প্রথমে বলে রাখি চিটাগাং এর লোকেরা অনেক শব্দকে নিজেদের একটা ঢঙ্গে উচ্চারণ করে,যার কারণে আলো হয়ে যায় আলু,সমুচা হয়ে যায় চমুচা...আমার লেখাটা এই ব্যাপারটা নিয়েই
তখন ২০১০ এর ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চলছে,নুতন টিভি কেনা হয়েছে প্রত্যেক হলে,ক্লাসের ফাঁকে অথবা শেষে হল রুমে ভীড় করে খেলা দেখত সবাই,তো এরকম ই একদিন বিকেলে ল্যাব থেকে ফিরে টিভিরুমে ঢুঁ মেরে দেখলাম,হল্যান্ড খেলছে আফ্রিকান কোন একটা টীমের সাথে(নামটা মনে আসছে না),একটা গোল মিস করেছিলাম,আমার এক বন্ধু(চাঁটগার ছেলে)কে বললাম,”গোলটা কে দিল”...সে বলল,”ওংগুল”...আমি আবার জিজ্ঞেস করলাম,আবার সে বলল,”ওংগুল দিছে”,খেলা চলছে ...আমি মনে মনে চিন্তা করলাম,”ওংগুল!হইতে পারে,আফ্রিকান দের নামগুলা ত কিম্ভুত হয়”
খেলা শেষ পর্যন্ত দেখেছি কিনা মনে নাই,তবে কাহিনী হচ্ছে,রুমে এসে নেট এ স্কোর চেক করে দেখলাম,”ওটা ছিল আত্নঘাতী গোল মানে ওউন গোল(Own goal)...ওংগুল কোন প্লেয়ারের নাম না”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



