে অপছন্দ করেছেন।
ব্যক্তিগতভাবে আমি মনে করি নতুন ফেসবুকের অসুবিধার চেয়ে সুবিধাগুলোই বেশি। যদিও একটু হিজিবিজি করে ফেলা হয়েছে নতুন ফেসবুকের বেশ কিছু অপশন। তবে আমার মতে পুরনো ফেসবুকের চেয়ে নতুন ফেসবুকে কাজ করা যায় কয়েকগুণ দ্রুত। খুব তাড়াতাড়ি অনেক কাজ করা যায় নতুন ফেসবুকে যা পুরনো ফেসবুকে করতে প্রচুর সময় ব্যয় হতো। এছাড়াও আরো বেশ কিছু নতুন ফিচার রয়েছে নতুন ফেসবুকে যা পুরনো ফেসবুকে ছিল না, নতুন সংযুক্ত করা হয়েছে।
সবমিলিয়ে নতুন ফেসবুক আমার পছন্দ হয়েছে। তবে সেদিন রয়টার্সে দেখলাম পুরনো ফেসবুককে ফিরিয়ে দিতে বহু সংখ্যক ব্যবহারকারী উঠেপড়ে আন্দোলন করা শুরু করেছেন অনলাইনে। আমি ভেবে পাই না নতুন ফেসবুক কী দোষ করেছে।
তবে ফেসবুকের মোবাইল সংস্করণটি নতুন ফেসবুকের সাথে সামঞ্জস্যপূর্ণ না। যেমন স্ট্যাটাস মেসেজে যদি কেউ মন্তব্য করে, তা মোবাইল ফেসবুক থেকে দেখা যায়না। এ জাতীয় আরো বেশ কিছু আপগ্রেড প্রয়োজন আছে ফেসবুকের মোবাইল সংস্করণে, যেহেতু নতুন ফেসবুকে নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে।
নতুন ফেসবুক সম্বন্ধে আমার মতামত তো বললাম। আপনার কি মত? নতুন ফেসবুক আপনার পছন্দ? নাকি পুরনোটাই ভাল ছিল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



